16/10/2026
আজকের দিনটি ছিল এক অন্যরকম আনন্দের! ❤️✨
আমাদের সংস্থা ব্যারাকপুর এভিনিউ উইমেন্স কালচারাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি-র অঙ্গপ্রতিষ্ঠান 'বচপন'-এর ছোট্ট সোনামণিদের নিয়ে আজকের বিশেষ আয়োজন। ওদের মুখের অমলিন হাসি আর আনন্দই তো আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি!
আজ বাচ্চাদের নিয়ে আমরা বেরিয়েছিলাম খড়দহের আশেপাশের কিছু চমৎকার ঠাকুর প্রতিমা দেখাতে। ওদের চোখের কৌতূহল, উচ্ছ্বাসে ভরা হাসি আর বাঁধভাঙা আনন্দ পুরো দিনটিকে আমাদের কাছে সত্যিই স্মরণীয় করে তুলেছে।
সমাজের পিছিয়ে পড়া শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের একটি সুন্দর, আলোকময় ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই নিরন্তর পথচলা। আসুন, ওদের এই নিষ্পাপ আনন্দের অংশীদার হই আমরা সবাই!