Agnibina India Official

Agnibina India Official Meet Soulful Voices

15/03/2026

অগ্নিবীণা (ভারত) আয়োজিত সর্ব-ভারতীয় নজরুল সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতা (অনুর্ধ ১৩ বছর) - নিয়মাবলী।

সুখবর! ছোটদের জন্য বিশেষ আয়োজন! আবারও অগ্নিবীণা আয়োজন করতে চলেছে সর্বভারতীয় নজরুল সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা - এবারে শু...
15/03/2026

সুখবর! ছোটদের জন্য বিশেষ আয়োজন! আবারও অগ্নিবীণা আয়োজন করতে চলেছে সর্বভারতীয় নজরুল সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা - এবারে শুধুমাত্র ছোটদের জন্য! নজরুলের গান ও কবিতায় ফুটে উঠুক আগামী প্রজন্মের প্রতিভা ও আত্মবিশ্বাস। সারা দেশের শিশুদের জন্য এ এক সুন্দর সুযোগ নিজেদের মেলে ধরার। রইলো আগাম শুভেচ্ছা এবং বিস্তারিত নিয়মাবলী। অনুরোধ রইলো সবার সাথে শেয়ার করার, এবং আপনাদের ছোট্ট আপনজনদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার! আবেদন গ্রহণ করা হবে পয়লা বৈশাখ (১৫ই এপ্রিল ২০২৬) অবধি।

15/03/2026

Discussion of Rules and Regulations, answering queries

15/03/2026
সর্বভারতীয় এই প্রতিযোগিতা কেন্দ্রিক আপনাদের প্রশ্নের উত্তর দিতে, আবেদন জানানোর পদ্ধতি বুঝিয়ে দিতে, আমাদের পরিকল্পনা জানা...
14/03/2026

সর্বভারতীয় এই প্রতিযোগিতা কেন্দ্রিক আপনাদের প্রশ্নের উত্তর দিতে, আবেদন জানানোর পদ্ধতি বুঝিয়ে দিতে, আমাদের পরিকল্পনা জানাতে রবিবার ১৫ই মার্চ, ২০২৬, ঠিক রাত ৮:৩০টায় আমরা Facebook Live- এ থাকবো। আপনারাও কমেন্টস এর মাধ্যমে আপনাদের প্রশ্ন এখানে বা LIVE চলাকালীন রাখুন। আমরা চেষ্টা করবো সব উত্তর যথাযত ভাবে দিতে।

এ ছাড়া বেশ কিছু অভিভাবকের অনুরোধে আমরা আবেদনের শেষ তারিখ ও পিছিয়ে দিচ্ছি।
সেটাও আমরা ঘোষণা করবো Live-এর শেষে।

আসুন সবাই মিলে কাজী নজরুল ইসলামের সৃষ্টি গুলো কে আগামী প্রজন্মের মধ্যে আরো ছড়িয়ে দিয়ে ভরিয়ে দেবো শুভ সংস্কৃতি।

অগ্নিবীণা আয়োজিত - বসন্ত উৎসব ২০২৬ - "আজি মনে মনে লাগে হোরী - আজ, মঙ্গলবার ১০ই মার্চ, বিকেল ৫টা, লীলা রায় মঞ্চ। সবার আ...
10/03/2026

অগ্নিবীণা আয়োজিত - বসন্ত উৎসব ২০২৬ - "আজি মনে মনে লাগে হোরী - আজ, মঙ্গলবার ১০ই মার্চ, বিকেল ৫টা, লীলা রায় মঞ্চ। সবার আমন্ত্রণ রইলো। প্রবেশ অবাধ।

06/03/2026
দোল পূর্ণিমার রঙে রঙিন এই শুভ সন্ধ্যায় অগ্নিবীণার শিল্পী গায়ত্রী দাশ-এর কণ্ঠে বসন্তের আনন্দবার্তা মিশ্রিত সংগীত নিবেদন। ...
03/03/2026

দোল পূর্ণিমার রঙে রঙিন এই শুভ সন্ধ্যায় অগ্নিবীণার শিল্পী গায়ত্রী দাশ-এর কণ্ঠে বসন্তের আনন্দবার্তা মিশ্রিত সংগীত নিবেদন। রঙ, আবির ও আবিরের আবেশে পরিবেশিত নজরুল-সংগীত সকলের হৃদয়ে ছড়িয়ে দিক প্রেম, সম্প্রীতি ও মানবতার সুর। নজরুল-সংগীত : "হোরির রঙ লাগে আজই", সুর : কাজী নজরুল ইসলাম। আপনারা শুনবেন, সবাইকে শেয়ার করে শোনাবার সুযোগ করে দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট দেবেন এটা আমাদের অনুরোধ। অগ্নিবীণার এই প্রচেষ্টায় আপনারা সঙ্গে থাকুন এবং শুদ্ধ নজরুল সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সবার মধ্যে এটাই আমাদের লক্ষ্য।

Horiro Rong Lage Aji | হোরির রঙ লাগে আজই | গায়ত্রী দাশ | Kazi Nazrul Islam | নজরুল গীতিনজরুল-সংগীত : হোরির রঙ লাগে আজইশিল্পী : গায়ত্রী দাশ সুর...

শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথি উপলক্ষে অগ্নিবীণার শিল্পী হিমাদ্রী মুখোপাধ্যায়-র সংগীতে বিনম্র শ্রদ্ধাঞ্জল...
18/02/2026

শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথি উপলক্ষে অগ্নিবীণার শিল্পী হিমাদ্রী মুখোপাধ্যায়-র সংগীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তার নিবেদনে নজরুল-সংগীত : “পরম পুরুষ সিদ্ধ যোগী", সুর : কমল দাশগুপ্ত, শ্রেণি : ভজন, রাগ : ভূপালি-দুর্গা, তাল : তেওরা। আপনারা শুনবেন, সবাইকে শেয়ার করে শোনাবার সুযোগ করে দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট দেবেন এটা আমাদের অনুরোধ। অগ্নিবীণার এই প্রচেষ্টায় আপনারা সঙ্গে থাকুন এবং শুদ্ধ নজরুল সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সবার মধ্যে এটাই আমাদের লক্ষ্য।

পরম পুরুষ সিদ্ধ যোগী | Porom Purush shiddho Jogi | Himadri Mukherjee | Nazrul Geetiনজরুল-সংগীত গান - পরম পুরুষ সিদ্ধ যোগীশিল্পী - হিমাদ্রী মুখোপাধ্যায় .....

গ্রেস কটেজ নজরুল সম্মান - ২০২৫ আজ ঐতিহাসিক দিবসে ২০২৫ সালের 'গ্রেস কটেজ নজরুল সম্মান' প্রদান করা হলো ১৯৬৭ সালে নজরুল অনু...
04/01/2026

গ্রেস কটেজ নজরুল সম্মান - ২০২৫

আজ ঐতিহাসিক দিবসে ২০২৫ সালের 'গ্রেস কটেজ নজরুল সম্মান' প্রদান করা হলো ১৯৬৭ সালে নজরুল অনুরাগী ও নিকটজনদের নিয়ে কবিপুত্রদ্বয় প্রতিষ্ঠিত 'অগ্নিবীণা' সংস্থার প্রতি। সংস্থার পক্ষে সম্পাদক চন্দ্রনাথ ব্যানার্জির হাতে স্মারক-সম্মান এবং মানপত্র তুলে দেন গ্রেস কটেজ সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্র-র মুখ্য উপদেষ্টা শহরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবনাথ চৌধুরী।
সভাপতি দীপংকর দাস তাঁদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান।
স্বাগত বক্তব্য পেশ করেন সসহ-সভাপতি প্রদীপ বাগচি। এছাড়া পুষ্পস্তবক ও অন্যান্য বরণ কার্যে অংশগ্রহণ করেন রতন কুমার নাথ, গৌরী সাহা, সুফিয়া খাতুন, শোভনা দাস প্রমুখ।
অগ্নিবীণার পক্ষে সম্পাদকের পাশাপাশি উপস্থিত ছিলেন আকাশনীল ভট্টাচার্য, প্রদীপ দত্ত এবং অরিন্দম দাস। তাঁরা কথা ও কবিতায় এই ঐতিহাসিক হেরিটেজ ভবনে তাঁদের অনুভূতি ও ভালো লাগার কথা তুলে ধরেন।
সভাপতি রবীন মুখার্জি শারীরিক কারণে এইদিন আসতে পারেন নি।
মানপত্র পাঠ করেন সুকৃতি ঘোষ।
সঙ্গে ছিলেন স্মারক-ভাস্কর্যের শিল্পী ঘূর্ণির বাপী দাস।
অগ্নিবীণা'র সম্পাদক চন্দ্রনাথ ব্যানার্জি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে কাজী নজরুল ইসলাম ছিলেন বিস্ময়কর রকমের দূরদর্শী। একশো বছর পরেও তাঁর কথা, তাঁর ভাবনা, তাঁর লেখনী আজও সমান প্রাসাদ। বর্তমান সময়ে আরও বেশি করে নজরুলকে তুলে ধরতে হবে — বিকৃত রূপে নয়, প্রকৃতরূপে। তাঁকে নিয়ে এখনো অনেক কাজ বাকি। ভেদাভেদ ও বৈষম্যবিহীন মানবতার তাঁর প্রকৃত আদর্শকে যথাসম্ভব আমাদের চর্চায় আনতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইনাস উদ্দীন।

Address

Jessore Road
Kolkata
700028

Telephone

+919088066598

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agnibina India Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share