BMS Madhyamgram Nagar Unit

BMS Madhyamgram Nagar Unit � ভারতীয় মজদুর সংঘ (BMS)
� দেশ আগে, শ্রমিকের সম্মান আগে
� শ্রমিকের অধিকার ও সমাজসেবায় নিবেদিত

16/08/2026

🇮🇳 ১৭ই আগস্ট শ্রমিকদের অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা ✊

শ্রমিকদের ন্যায্য অধিকার ও বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে ১৭ই আগস্ট দুপুর 12টায় অনুষ্ঠিত হবে এক ঐক্যবদ্ধ পদযাত্রা।

📍 জমায়েত: বারাসাত রথতলা ময়দান
➡️ পদযাত্রা: রথতলা ময়দান থেকে বারাসাত DM অফিস

সকল শ্রমিক বন্ধুদের এই কর্মসূচিতে বিপুল সংখ্যায় উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।

শ্রমিক ঐক্য জিন্দাবাদ ✊
ভারতীয় মজদুর সংঘ জিন্দাবাদ 🇮🇳

🇮🇳 ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে 🇮🇳BMS মধ্যমগ্রাম নগর কমিটির উদ্যোগে মধ্যমগ্রামের বিভিন্ন অটো ও টোটো ইউনিয়নের পক্ষ থ...
15/08/2026

🇮🇳 ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে 🇮🇳

BMS মধ্যমগ্রাম নগর কমিটির উদ্যোগে মধ্যমগ্রামের বিভিন্ন অটো ও টোটো ইউনিয়নের পক্ষ থেকে জাতীয় পতাকা ও BMS-এর পতাকা উত্তোলনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হলো।

এই বিশেষ দিনে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় দাদা তথা BMS রাজ্য সম্পাদক শ্রী শুভ্রদীপ দা। তাঁর উপস্থিতি ও দিকনির্দেশনা আমাদের সকলকে আরও উৎসাহিত করেছে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

🇮🇳 জয় হিন্দ | বন্দে মাতরম 🇮🇳

15/08/2026

আজ আমাদের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে Madhyamgram BMS মিলনপল্লী টোটো স্ট্যান্ডের তরফ থেকে এক সুন্দর টোটো র‍্যালির মাধ্যমে দিনের শুভ সূচনা করা হলো। 🇮🇳❤️
(দোলতলা মিলন পল্লী → স্টার মল → দোলতলা মিলন পল্লী )

দেশপ্রেম, ঐক্য ও আনন্দের বার্তা নিয়ে এই সুন্দর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
জয় হিন্দ! 🇮🇳
শুভ স্বাধীনতা দিবস। 🇮🇳✨
Bharatiya Mazdoor Sangh Pîñtû Mällïck BMS Madhyamgram Nagar Unit

দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে আগামী ১৭ই আগস্ট দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করল বিএমএস
01/08/2026

দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে আগামী ১৭ই আগস্ট দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করল বিএমএস






দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের ত্যাগ কখনও ভোলা যাবে না। কার্গিলের বীরদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। 🇮...
26/07/2026

দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের ত্যাগ কখনও ভোলা যাবে না। কার্গিলের বীরদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। 🇮🇳

24/07/2026

🙏🙏

🚩 উল্টো রথের আন্তরিক শুভেচ্ছা 🚩উল্টো রথের এই পবিত্র ও শুভ দিনে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।শ্রীশ্রী জগন্নাথদ...
24/07/2026

🚩 উল্টো রথের আন্তরিক শুভেচ্ছা 🚩

উল্টো রথের এই পবিত্র ও শুভ দিনে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শ্রীশ্রী জগন্নাথদেবের আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক। সমাজে সম্প্রীতি, ঐক্য ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক—এই প্রার্থনা করি।

ভারত মাতা কি জয়! 🇮🇳
ভারতীয় মজদুর সংঘ অমর রহে! ✊

ভারতীয় মজদুর সংঘ (BMS)-এর ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ মধ্যমগ্রাম রবীন্দ্র মঞ্চে মধ্যমগ্রাম নগর কমিটির উদ্যোগে একটি প...
23/07/2026

ভারতীয় মজদুর সংঘ (BMS)-এর ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ মধ্যমগ্রাম রবীন্দ্র মঞ্চে মধ্যমগ্রাম নগর কমিটির উদ্যোগে একটি পথসভার আয়োজন করা হয়।

উক্ত সভায় মূল্যবান বক্তব্য রাখেন মধ্যমগ্রাম নগর কমিটির সভাপতি শ্রী গণেশ চন্দ্র পাল এবং সম্পাদক শ্রী শ্বেতা কুমার ঘোষ।

তাঁদের বক্তব্যে ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সংগঠনের আদর্শ, কর্মধারা ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে সুসম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং পরিবহন ও বাণিজ্যের মাধ্যমে দেশহিতের বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

🇮🇳 ভারত মাতা কি জয়!
🚩 BMS জিন্দাবাদ!

23/07/2026

ভারতীয় মজদুর সংঘ (BMS)-এর ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ মধ্যমগ্রাম নগর কমিটি-র ইউনিয়ন অফিসে পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা করা হলো।

এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় শুভ্রদীপ চৌধুরী দা ও মনীশ দা তাঁদের অত্যন্ত মূল্যবান ও অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থিত সকলের মন আবারও জয় করে নেয়।

এই ঐতিহাসিক দিনে আমরা শ্রমিক ঐক্য, জাতীয়তাবাদ এবং সংগঠনের আদর্শকে আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করি।

🇮🇳 ভারত মাতা কি জয়!
🚩 BMS জিন্দাবাদ!

Address

Madhyamgram
Kolkata
700129

Website

Alerts

Be the first to know and let us send you an email when BMS Madhyamgram Nagar Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share