Linings Foundation Trust

Linings Foundation Trust Linings Foundation
" Weaving hope, nurturing smiles, and empowering futures. Because every life deserves a brighter lining."

14/08/2026
❤️ এই পুজোয়, শুধু নিজের জন্য নয়… এবারের পুজো অন্যরকমের পুজো...পুজোর নতুন জামা, নতুন শাড়ি, নতুন আনন্দেআমাদের ঘর ভরে উঠ...
09/08/2026

❤️ এই পুজোয়, শুধু নিজের জন্য নয়…
এবারের পুজো অন্যরকমের পুজো...

পুজোর নতুন জামা, নতুন শাড়ি, নতুন আনন্দে
আমাদের ঘর ভরে উঠবে।
কিন্তু দূরের কোনো ঘরে হয়তো একটি মা আজও পুরনো শাড়িটাই আগলে রেখেছেন।
কোনো শিশু অপেক্ষায় আছে একটি নতুন পোশাকের।
আর কোনো কিশোরী প্রয়োজনীয় মাসিক স্বাস্থ্যসামগ্রীর অভাবে মাসের কয়েকটা দিন স্কুলে যেতে পারে না, সহ্য করে অস্বস্তি, লজ্জা আর স্বাস্থ্যঝুঁকি।

এই পুজোয়, আসুন কারও মুখে হাসি ফোটাই।

🌸 আপনার একটি শাড়ি হতে পারে একজন মায়ের পুজোর আনন্দ।
🎁 একটি পোশাক হতে পারে একটি শিশুর স্বপ্ন।
❤️ আপনার সামান্য অনুদান হতে পারে একটি কিশোরীর আত্মসম্মান।

মায়ের কাছে প্রার্থনা করার পাশাপাশি,
এই পুজোয় মায়ের মতোই কারও পাশে দাঁড়াই।

🙏 SHE MATTERS-এর পাশে দাঁড়ান।
আপনার ছোট্ট সাহায্য, কারও কাছে হয়তো অনেক বড় প্রাপ্তি।

Linings Foundation Trust
স্নেহের পরশ সমাজের প্রতি

ছয় পেরিয়ে সাতে... হৃদয়ের গল্প, আজ থেকে ঠিক ছয় বছর আগে একমুঠো স্বপ্ন আর বুকভরা ভালোবাসা নিয়ে শুরু হয়েছিল আমাদের এই ...
03/08/2026

ছয় পেরিয়ে সাতে... হৃদয়ের গল্প,
আজ থেকে ঠিক ছয় বছর আগে একমুঠো স্বপ্ন আর বুকভরা ভালোবাসা নিয়ে শুরু হয়েছিল আমাদের এই পথচলা।
দেখতে দেখতে ছয়টি বছর পেরিয়ে ‘লাইনিং ফাউন্ডেশন ট্রাস্ট’ আজ পা রাখলো তার সপ্তম বর্ষে! 🌸
এই ছয় বছরে আমরা শুধুই পথ চলিনি—
* ৩৬ হাজারের বেশি মানুষের চোখের জলের ভাষা বুঝেছি।
* অসংখ্য পরিবারে হাসির আলো জ্বালিয়েছি।
* আর প্রতিনিয়ত শিখেছি কীভাবে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়।
কিন্তু আমাদের যাত্রা এখানেই শেষ নয়! এবারের লক্ষ্য আরো বড়—আমাদের লক্ষ্য সমাজজুড়ে এক ‘আসল পরিবর্তন’ নিয়ে আসা। 🌿
আপনাদের ভালোবাসা, বিশ্বাস আর সমর্থন ছাড়া আমরা আজকের এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আগামী দিনের পথচলাতেও আপনাদের এভাবেই পাশে চাই। আসুন, একসাথে আরও অনেক জীবন আলোকিত করি। 🤝💛
সপ্তম বর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা! 🥳✨
📞 যোগাযোগ: 7980449205
🌐 ওয়েবসাইট: www.iningsfoundation.com

বন্ধু মানে শক্তি , বন্ধু মানে ভরসা বন্ধু মানে আমরা...
02/08/2026

বন্ধু মানে শক্তি , বন্ধু মানে ভরসা বন্ধু মানে আমরা...

09/05/2026

চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি…”
— Rabindranath Tagore
২৫শে বৈশাখ...

Address

11/c Satyajit Roy Sarani, Behala
Kolkata
700060

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 12:01pm

Telephone

+918902491548

Alerts

Be the first to know and let us send you an email when Linings Foundation Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Linings Foundation Trust:

Shortcuts

Share