Care Club

Care Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Care Club, Nonprofit Organization, KOLKATA.

We, Care Club are a social and cultural organisation which aims to focus on improving life of underprivileged children, older people and to help them in survival issues.

এবছরের চ্যালেঞ্জটা একটু বেড়েছে, আপনি একজনের দায়িত্ব নিলে সবটা পূর্ণ করা সম্ভব হবে 🤞❤️কেউ কিনে দিতে চাইলে সেটাও করতে পারে...
03/12/2025

এবছরের চ্যালেঞ্জটা একটু বেড়েছে, আপনি একজনের দায়িত্ব নিলে সবটা পূর্ণ করা সম্ভব হবে 🤞❤️

কেউ কিনে দিতে চাইলে সেটাও করতে পারেন 🤞❤️
যোগাযোগ 7998103819

এবছর পুজোতে Care Club  এর নতুন সংযোজন আরও একটি বৃদ্ধাশ্রমের দাদু-দিদাদের জন্য পুজোর উপহার(দাদুদের জন্য ফতুয়া এবং দিদাদের...
26/09/2025

এবছর পুজোতে Care Club এর নতুন সংযোজন আরও একটি বৃদ্ধাশ্রমের দাদু-দিদাদের জন্য পুজোর উপহার(দাদুদের জন্য ফতুয়া এবং দিদাদের জন্য নাইটি)।
এখানে প্রায় ৪০০ এর বেশি ছাদহীন, ঘরছাড়া মানুষের জন্য ঘর তৈরি হয়েছে, এখন দাদু দিদা মিলিয়ে সংখ্যা ১০ হলেও আসতে আসতে বহু দাদু দিদার একটি ঘর অপেক্ষা করছে।

সোদপুরের দিকের যারা এতদিন কেষ্টপুরটা দূরে হওয়ার জন্য যেতে পারতেন না তাদের জন্য এটি সুখবর.. নিজের দাদু-দিদাকে মনে করে সময় কাটাতে চাইলে, সময় হাতে নিয়ে চলে আসুন বৃদ্ধাশ্রমটিতে..
আমরা আপ্লুত নতুন আরও এতজন দিদা দাদুকে পেয়ে..

আপনারা পাশে থাকুন, অল্প অল্প করে একদিন অনেকটা পথ এগিয়ে যাবো সবাই একসাথে 🤞❤️

#আনন্দমেলা২০২৫

আমাদের কাজের আরও তথ্য পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ

প্রথমেই যেটা বলবো, মা-বাবা খুব যত্ন করে কোলে পিঠে করে সন্তানদের মানুষ করে, সেই সন্তানদের থেকে তারাও একটু যত্ন ছাড়া আর কি...
23/09/2025

প্রথমেই যেটা বলবো, মা-বাবা খুব যত্ন করে কোলে পিঠে করে সন্তানদের মানুষ করে, সেই সন্তানদের থেকে তারাও একটু যত্ন ছাড়া আর কিছু চায় না.. যে সন্তান নিজের মা-বাবা কে রাস্তায় বার করে দেয়, হাসপাতালে রেখে চলে যায়, সম্পত্তি লিখিয়ে নিয়ে বাড়ি ছাড়া করে সেই সন্তানদের যেন ভগবান না ছাড়েন..

আপনি বাইরের মানুষের জন্য করার আগে নিজের মা-বাবার জন্য করুন.. এই মানুষগুলোর মতো অবস্থা যেন কারোর শেষ বয়সে দেখতে না হয়..

"নতুন ঘর" ছিল তাই জীবনের শেষ অধ্যায়টা সাজিয়ে দিচ্ছে সকলে মিলে না হলে কি হতো? একবার ভাববেন যারা বাবা-মা'য়ের সাথে অন্যায় করেন..

প্রতিবছরের মতো এবছরও Care Club মহালয়ার দিন মাতৃপক্ষের সূচনা করেছে "নতুন ঘর" এর দিদাদের সাথে..

এবছর সাথে আর একটি গল্প যুক্ত হয়েছে.. আমরা প্রতিবছর দিদাদের একটি করে নাইটি পুজোর উপহার হিসেবে দিয়ে থাকি কারণ দিদারা তেমন একটা বাইরে যেতে পারেন না,১২ মাস পড়তে বেশ কটা নাইটি দরকার হয়, বয়স্কদের তো বেশিই লাগে.. সেই কথা ভেবেই নাইটি দেওয়া হয়।

এবছর এক মাস আগে এক বোনের জন্মদিনে দিদাদের নাইটি দেওয়া হয়েছিল যে কারণে এবছর পুজোতে দিদাদের জন্য একটি করে হাউসকোট দেওয়া হয়েছে পুজোর উপহার স্বরূপ।

এই হাউসকোটটি কেনা হয়েছে একটি মেয়ের কাছ থেকে, যিনি তার শ্বশুরবাড়ির অ ত্যা চা রে ২ বছরের মেয়েকে নিয়ে একটি রাতে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন। মাস খানেক হয়েছে তিনি একটি ঘর ভাড়া নিয়ে সেলাই-এর কাজ করে বাচ্চাটিকে মানুষ করছেন, নাম প্রকাশে এই মুহূর্তে অনিচ্ছুক না হলে আমি নামটা জানাতে পারতাম, সেই মানুষটির সংগ্রামে পাশে থাকতে এবছরের দিদাদের হাউসকোটগুলি সেই মেয়েটির থেকে কেনা হয়েছে। আশা করছি যা জটিলতা আছে সেগুলো কেটে গেলে মানুষটির পরিচয় নিয়ে আবার একটি পোস্ট করতে পারবো 🙏❤️

আপনারা পাশে থাকুন, মানসিক - শারিরীক - আর্থিক, যার পক্ষে যেভাবে সম্ভব 🙏❤️ আমরা আরো এগিয়ে যাবোই 🤞❤️

#আনন্দমেলা২০২৫

কাজ সংক্রান্ত আরও তথ্য পেতে ফলো করুন আমাদের পেজ🤞❤️

পুরুলিয়ার শবর জনজাতির বাচ্চাদের জন্য আপনাদের দেওয়া পুজোর জামা। আপনাদের উপহার এক একটি বাচ্চার মুখে হাসি ফুটিয়েছে, যার জন্...
23/09/2025

পুরুলিয়ার শবর জনজাতির বাচ্চাদের জন্য আপনাদের দেওয়া পুজোর জামা। আপনাদের উপহার এক একটি বাচ্চার মুখে হাসি ফুটিয়েছে, যার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ 🙏❤️

প্রত্যন্ত গ্রাম, যেখানে একটা চার চাকার গাড়ি যেতে বেশ বেগ পেতে হয়, এমন একটি গ্রামে যেখানে রোজ একটু খাবারের জন্য মানুষ কতটা সংগ্রাম করছে তা একটা বা দশটি পোস্ট করলেও বোঝানো সম্ভব নয়।
পুরুলিয়ার নাম শুনলে লোক ভাবেন অযোধ্যা পাহাড় আর কিছু টুরিস্ট স্পট, কিন্তু তার বাইরে গিয়ে কত বড়ো অঞ্চল জুড়ে কত গ্রাম আছে, আর সেই গ্রামবাসীদের জীবন কতটা সংগ্রামের তা টুরিস্ট স্পট দেখে কেউ আন্দাজও করতে পারবে না..

এতগুলো বছর ধরে একের পর এক গ্রামের বাচ্চাদের জন্য যারা আমাদের বিশ্বাস ভরসা করছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ 🙏❤️

আপনারা আমাদের ভরসা করছেন, আমরা তাই সুযোগ পাচ্ছি একটি মাধ্যম হয়ে শবর জনজাতির মানুষের কাছে পৌঁছে যেতে, আপনাদের উপহার দায়িত্বের সাথে বাচ্চাদের হাতে তুলে দিতে। মা সবার ঘরে আসেন, আপনার হাত ধরে 🙏❤️

পুজো সকলের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন তাহলে এমন বাচ্চাদের জন্য আমরা সবাই মিলে আরও অনেকটা দূর পর্যন্ত কাজ করতে সক্ষম হবো 🙏❤️

পর্ব ১
#আনন্দমেলা২০২৫
কাজ সংক্রান্ত আরও তথ্য পেতে ফলো করুন আমাদের পেজটিকে 🤞❤️

Left for 84 children 🤞❤️আর বাকি ৮৪ টি বাচ্চার জামা। একটি জামার জন্য প্রয়োজন ২৫০ টাকা। আপনি একটি বাচ্চার দায়িত্ব নিন 🤞❤️
29/08/2025

Left for 84 children 🤞❤️

আর বাকি ৮৪ টি বাচ্চার জামা। একটি জামার জন্য প্রয়োজন ২৫০ টাকা। আপনি একটি বাচ্চার দায়িত্ব নিন 🤞❤️

আর বাকি ১২৫টি বাচ্চার জামা। আপনি একটি বাচ্চার দায়িত্ব নিন 🤞❤️
24/08/2025

আর বাকি ১২৫টি বাচ্চার জামা। আপনি একটি বাচ্চার দায়িত্ব নিন 🤞❤️

15/08/2025

৩০০ জন বাচ্চার জন্য পুজোর জামা প্রয়োজন, একটি বাচ্চার জামা ২৫০ টাকা, একটি বাচ্চার পুজোর জামার দায়িত্ব নিন 7998103819 🤞❤️

পৌলমিকে চেনেন নিশ্চয়ই, বাচ্চাটা এবারও পরীক্ষায় ভালো ফল করেছে, ওর শেষ তিনটে বইয়ের প্রয়োজন, কেউ সাহায্য করবেন তাহলে ওর বই ...
15/02/2025

পৌলমিকে চেনেন নিশ্চয়ই, বাচ্চাটা এবারও পরীক্ষায় ভালো ফল করেছে, ওর শেষ তিনটে বইয়ের প্রয়োজন, কেউ সাহায্য করবেন তাহলে ওর বই তিনটে যোগার হয়ে যাবে..
আমি পুরোনো বইয়ের সন্ধান করেছি গত এক সপ্তাহ ধরে, পাইনি, আপনাদের কাছে পুরোনো বই থাকলেও দিতে পারেন.. একান্ত পুরোনো বই না হলে যদি কেউ নতুন বই দিতে পারেন বাচ্চাটার পড়াশোনাতে একটু সুবিধা হয়..

Care Club

07/12/2024

১০০ টি বাচ্চার সোয়েটার লাগবে, ৭৫ জন অসহায় মানুষের কম্বল লাগবে, ২০০ টাকা করে একজনের দায়িত্ব নিন 🤞❤️
7998103819 🤞❤️

 #আনন্দমেলা ২০২৪ এর পুজোর জামা এবং কেক বিস্কুট পৌঁছে দিতে এবারের প্রথম গ্রাম পুরুলিয়ার কুদা গ্রাম..পুজো শুরু হলো, বাচ্চা...
23/09/2024

#আনন্দমেলা
২০২৪ এর পুজোর জামা এবং কেক বিস্কুট পৌঁছে দিতে এবারের প্রথম গ্রাম পুরুলিয়ার কুদা গ্রাম..পুজো শুরু হলো, বাচ্চারা জামা পেয়ে যে হাসিটা দেয় সেটার জন্য এত আয়োজন.. শবর প্রজাতির ছোট ছোট ছেলে মেয়েগুলো এখন পড়াশোনা করছে, বহু মানুষ তাদের জন্য দরদ দিয়ে কাজ করছেন, আমরা আপনারা সবাই মিলে সেখানের একটা অংশ হওয়ার প্রচেষ্ঠা করে চলেছি প্রতি নিয়ত..
আমরা অতি সামান্য সাধারণ মানুষ, আপনাদের প্রত্যেকের সহযোগিতায় এতটুকু করার দুঃসাহস দেখিয়েছি, পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে আমরা ভরসা পাই..

বরাবর বলে থাকি আর্থিক সাহায্যটাই পাশে থাকার শেষ কথা নয়, আমাদের কারোর সামার্থ্য বিরাট নয়, মি আপনি প্রত্যেকে কম বেশি একই, যে মানুষগুলো সারাটা বছর ধরে মানসিক দিক থেকে পাশে এসে দাঁড়ান তাদের প্রত্যেকে কুর্নিশ 🙏❤️

যারা সাহায্য করেছেন সবত্র ভাবে, প্রত্যেকে ছবিগুলো পৌঁছে দেবেন তাদের কাছে যারা আপনাদের মারফত এসেছেন বাচ্চাদের জন্য ভেবেছেন 🙏❤️

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Care Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share