01/01/2023
একটা বছর শেষ হয়ে নতুন বছরে পা দিলাম,বিগত বছরে আমাদের কিছু কাজ হয়েছে সবার সহযোগিতায় কিন্তু ঘোষণা করা সত্ত্বেও আমরা বাৎসরিক পিকনিক করতে পারিনি কোভিড প্রোটোকল শুরু হয়ে যাওয়ায়।
এ বছর সেটা সুদে আসলে পুষিয়ে নিতে আমরা আগামী 23শে জানুয়ারী পিকনিকের সাথে সাথে লঞ্চে সুন্দরবনের প্রকৃতির কিছুটা ছোঁয়া নিতে চাইছি,হ্যাঁ অবশ্যই সুন্দরবনের গভীরে আমরা যেতে পারবো না সেটা একদিনে সম্ভব না,আমরা বিভিন্ন লোকালয় সংলগ্ন দ্বীপে সুন্দরবনের তথা পরিযায়ী পাখি দেখতে পারবো,পুরো পরিকল্পনা হলো 23 তারিখ সকাল 7টায় গড়িয়া এন্ড্রুজ কলেজের সামনে থেকে বাস ছাড়বে, সেখান থেকে ক্যানিং পেড়িয়ে গদখালী,গদখালী থেকে বোটে বালী দ্বীপে নদীর পারে মূল পিকনিক,তারপর লঞ্চ ভ্রমণ ও প্রাকসন্ধেয় গদখালী ফেরা,অবশেষে বাসে আবার গড়িয়ায়,আপনারা জানেন আমরা পিকনিক শুধু আনন্দ করতে যাইনা,যেখানেই যাই সেখানের দুস্থ মানুষের জন্য কিছু না কিছু উপহার নিয়ে যাই,এবারও তার অন্যথা হবে না,আমরা 101 জন বয়স্ক মানুষের জন্য নিয়ে যাবো শীতের চাদর,সাথে সারাদিন হইচই,খেলাধুলা, নাচগান তো থাকছেই।
সারাদিন থাকবো খাওয়াদাওয়া না হলে তো চলবে না,খাবারে থাকছে বাসে উঠে চা সাথে জলখাবার,জলখাবারে কচুরী,তরকারী,মিষ্টি,গদখালী থেকে বোটে উঠে পাবো গরম গরম মাছ ভাজা ( মৌরলা / আমুদি) সাথে গরম কফি,দুপুরে বাসমতি চালের ভাত,ভেজ ডাল,ঝুড়িআলুভাজা,ফুলকপির তরকারি,কাঁকড়ার ঝাল,পাঁঠার মাংস,চাটনী-পাপড়,বিকেলে বোটে পাখি দেখতে দেখতে বসে/দাঁড়িয়ে চা।
এতোকিছু নিশ্চয়ই টাকা ছাড়া সম্ভব না তাই প্রত্যেকের মাথা পিছু ধার্য্য হয়েছে 650/- টাকা,4 বছরের নিচের বাচ্চাদের কোনো টাকা লাগবে না কিন্তু যেহেতু লঞ্চে আসন সীমিত তাই বাকি বাচ্চাদের ইচ্ছে থাকলেও টাকা কম করতে আমরা নিরূপায়।
সবাইকে আহ্বান চলুন/চলো/চল একটা দিন সবাই একসাথে কাটিয়ে আসি,যারা সারাবছর আমাদের বিভিন্ন কাজে অর্থ সাহায্য করে থাকেন কিন্তু দেখা হয়না বা কাজের সাথে থাকতে পারেন না তাদের বিশেষ করে অনুরোধ এইদিন আসুন নিজের হাতে ওখানের মানুষদের হাতে উপহার তুলে দিয়ে তাদের আনন্দ ভরা হাসি নিজে চোখে দেখুন।
টাকা পাঠানোর উপায় -
জি পে /ফোন পে
Mithun Mitra-9681624161,Anupam Bose- 8240250837,Partha Ghosh-9830375807
পিকনিকের টাকা ছাড়াও যদি কেউ চাদরের জন্য টাকা দিতে চান আমাদের প্রতিটি চাদর পরছে 165/- টাকা সেটাও এই ভাবেই পাঠাতে পারেন শুধু উল্লেখ করে দেবেন চাদরের জন্য বলে।