NGO Marudyaan - মরুদ্যান

NGO Marudyaan - মরুদ্যান This organization is always trying to help the poor people of our society by giving them dress, food, etc. For donations: 9830695854 / 8777594521 / 9123900648

এই দুর্গোৎসবের আনন্দঘন মুহূর্তে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের মরুদ্যান এনজিও-র উদ্যোগে পরিচালিত 'শারদীয়া সহসাথী...
23/09/2025

এই দুর্গোৎসবের আনন্দঘন মুহূর্তে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের মরুদ্যান এনজিও-র উদ্যোগে পরিচালিত 'শারদীয়া সহসাথী' প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনাদের সহযোগিতা, আশীর্বাদ ও আন্তরিক সমর্থন ছাড়া এই কাজ কখনোই সম্ভব হতো না।

মা দুর্গার আগমনী উৎসব আমাদের শিখিয়েছে — একসাথে থাকলে সব বাধা দূর হয়। আপনারা পাশে থাকার কারণেই এই প্রকল্প বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছে এবং সমাজে একটুকরো আলো ছড়িয়েছে।

🙏 সকল শুভানুধ্যায়ী ও সমর্থকদের জানাই আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা।
মা দুর্গার আশীর্বাদে আমাদের এই পথচলা যেন আরও শক্তি ও অনুপ্রেরণা পায়।

শুভ দুর্গাপূজা। 🎉🌺



“মা আসছেন, আসুন সবার মুখে হাসি ফুটিয়ে তুলি”প্রিয় বন্ধু,দুর্গা পূজা মানেই আনন্দ, আলো আর উচ্ছ্বাসের উৎসব। এ সময়ে আমরা স...
01/09/2025

“মা আসছেন, আসুন সবার মুখে হাসি ফুটিয়ে তুলি”

প্রিয় বন্ধু,

দুর্গা পূজা মানেই আনন্দ, আলো আর উচ্ছ্বাসের উৎসব। এ সময়ে আমরা সবাই নতুন জামা, প্যান্ডেল হপিং আর ভোজের পরিকল্পনায় ব্যস্ত। কিন্তু ভাবুন তো, আমাদের আশেপাশেই এমন কিছু শিশু আছে যাদের কাছে পূজার মানে শুধু অন্যদের হাসি দেখা—কারণ তাদের জীবনে নেই নতুন জামা, নেই ভালো খাবার, নেই আনন্দের উৎসব।

আমরা বিশ্বাস করি – মা দুর্গা আসেন কেবল মন্দের বিনাশ করতে নয়, সবার জীবনে সুখ আর সমতার আলো ছড়িয়ে দিতে। তাই এই পূজায় আসুন, একটুখানি সাহায্য করি, যেন এই অসহায় শিশুদের মুখেও হাসি ফোটে।

আমাদের এনজিও 'মরুদ্যান' কাজ করছে এই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য—শিক্ষা, পুষ্টি, পোশাক আর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। কিন্তু আমরা একা পারব না, আপনার সহযোগিতা দরকার।
এবার আমরা থাকছি: বোলপুর,শান্তিনিকেতন || তারিখ: 20.09.2025

মা দুর্গার আশীর্বাদ হোক আপনার মাধ্যমে। আপনার ছোট্ট দান একজন শিশুর পূজা আনন্দময় করে তুলতে পারে।

📌 এখানে দান করুন:

UPI ID: 9830695854@upi

Account Detalis:
NGO Bank a/c no-753202010003418
IFSC Code- UBIN0575321
Account Name: MARUDYAAN
Branch:Belgharia
Bank Name: Union Bank of India

📌 যোগাযোগ করুন: 9830695854/9163178138
Email: [email protected]

"ওরে গৃহবাসী খোল্‌, দ্বার খোল্‌, লাগল যে দোল।স্থলে জলে বনতলে লাগল যে দোল।দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥"উত্তর কলকাতার ঐতিহ্যব...
03/03/2025

"ওরে গৃহবাসী খোল্‌, দ্বার খোল্‌, লাগল যে দোল।
স্থলে জলে বনতলে লাগল যে দোল।
দ্বার খোল্‌, দ্বার খোল্‌॥"

উত্তর কলকাতার ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি দোল খেলার উৎসব নয়, প্রান্তিক মানুষদের সারা বছর বেঁচে থাকার লড়াইয়ের বিশেষ নিবেদনও বটে । রংহীন কিছু মানুষের জীবনকে রঙিন করে তোলার একটি অনন্য প্রয়াস, আয়োজনে Sangbedan SANGBEDAN ( A Social Welfare Organisation )
অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করে তোলার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।
অসংখ্য ধন্যবাদ Sangbedan কে আমাদেরকে সাথে নেওয়ার জন্য।

"রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে,
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে।"

"Helping hands are better than praying lips" আপনাদের দেওয়া সাহায্যের হাত আমরা পৌছে দিতে পেরেছি তাদের কাছে🍁। অসংখ্য ধন্য...
15/12/2024

"Helping hands are better than praying lips"

আপনাদের দেওয়া সাহায্যের হাত আমরা পৌছে দিতে পেরেছি তাদের কাছে🍁।
অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য😌। পরবর্তী কাজগুলোতেও আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন♥️, আশীর্বাদ করুন 🙏। যাতে আমরা সকলে মিলেমিশে এগিয়ে যেতে পারি।

NGO MARUDYAAN yesterday was at Joania,Santipur to help underpriviledged children. Thanks a lot to everyone for staying with us😌.
Please stay with us, keep supporting us😊.

Winter Project 2K24

আবারও আমরা হাজির হয়েছি আপনাদের কাছে একটি আবদার নিয়ে; প্রতিবারের ন্যায় এবারও আমাদের এনজিও একটি শীতকালীন কর্মসূচি গ্রহণ...
11/11/2024

আবারও আমরা হাজির হয়েছি আপনাদের কাছে একটি আবদার নিয়ে; প্রতিবারের ন্যায় এবারও আমাদের এনজিও একটি শীতকালীন কর্মসূচি গ্রহণ করেছে।

উক্ত কর্মসূচিতে আমরা ঠিক করেছি ভালুক গ্রামে গিয়ে সেখানকার দু:স্থ শিশুদের নতুন জামা কাপড়, শীতবস্ত্র, কম্বল ইত্যাদি প্রদান করব।
স্থান: ভালুকা-জোয়ানিয়া,নদীয়া
তারিখ: 14-ই ডিসেম্বর, 2024, শনিবার।

তাই আপনাদের কাছে আমাদের একান্ত বিনীত অনুরোধ যে- আসুন আমরা সবাই মিলে শামিল হয়ে, এই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করি।
এই ইচ্ছে পূরণ করতে চাই আমাদের সঙ্গ এবং আর্থিক সাহায্য।
সকলের কাছে অনুরোধ অবশ্যই post share করুন।

Our mission is to help underpriviledged children & provide them a good life. We’re decided to donate them some winter clothes & study materials in the Christmas Month.
It's a request to you please help us by donating something to reach our GOAL together. Your small contribution can bring smile to them.
Place: Bhaluka-Joania;Nadia
Date:14th Dec,2024; Saturday

Swaraj Das:9830695854(Paytm/Phone Pay/G-Pay)
Rahul Saha:9123900648(G-Pay/Phone Pay)
Shankha Subhra Das:9163178138(G-Pay)
Account Detalis:
NGO Bank a/c no-753202010003418
IFSC Code- UBIN0575321
Account Name: MARUDYAAN
Branch:Belgharia
Bank Name: Union Bank of India

4th মার্চ, শনিবার, শোভাবাজার রাজবাড়ি নাটমন্দিরে - আমরা NGO  MARUDYAAN থাকছি কিছু Specifically Disabled শিশুদের নিয়ে বস...
02/03/2023

4th মার্চ, শনিবার, শোভাবাজার রাজবাড়ি নাটমন্দিরে - আমরা NGO MARUDYAAN থাকছি কিছু Specifically Disabled শিশুদের নিয়ে বসন্ত উৎসবে। এ এক অন্য বসন্ত। সকলকে আসার জন্য সাদর আমন্ত্রণ রইল। আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।

Address

Kolkata
700056

Telephone

+918777594521

Website

Alerts

Be the first to know and let us send you an email when NGO Marudyaan - মরুদ্যান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NGO Marudyaan - মরুদ্যান:

Share