10/09/2026
খুশির পুজো – পঞ্চম বর্ষ পূর্তি
আবারও ছুটে চলেছি সেই হাসির টানে—পুরুলিয়ার পথে। ❤️
দুর্গাপুজোর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে এ বছরও ইচ্ছে পূরণ পৌঁছে যাবে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে। আমাদের “সাহারা উদ্যোগ”-এর মাধ্যমে প্রান্তিক শিশুদের হাতে তুলে দেব নতুন পোশাক এবং মায়েদের জন্য থাকবে পুজোর নতুন শাড়ি—সঙ্গে থাকবে ভালোবাসা ও আনন্দের কিছু মুহূর্ত।
✨ এই বছর “খুশির পুজো” পা রাখছে পঞ্চম বর্ষে। ✨
গত কয়েক বছর আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন, আপনাদের সেই ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার শক্তি।
এবারও পাশে থাকুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার ছোট্ট সহযোগিতাই হয়তো কারও পুজোর আনন্দকে পূর্ণ করে দিতে পারে। ❤️
আসুন, এই পুজোয় আনন্দ শুধু নিজের মধ্যে নয়, ছড়িয়ে দিই তাদের মাঝেও।
🙏 আপনাদের সহযোগিতায় আরও একবার সফল হোক “খুশির পুজো”।