West Bengal Power Sector Contractor Workers Unity- Aiutuc

West Bengal Power Sector Contractor Workers Unity- Aiutuc Official page of the all Contractors Workers Union affiliated to AIUTUC of Power Sector of W.B.

07/02/2026

*---------------------------কমরেডস*,
*গত 6.2. 2026 তারিখে বিদ্যুৎ বন্টন কোম্পানি ঠিকা কর্মীদের* ( *জব কনট্রাক সহ* ) *আর্থিক সুবিধা প্রদানের জন্য ৭ সদস্যের এক কমিটি গঠন করেছে*।
*কমিটিকে ১৫ ই ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে*।
*এই আদেশনামাতে মূলত যা বলা হয়েছে তার সংক্ষিপ্ত সারমর্ম হল* :
১) *কর্তৃপক্ষের স্বীকৃত কিছু ইউনিয়ন ( আপনারা তাদের নাম জানেন। আমি উল্লেখ করছি না* ) *ঠিকা কর্মীদের স্পেশাল অ্যালাউন্স বাড়ানোর জন্য কিছুদিন ধরে দাবি করে আসছিল* । *কারণ হিসাবে বলা হয়েছে, এই সমস্ত কর্মীরা ঝুঁকিপূর্ণ এবং ঝামেলা বহুল কাজের সাথে যুক্ত*।
*আরও বলা হয়েছে, বর্তমানে দেয়, এলাউন্সের পরিমাণ ৫ ও ১০ শতাংশ। এই অ্যালাউন্স কোথায় দেওয়া হচ্ছে এবং আরও কোথায় দেওয়া যেতে পারে (যেখানে বর্তমানে দেয়া হচ্ছে না*) *এবং কতটা বাড়ানো যেতে পারে সেটা বিবেচনা করতে* ।
*তাহলে কি দাঁড়ালো ? ঝুলি থেকে বিড়ালটা বেরিয়েই গেল*।
*স্বীকৃত ইউনিয়নগুলো শুধু স্পেশাল অ্যালাউন্সের দাবিটাই করেছে। এটা আমাদের কথা নয়*। *কর্তৃপক্ষই বলছে। কিন্তু নির্মাণ কর্মীদের ( Construction Worker ) বেতনের সাথে সমতা রেখে যে বেতন এখানে জবরদস্তি বছরের পর বছর দিয়ে বিদ্যুৎ শিল্পের ঠিকা কর্মীদের বঞ্চিত করা হচ্ছে, তার অবসানের দাবি স্বীকৃত ইউনিয়ন গুলো করেনি*।
২) *Terms of Reference এর (b) ধারায় বলা হয়েছে* :
*The committee shall also consider the status of adjudication pending related to the remuneration / wage* ( *মজুরি বা বেতন* ) *of electrical workers in any Court of law especially with regard to the*
*Writ Petition filed video no. WPA 26727 of 2024 ( West Bengal State Electricity Distribution Company Ltd. ( WBSEDCL ) Contractors' Workers' Union*& *Anr. VS - State of West Bengal & others ) at Hon'ble High Court at Calcutta and CPAN No. 1640 of 2025*( *এটা হল আদালত অবমাননার মামলা* ) *arising out of the WP and analyse the potential in future*. *এই মামলাটি কারা করেছে ? পশ্চিমবাংলার সমস্ত ঠিকা কর্মীরা জানে*।

*কি বলা হল* ?
*বলা হলো, কমিটি মজুরি সংক্রান্ত বিষয়টি বিবেচনা করবে, বিশেষ করে ( especially ) আমাদের ইউনিয়নের* ( *West Bengal State Electricity Distribution Company Ltd. CONTRACTORS' WORKERS UNION* ) *দায়ের করা মজুরি সংক্রান্ত মামলা‌ এবং আদালত অবমাননার মামলাটিকে বিবেচনায় রেখে*। ‌
*আশা করি,‌ অল্প কথায় বিষয়টি সকলের কাছে পরিষ্কার হলো*।

*আমরা একথা বলছি না যে, এই কমিটি বিরাট কিছু করবে*। *রিপোর্ট যদি আশানুরূপ না হয়, তাহলে লড়াই আরও তীব্র হবে* ।

*বিদ্যুৎ বন্টন কোম্পানির ঠিকা কর্মীরা তাদের যথার্থ বন্ধু এবং স্বার্থ রক্ষাকারী ইউনিয়নকে চিনতে পারলেন কি* ? *বছরের পর বছর এই ইউনিয়ন আপনাদের শুধু একটু বাঁচার মতো মজুরি আদায়ের জন্য‌ কি নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছে ? সেটা কি আপনারা আজও উপলব্ধি করতে পারেন নি*?
*এই ইউনিয়ন যদি আগামী দিনে সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে উঠতে না পারে, তাহলে কিভাবে আপনাদের সংগ্রাম তীব্র হবে* ? *এই প্রশ্নটি সমস্ত ঠিকা কর্মীদের বিবেকের কাছে আমরা রাখছি*। *এখনও সময় আছে*। *ভয়- ভীতি , মিথ্যাচারকে উপেক্ষা করে আপসকামী শক্তিকে পরিত্যাগ করে আপসহীন সংগ্রামী শক্তিকে শক্তিশালী করুন*।

*একজন লিখেছেন, অনেকেই এখন ঘোলা জলে মাছ ধরতে চাইছে। যতই তারা চেষ্টা করুক, বিদ্যুৎ কর্মীরা তাদের চরিত্র জানে। বাকিটা প্রচারের দায়িত্ব বিদ্যুৎ কর্মীদেরই নিতে হবে*।

*আপনারা দেখেছেন, এ আই ইউ টি ইউ সি ( AIUTUC ) অনুমোদিত আশা কর্মী ইউনিয়ন আন্দোলনের মধ্য দিয়ে কিভাবে রাজ্য সরকারের ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ*, *এই হল AIUTUC*।
*এই আন্দোলন থেকে শিক্ষা নিয়ে এ আই ইউ টি ইউ সি ( AIUTUC ) কে বিদ্যুৎ শিল্পের ঠিকা শ্রমিকদের মধ্যে ছড়িয়ে দিন*।
---------------------------------------*--

30/09/2025
03/05/2025

বিদ্যুৎ শিল্পের ঠিকা কর্মী বন্ধুগণ
আপনারা জানেন, আমাদের সংগঠন "পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড কন্ট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়নের" ( এ আই ইউ টি ইউ সি এবং এ আই পি এফ অনুমোদিত ) উদ্যোগে কলকাতা হাইকোর্টে করা Case এর রায় মোতাবেক লেবার ডিপার্টমেন্ট গতকাল(০২/০৫/২৫) মিনিমাম ওয়েজ অ্যাডভাইজারি বোর্ডের মিটিং ডাকতে বাধ্য হয়।
কিন্তু এটা অপ্রত্যাশিত হলেও সত্য, বিদ্যৎ কর্মীদের কাজের গুরুত্বের নিরিখে বেতন বাড়ানো হয়নি। যা ছিল তাই রেখে দিয়েছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, সংগঠন অবিলম্বে আইনী পদক্ষেপ গ্রহণ করবে।
মানস কুমার সিনহা,
সাধারণ সম্পাদক

Address

77/2/1, Lanin Sarani, 1st Floor, AIUTUC Office
Kolkata
700013

Website

Alerts

Be the first to know and let us send you an email when West Bengal Power Sector Contractor Workers Unity- Aiutuc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category