Khardah Bose Para Amra Sabai Social Welfare Society

Call Directions

Khardah Bose Para Amra Sabai Social Welfare Society An organisation for holistic development of the people for the people...

আমাদের সদস্য রাজীব স্যারের ছোট কন্যা অহনা চক্রবর্তী গতকাল ABTA থেকে ডিবেট প্রতিযোগিতায় উত্তর ২৪ পরগণা থেকে প্রথম স্থান ...
14/09/2026

আমাদের সদস্য রাজীব স্যারের ছোট কন্যা অহনা চক্রবর্তী গতকাল ABTA থেকে ডিবেট প্রতিযোগিতায় উত্তর ২৪ পরগণা থেকে প্রথম স্থান অধিকার করেছে যেটা ওর পরিবারের সাথে সাথে, বিদ্যালয় ,আমাদের এলাকার ও সংগঠনেরও গর্বের বিষয় তাঁর এই কৃতিত্ব কে সম্মান জানিয়ে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আজ রাত ৯ টায় ওকে সংবর্ধিত করলাম ।ভগবানের কাছে প্রার্থনা করি আগামী দিনে অহনা পশ্চিমবঙ্গের মধ্যেও যেন সেরা হয়।

14/09/2026
31/08/2026

Birthday Celebration of our August Born Members- Jayanta Dhara, Sanjay Ghosh & Pradip Maity, yesterday at our Club

আজকে আমাদের ৩০তম রক্তদান শিবির সর্বাত্মকভাবে সফল হয়েছে।যাঁরা (৬৮ রক্তদাতা) রক্তদান করে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়িয়েছেন,...
30/08/2026

আজকে আমাদের ৩০তম রক্তদান শিবির সর্বাত্মকভাবে সফল হয়েছে।

যাঁরা (৬৮ রক্তদাতা) রক্তদান করে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেইসব মহান রক্তদাতাদের জানাই আমাদের আন্তরিক অভিনন্দন ও অশেষ ধন্যবাদ। আপনাদের এই নিঃস্বার্থ দান একটি জীবন বাঁচাতে সাহায্য করবে।

সেই সাথে যে সমস্ত স্বেচ্ছাসেবক, কর্মী এবং শুভাকাঙ্ক্ষী কঠোর পরিশ্রম ও সহায়তার মাধ্যমে এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের প্রতিও রইল আমাদের গভীর কৃতজ্ঞতা।

আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতা আগামী দিনে আমাদের আরও বড় কাজের অনুপ্রেরণা জোগাবে। ভালো থাকবেন, পাশে থাকবেন 🙏🏻🙏🏻🙏🏻

আজ সন্ধ্যায় খড়দহের পি ডি মোড় অঞ্চলে আমাদের সংগঠনের পক্ষ থেকে রাখী বন্ধনের আয়োজন করা হয়েছিল, সাথে ছিল মিষ্টিমুখের ব্...
27/08/2026

আজ সন্ধ্যায় খড়দহের পি ডি মোড় অঞ্চলে আমাদের সংগঠনের পক্ষ থেকে রাখী বন্ধনের আয়োজন করা হয়েছিল, সাথে ছিল মিষ্টিমুখের ব্যবস্থাও।
রাখী বন্ধন এমন একটি বন্ধন যা সকল জাতি, ধর্ম ও বর্ন নির্বিশেষে সকলের মধ্যে একটি সৌহার্দ্যের বাঁধন তৈরি করে।
আজ আমাদের সংগঠনের সদস্যদের মাধ্যমে স্থানীয় মানুষজনের পাশাপাশি পথচলতি মানুষজনকেও রাখী পড়ানো ও মিষ্টিমুখ করানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্রী চঞ্চল রায় মহাশয় ও সম্পাদক শ্রী কমল কুমার ধাড়া মহাশয় ও অন্যান্য সদস্যবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা সকলেই আমাদের এই আয়োজনে অত্যন্ত খুশি হয়েছেন এবং আমাদের সাধুবাদ জানিয়েছেন। আশা রাখি সকলের উৎসাহ ও আশীর্বাদে আগামী বছরও আমরা এইভাবেই আয়োজন করতে পারব।

*_১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন শুরু করেন এবং সেই সময় তিনি মসজিদে গিয়ে মুসলিম...
27/08/2026

*_১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন শুরু করেন এবং সেই সময় তিনি মসজিদে গিয়ে মুসলিমদের রাখী পড়িয়ে সৌহার্দ্য বিনিময় করেন।_*

আজ সন্ধ্যায় আমাদের সংগঠনের রাখী বন্ধন অনুষ্ঠানেও যেন কিছুটা সেরকম কিছু ঘটল। দুজন মুসলিম মহিলাকে রাখী পড়িয়ে সৌহার্দ্য বিনিময় করেন আমাদের সংগঠনের সদস্যরা।
তারাও অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের সাথে সৌহার্দ্য বিনিময় করেন।
অত্যন্ত ক্ষুদ্র হলেও এই সুন্দর মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে আমাদের মনে, আমাদের সংগঠনের আর্কাইভে।
ভালো থাকুক সবাই।।

🇮🇳 স্বাধীনতার ৮০তম বর্ষে আজ আমাদের ক্লাব প্রাঙ্গণে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের কিছু মুহূর্ত 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳...
15/08/2026

🇮🇳 স্বাধীনতার ৮০তম বর্ষে আজ আমাদের ক্লাব প্রাঙ্গণে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের কিছু মুহূর্ত 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

Address

Thana Road
Kolkata

Telephone

+919088199530

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khardah Bose Para Amra Sabai Social Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share