19/07/2026
স্মৃতির পাতায় এক টুকরো আনন্দ: সমৃদ্ধি ফাউন্ডেশনের নতুন উদ্যোগ 🌸
গত ৭ই জুলাই, ২০২৬ সমৃদ্ধি ফাউন্ডেশনের (Samriddhi Foundation) পক্ষ থেকে পাথরপ্রতিমার নেতাজী পাঠভবন স্কুলে (Netaji Pathabhavan School) একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
সেখানে আমরা ছোট ছোট ছাত্র-ছাত্রীদের হাতে কিছু প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দিই। যার মধ্যে ছিল:
•খাতা ও কলম 📝
•পেনসিল ও রবার ✏️
•পেনসিল পাউচ 👝
•ক্রেওন ও রঙের বই 🎨
নতুন উপহার পেয়ে বাচ্চাদের মুখের সেই নিষ্পাপ ও আনন্দিত হাসি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। ওদের খুশি দেখে আমাদের আনন্দ আরও বহুগুণ বেড়ে গিয়েছিল।
আমরা সবসময় চাই এই শিশুরা জীবনে আরও অনেক বড় হোক এবং প্রত্যেকে এক একজন খুব বড়ো এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক। এই কুঁড়িগুলো যাতে ভবিষ্যতে সুন্দরভাবে বিকশিত হতে পারে, তার জন্য আপনাদের সকলের সহযোগিতা ও আশীর্বাদ একান্ত কাম্য। আসুন, ওদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে আমরা সবাই মিলে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই। 🙏✨