18/08/2026
আগামী ১০ শে অক্টোবর ২০২৬ শনিবার থেকে ১৬শে অক্টোবর ২০২৬ শুক্রবার অবধি আমাদের আলোয় ফেরার বন্ধুর পক্ষ থেকে শারদীয়া উপলক্ষে মানুষ জন ও দুঃস্থ শিশুদের জন্য নতুন বস্ত্র বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে।
আমরা তো সবাই নিজেদের জন্য এবং পরিবারের জন্য নতুন বস্ত্র কিনবো,তার সঙ্গে যদি অতিরিক্ত একটি বা দুটি বস্ত্র কিনি ঐ মানুষ গুলোর জন্য তাহলে পুজোর সময় তাদের মুখেও হাসি ফুটবে আশা রাখি।
আমরা শুরু করছি কাজ, আপনারা যদি আমাদের সঙ্গী হতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা নিচের দেওয়া নম্বর গুলোর সঙ্গেও যোগাযোগ করতে পারেন।
কেউ যদি দুটি বস্ত্রও আমাদের দেন আমরা সেটাও পৌঁছে দেব ঐ মানুষ গুলোকে তবে নতুন বস্ত্র দেবেন। নিজের সন্তানের অনেক অনেক জামার সাথে মাত্র একটা কি দুটো, যে কোনো সাইজের (১ থেকে ১৪ বছর বয়সের) সবাই দুটি করে দিলে এত পথশিশু রঙিন হয়ে ঘুরে বেড়াবে, যে কল্লোলিনী কলকাতা ঝলমলিয়ে উঠবে প্রকৃত খুশির আলোয়।
Google pay, Amazing pay, paytm, phonepe pay :9038614410
আমাদের অনুষ্ঠান :
১০ শে অক্টোবর ২০২৬ শনিবার ১৬শে অক্টোবর ২০২৬ শুক্রবার
সময় বিকেল ৪ টে থেকে ৬টা
ধন্যবাদ।
যোগাযোগ - 090386 14410