RSS কী?
............রাষ্ট্রীয় স্বয়ং সেবক স্বংঘ বা RSS প্রতিষ্ঠা হয়েছিল ১৯২৫ সালে মহারাষ্ট্রের নাগপুরে। সেদিন ছিল বিজয়া দশমী।প্রতিষ্ঠা করেন প্রাতঃস্মরণীয় ডক্টর কেশবরাও বলিরাম রাও হেডগেওয়ার(K B Hedgewar)।
RSS একটি "হিন্দু জাতীয়তাবাদী" (Hindu Nationalist)
সংগঠন এবং এই মহুর্তে পৃথিবীর সব থেকে বড় NGO (Non Govt. "হিন্দু” কথাটা আসলে কোনাে ধর্মবাচক শব্দ নয়, এটা একটা জাতিবাচক শব্দ।ইংল্যাণ্ডের ল
ােকেরা যেমন ইংরেজ, ফ্রান্সের নাগরিক যেমন ফরাসী, ইরানের অধিবাসী দের যেমন ইরানী বলা হয়ে থাকে,তেমনি হিন্দুস্থান বা ভারতবর্ষের অধিবাসী দের জাতীয় পরিচয় হল তারা “হিন্দু।
ভারতীয় মানেই সে জাতিগত ভাবে "হিন্দু" অর্থাৎ ভারতীয় মুসলিম এবং খ্রীষ্টান ধর্মের লােকেরাও জাতিগত ভাবে হিন্দু"। এই জাতিগত ভাবে "হিন্দু" বা ভারতীয় রা তাদের উপাসনা পদ্ধতি অনুযায়ী বিভিন্ন ধর্মের হতে পারে।ভারতীয় মুসলমান এবং খ্রীষ্টান দের
পূর্বপুরুষ রা সবাই জাতিগত ভাবে "হিন্দু” এবং ধর্মগত ভাবে "সনাতন ধর্মের" (যেটাকে এখন হিন্দু ধর্ম বলা হয়ে থাকে) অন্তর্গত ছিল। মানুষের ধর্ম পরিবর্তন হলেও তার জাতিসত্তার কখনােই পরিবর্তন হয় না।
অনেক মুসলিম এবং খ্রীষ্টান সম্প্রদায় এর মানুষ RSS এর সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত।
➤RSS এর লক্ষ্য হল ভারতবর্ষ কে একটি শক্তিশালী ও সমৃদ্ধশালী দেশ হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করা এবং ভারতবর্ষের যে জায়গা এই মুহূর্তে ভারতের মানচিত্রে নেই অর্থাৎ ব্রম্ভদেশ (বর্তমানে মায়নমার বা বার্মা), গান্ধার (বর্তমানে যেটা আফগানিস্তান),পাকিস্তান এবং বাঙলাদেশ কে পুনরায় ভারতের মানচিত্র তে
ফিরিয়ে আনা।
RSS মূলত একটি ইনস্টিটিউশান, তারা দেশের তথা সমাজেরকাজের জন্যে নিষ্ঠাবান এবং আদর্শবান মানুষ তৈরী করে থাকে,যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে কাজ করে থাকে।
➤ কোনাে ব্যক্তি কখনাে RSS এর গুরু হয় না, তার কারণ ব্যক্তির চারিত্রিক দোষ ত্রুটি থাকতে পারে। পরম পবিত্র গৈরিক ধ্বজ কে স্বয়ংসেবক রা তাদের গুরু বলে মনে করে।
➤RSS এর এই মানুষ তৈরী করবার যে পদ্ধতি তাকে বলে "শাখা”।
"শাখা” হল এমন একটা স্কুল যেটা সাধারণত খােলা মাঠে হয়ে থাকে। সেখানে সবাই নিয়মিত শরীর চর্চা করে, খেলাধূলা করে ,দেশাত্মবােধােক গান গায়, বিভিন্ন বিষয়ে তারা আলােচনা করে এবং ভারতবর্ষ কে শক্তিশালী ও সমৃদ্ধশালী হিসাবে গড়ে তােলবার জন্যে শপথ গ্রহণ করে।
➤ সময়ের সাথে সাথে , কাজের সুবিধার জন্যে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন তৈরী করা হয়েছে
তাদের মধ্যে কিছু সংগঠনের নাম আমি এখানে উল্লেখ করছি।
১)"অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP )।"
মূলত ছাত্র এবং শিক্ষা জগতের সঙ্গে জড়িত মানুষ দের নিয়ে ১৯৪৮ সালে তৈরী করা হয়েছে এই সংগঠন।ABVP এই মুহূর্তে ভারতের সব থেকে বড় ছাত্র সংগঠন।
২)"ভারতীয় মজদুর সংঘ(BMS)।"
শ্রমিক দের নিয়ে ১৯৫৫ সালে তৈরী করা হয়েছে এই সংগঠন।BMS এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বৃহৎ শ্রমিক সংগঠন।
৩)"বিশ্ব হিন্দু পরিষদ (VHP)
হিন্দু ধর্মের কাজ করবার জন্য VHP কে তৈরী করা হয়েছে।
৪)"মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ (MRM)"।
মূলত ভারতীয় মুসলিম সমাজের মধ্যে "হিন্দু(ভারতীয়)
জাতীয়তাবাদ" প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ২০০২ সালে MRM কে তৈরী করা হয়েছে।প্রায় ৭০ হাজার ভারতীয় মুসলিম MRM এর সঙ্গে যুক্ত।
৫)"বনবাসী কল্যাণ আশ্রম"
আদিবাসী সমাজের মধ্যে কাজ করবার জন্যে এই সংগঠনের তৈরী।
৬)"সেবা ভারতী”।
এই সংগঠন নিয়মিত বিভিন্ন সেবা মূলক কাজ কর্ম ছাড়া বন্যা, খরা এবং ভূমিকম্পের মতাে জাতীয় বিপর্যয় এর ঘটনা তে নিজেদের জীবন বিপন্ন করে কাজ করে থাকে।
➤RSS মূলত Man Makers, তারা শাখার মাঠে মানুষ তৈরী করে, তাদের স্বয়ংসেবক (RSS Activist) বলে।
স্বয়ংসেবক কথার মানে স্বতঃ প্রনােদিত ভাবে যারা দেশের কাজের জন্যে শপথ নিয়েছে।
এই স্বয়ংসেবক রা সবাই যে RSS এর বিভিন্ন সংগঠনে কাজ করে।
তার কোনাে মানে নেই, তারা যে কোনাে সংগঠনে থেকে সঙ্ঘের আদর্শ ও লক্ষ্য নিয়ে কাজ করে থাকে।
➤ প্রসঙ্গত উল্লেখযােগ্য RSS একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।
তারা রাজনীতি করে না।
RSS ভারতীয় জনতা পার্টি কে সরাসরি তৈরী করে নি।ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ১৯৫১ সালে ভারতীয় জনস্বংঘ তৈরী করেছিলেন, আজকের বিজেপি সেই জনস্বংঘের উত্তরসূরি।১৯৫১ সালে জনস্বংঘ তৈরী করবার সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী কে RSS কিছু কর্মী অর্থাৎ মানব সম্পদ দিয়ে সহায়তা করেছিল।দীন
দয়াল উপধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ী তাদের মধ্যে অন্যতম। RSS বিজেপি কে সরাসরি তৈরী না করলেও আদর্শগত মিল থাকার জন্যে বিজেপি স্বংঘের পারিবারিক সংগঠনের অন্তর্ভুক্ত।
➤ স্বয়ংসেবক (RSS Activist) দের সংখ্যাগরিষ্ঠ অংশ রাজনী করে না, আবার যারা রাজনীতি করে তারা যে সবাই বিজেপি
করে তার কোনাে মানে নেই। প্রচুর স্বয়ংসেবক (RSS Activist)
বিজেপি ছাড়া অন্য রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত আছে।
আরও জানতে Email ([email protected])করুন।
আপনি যদি এই শাখার সঙ্গে যুক্ত হতে চান তবে নিজের নাম ও মোবাইল নম্বর whatsapp করে পাঠিয়ে দিন 9330017679 নম্বরে।