14/09/2023
#অরুণাচল_মিলন_সংঘ_মেডিকেল_ক্যাম্প ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩
চতুর্থ বছরেও অরুণাচল মিলন সংঘের পরিচালিত মেডিকেল ক্যাম্প নিয়মিত ভাবে চলছে ক্লাব প্রাঙ্গণে মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। যদিও প্রয়োজনের তুলনায় আমাদের এই প্রচেষ্টা সিন্ধুতে বিন্দুর মতো, তবু আমরা নিয়মিত এই মেডিকেল ক্যাম্প চালিয়ে যেতে বদ্ধপরিকর। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আমাদের শততম ক্যাম্পের দিকে।
এছাড়াও ইঁটভাটা বা আশেপাশের গ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য মাঝে মাঝে যে ক্যাম্প গুলি করা হয়, সেগুলিও অব্যাহত।
জুলাই মাসের ৭ ও ২১ তারিখে, আগস্ট মাসের ৪ ও ১৮ তারিখে এবং সেপ্টেম্বর মাসের ১ তারিখে ৮৯ থেকে ৯৩ তম মেডিকেল ক্যাম্প ছিল ক্লাব প্রাঙ্গণেই৷ প্রতিদিনই সকাল ঠিক সাড়ে ছটায় ক্যাম্পে রোগী দেখা শুরু হয়। পাঁচটি ক্যাম্পই সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পগুলিতে যথাক্রমে ১১২, ১২৩,১৪৬, ১৩২ এবং ১২২ জন রোগী দেখা হয় এবং তাঁদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। বেশিরভাগ রোগী প্রেসার ও সুগারে আক্রান্ত। তাঁরা নিয়মিত এখান থেকে ওষুধ সংগ্রহ করেন। নিয়মিত ওষুধ খাওয়ায়, রক্তচাপ মাপায় এবং রক্ত পরীক্ষা করার ফলে বেশিরভাগ মানুষের রোগই নিয়ন্ত্রণের মধ্যে আছে।
অনেকেই অযাচিতভাবে এই ক্যাম্পগুলি চালানোর জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। অনেকেই এমনকি নিয়মিত ক্যাম্পে উপস্থিত থেকে আমাদের ক্যাম্প চালাতে সাহায্য করছেন। "মধ্যমগ্রাম আমার তোমার" গ্রুপ থেকে নিয়মিতই আমাদের ক্যাম্প গুলির জন্য ওষুধ দিয়ে সাহায্য করা হয়। তা সত্ত্বেও প্রতিটি ক্যাম্পের জন্য প্রচুর জেনেরিক ওষুধ আমাদের কিনতে হয়৷ সকলের কাছে সনির্বন্ধ অনুরোধ আপনারা যেটুকু সম্ভব সাহায্য নিয়ে এগিয়ে আসলে আমাদের কাজটা আরও সহজ হয়ে যাবে। এজন্য আপনারা ক্লাব ঐন্দ্রিল ভৌমিক, সঞ্জীব দত্ত, প্রণব দত্তর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
আমাদের পরবর্তী মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতা শিবির ১৫/৯/২০২৩। স্থান ক্লাব প্রাঙ্গণে।