ঊর্বী/Urbi

ঊর্বী/Urbi URBI is an voluntary organization that works for reconstruction of green in nature. ☘️🌿🌸🌿🌳

01/10/2026
 #ঊর্বী              ঊষুমপুর বটতলার মাঠের একপাশে ক্ষুদ্র অরণ্য সৃষ্টির আর কদম। চারটি চন্দ্রপ্রভা, দুটি বকুল, দুটি জারুল ...
27/09/2026

#ঊর্বী
ঊষুমপুর বটতলার মাঠের একপাশে ক্ষুদ্র অরণ্য সৃষ্টির আর কদম। চারটি চন্দ্রপ্রভা, দুটি বকুল, দুটি জারুল গাছ লাগানো হল আজ। অল্প পরিসরে অল্প সময়ের মধ্যে কিন্তু ধারাবাহিক কাজের মাধ্যমে কেবল গাছের সংখ্যা বৃদ্ধি নয়, জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করার প্রচেষ্টা চলছে। পৃথিবী সবুজ হোক। সুন্দরতর হোক।

রবিবারের মেঘলা সকালে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল এর রাস্তার ধারে ঊর্বী'র পক্ষ থেকে চারটি বকুল গাছ ও চারটি দেবদারু গা...
20/09/2026

রবিবারের মেঘলা সকালে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল এর রাস্তার ধারে ঊর্বী'র পক্ষ থেকে চারটি বকুল গাছ ও চারটি দেবদারু গাছ লাগানো হল আজ। কাজ চলতে থাকবে। সঙ্গে থাকুন সকলে।
#ঊর্বী ゚

ঊষুমপুর বটতলার মাঠের একপাশে জীববৈচিত্র্যে সমৃদ্ধ অরণ্য সৃষ্টির স্বপ্নের সফলতার আর এক রবিবার। আগাছা সরিয়ে দশটি অর্জুন গাছ...
06/09/2026

ঊষুমপুর বটতলার মাঠের একপাশে জীববৈচিত্র্যে সমৃদ্ধ অরণ্য সৃষ্টির স্বপ্নের সফলতার আর এক রবিবার। আগাছা সরিয়ে দশটি অর্জুন গাছ লাগানো হয়েছে আজ। কম্পোস্ট সার দেওয়া হয়েছে গাছে যথাযথ বৃদ্ধির জন্য। ভবিষ্যতে এই ক্ষুদ্র অরণ্য সংরক্ষণের ভাবনা অস্থির করছে আমাদের। কী জানি কখন কী ফরমান আসে কিন্তু উন্নয়নের জন্য একে নষ্ট হতে দেওয়া যাবে না। নানা প্রজাতির গাছে ভরা এইরকম অরণ্য আরও নানা স্থানে তৈরী করতে চাই। স্থানের সন্ধান দেবেন, সুধীজন।
#ঊর্বী ゚

 #ঊর্বী                   পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল এর রাস্তার ধারে আজ চারটি বকুল গাছ ও চারটি জারুল গাছ লাগানো হল।...
30/08/2026

#ঊর্বী
পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল এর রাস্তার ধারে আজ চারটি বকুল গাছ ও চারটি জারুল গাছ লাগানো হল। এ পথের ধারে ঊর্বী'র পথ চলা শুরু। শুরুর সময়ের সে সব গাছ এখন সুশীতল ছায়া দেয় পথিকজনে। পত্রপল্লবে তাদের যৌবনের সবুজ জয়ধ্বজা ওড়ে নিত্যদিন। আমাদের তাতেই গৌরব।

16/08/2026

আজ সকালে ঊষুমপুর বটতলার মাঠে কেন্দ্রীয় সরকারের আহ্বানে সাড়া দিয়ে ঊর্বী'র পক্ষ থেকে পালিত হল 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচি।
#ঊর্বী #একটিগাছমায়েরনামে #সবুজায়ন ゚

 #ঊর্বী            ゚ ঊষুমপুর বটতলার মাঠের ধারে আজ পাঁচটি জারুল ও পাঁচটি বকুল গাছ লাগানো হল ঊর্বীর উদ্যোগে। আরও কাজ বাকী।...
09/08/2026

#ঊর্বী ゚
ঊষুমপুর বটতলার মাঠের ধারে আজ পাঁচটি জারুল ও পাঁচটি বকুল গাছ লাগানো হল ঊর্বীর উদ্যোগে। আরও কাজ বাকী। আপনাদের সঙ্গে চাই এই সবুজায়নের যাত্রায়। আসুন, কাজ করি একসাথে।

নিজেদের লাগানো গাছে ফুল ফুটতে দেখলে বিশেষ আনন্দ হয়। ভরা শ্রাবণে জারুল ফুল ফুটেছে নিমতা ও আগরপাড়ার মাঝামাঝি জায়গায় উদ্যোগ...
07/08/2026

নিজেদের লাগানো গাছে ফুল ফুটতে দেখলে বিশেষ আনন্দ হয়। ভরা শ্রাবণে জারুল ফুল ফুটেছে নিমতা ও আগরপাড়ার মাঝামাঝি জায়গায় উদ্যোগী সংঘের মাঠে।
#ঊর্বী ゚

Address

Kolkata
700011

Telephone

+918337068023

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঊর্বী/Urbi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share