29/03/2024
প্রয়োজন পরিচালিত, শ্রীফল তলা নামক গ্রামের নতুন টিউশন সেন্টারের বাচ্চাদের মুখে হাসি ফোটালেন Lake Art Salon এর কর্ণধার বিশ্বজিৎ সিনহা ও পুনম সিনহা ও Out n Beyond Cafe & Bistro কর্ণধার যারা ভীষণ পরিচিত ও জনপ্রিয় ইউটিউবার সৌহার্দ্য দা ও অর্পিতা দি😊 ।
আগত পয়লা বৈশাখ উপলক্ষে বিশ্বজিৎ দা ও পুনম দির উদ্যোগে, টিউশন সেন্টারের বাচ্চাদের বাংলার নতুন বছরের নতুন মেকওভার হয়ে গেলো। এদিন বাচ্চাদের জন্য ছিল হেয়ার ওয়াস ও সুন্দর হেয়ার কাটিং এর সুবিধা স্যালনের পক্ষ থেকে, সঙ্গে উপহার হিসাবে ছিল নতুন পোশাক ও মানান সই সানগ্লাস🤗🤗 ।
এছাড়া ছিল জমিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন যেমন ফ্রায়েড রাইস , চিলি চিকেন, ম্যাংগো জুস , ক্যাডবেরি , চকলেট , চিপস, ক্ষীর কদম মিষ্টি😋😋 ।
এবং সবশেষে বাচ্চাদের সাথে কেক কেটে পালন করা হলো আগাম শুভ নববর্ষের আনন্দ🥳🥳🎉🎉 ।
এই ভাবে এত গুলো বাচ্চাদের এত আনন্দ ও খুশি উপহার দেওয়ার জন্য বিশ্বজিৎ দা , পুনম দি , অর্পিতা দি ও সৌহার্দ্য দা কে , প্রয়োজনের পক্ষ থেকে জানানো হলো অনেক ধন্যবাদ ও ভালোবাসা ❤️❤️❤️❤️🙏🙏😊।