Panchasayar Krira O Sanskriti Samsad

Panchasayar Krira O Sanskriti Samsad Panchasayar, Garia, Kolkata-700094

10/09/2026

৩০ দিন বাকি...
মা আসছেন! ❤️
শুরু হোক মহালয়ার অপেক্ষা, ঢাকের তালে পুজোর প্রস্তুতি! 🥁🪔

আজকের Health Camp & Community Program আপনাদের ভালোবাসা, উৎসাহ আর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হলো। স্বাস্থ্য পরীক্ষা, খেলাধ...
06/09/2026

আজকের Health Camp & Community Program আপনাদের ভালোবাসা, উৎসাহ আর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হলো।

স্বাস্থ্য পরীক্ষা, খেলাধুলা, আঁকা, গান আর আড্ডায় জমে উঠেছিল পুরো আয়োজন।

রইল কিছু স্মরণীয় মুহূর্তের ঝলক।

এই আয়োজনের সঙ্গে যাঁরা ছিলেন, সহযোগিতা করেছেন এবং অংশ নিয়েছেন, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। 🙏

🌿 স্বাস্থ্য, আনন্দ ও সম্প্রীতির এক সুন্দর মিলনমেলা! 🌿আমাদের সকল প্রতিবেশী, বন্ধু ও পরিবারকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি The T...
04/09/2026

🌿 স্বাস্থ্য, আনন্দ ও সম্প্রীতির এক সুন্দর মিলনমেলা! 🌿

আমাদের সকল প্রতিবেশী, বন্ধু ও পরিবারকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি The Times of India Health Camp & Community Programs-এ। ❤️

📅 রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬
⏰ সকাল ১০টা থেকে দুপুর ২টো
📍 পঞ্চসায়র ক্রীড়া ও সংস্কৃতি সংসদ

দিনভর থাকছে Health Camp, যেখানে BMI, Height & Weight, Blood Sugar, Urea & Creatinine এবং Free Eye Check-up-এর মতো স্বাস্থ্য পরিষেবা থাকবে।

সঙ্গে ছোটদের জন্য Sit & Draw Competition, পুরুষদের জন্য Hit the Wicket, মহিলাদের জন্য Musical Chairs এবং সকলের জন্য Food Stall। 🎨🏏🎶

পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে সবাই আসুন, অংশগ্রহণ করুন এবং আনন্দে ভরে তুলুন এই দিনটি।

আপনাদের সক্রিয় অংশগ্রহণই আমাদের এই উদ্যোগকে আরও সুন্দর ও সফল করে তুলবে।

❤️ সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। ❤️

শারদোৎসব ২০২৬ | পঞ্চসায়র ক্রীড়া ও সংস্কৃতি সংসদ।শারদোৎসব মানেই পুজোর আনন্দ, আর সেই আনন্দের অন্যতম অংশ মায়ের ভোগ প্রসা...
03/09/2026

শারদোৎসব ২০২৬ | পঞ্চসায়র ক্রীড়া ও সংস্কৃতি সংসদ।

শারদোৎসব মানেই পুজোর আনন্দ, আর সেই আনন্দের অন্যতম অংশ মায়ের ভোগ প্রসাদ।

এবার অষ্টমী তে মহাভোগ এ ও নবমীতে দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত বিশেষভাবে পঙ্‌ক্তিভোজে বসে খাওয়ার ব্যবস্থা থাকছে। পাশাপাশি অসুস্থ ও বয়স্কদের জন্য থাকবে পার্সেল কুপনের ব্যবস্থা।

আর দশমীর সন্ধ্যা ৮টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পূজা মণ্ডপে বিজয়া সম্মিলনী। সেদিনও মণ্ডপে বসে খাওয়ার ব্যবস্থা থাকবে, তবে পার্সেল কুপনের ব্যবস্থা থাকবে না।

চাঁদা সংগ্রহকারীরা খুব শীঘ্রই বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করবেন। চাঁদা দেওয়ার পর তাঁদের কাছ থেকেই কুপন সংগ্রহ করে নেবেন।

আপনাদের সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই আমাদের শারদোৎসব হয়ে উঠুক আরও সুন্দর ও আনন্দময়। 🙏

🌺 মায়ের পুজো, আমাদের সবার পুজো 🌺দুর্গাপুজোর বিভিন্ন আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে নিচে দেওয়া যে কোনও ক্ষেত্রে আপনার ই...
31/08/2026

🌺 মায়ের পুজো, আমাদের সবার পুজো 🌺

দুর্গাপুজোর বিভিন্ন আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে নিচে দেওয়া যে কোনও ক্ষেত্রে আপনার ইচ্ছেমতো পূর্ণ বা আংশিক সহযোগিতা করার জন্য আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি।

ইতিমধ্যেই অনেকজন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে তাঁদের অবদান শুরু করেছেন। তাঁদের আন্তরিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

আপনিও এগিয়ে আসুন। আপনার ছোট্ট সহযোগিতাও আমাদের আয়োজনকে আরও সুন্দর করে তুলবে। 🙏

🌸 চলুন, সকলে মিলে মায়ের পুজোকে আরও বৃহৎ করে তুলি। 🌸

📞 যোগাযোগ:
সুমন সাহা – +91 98304 09925
অনির্বাণ গোস্বামী – +91 98365 67771

🌺 শারদোৎসব ২০২৬ 🌺পঞ্চসায়র ক্রীড়া ও সংস্কৃতি সংসদের শারদোৎসবের প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলেছে। 🙏পুজোর চাঁদা সংগ্রহ আরও...
29/08/2026

🌺 শারদোৎসব ২০২৬ 🌺

পঞ্চসায়র ক্রীড়া ও সংস্কৃতি সংসদের শারদোৎসবের প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলেছে। 🙏

পুজোর চাঁদা সংগ্রহ আরও সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি ব্লকের দায়িত্বপ্রাপ্ত চাঁদা সংগ্রাহকদের তালিকা প্রকাশ করা হলো।

পুজোর চাঁদা এই বছর ১৫০০ টাকা প্রতি পরিবার পিছু ধার্য্য করা হয়েছে।

আপনারা আপনাদের নির্দিষ্ট ব্লকের চাঁদা সংগ্রাহক-এর সঙ্গে যোগাযোগ করে ওনাদের একটু সহযোগিতা করুন এবং আমাদের শারদোৎসবকে আরও সফল করে তুলতে সাহায্য করুন।

এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ ও করা হবে আগামী সেপ্টেম্বর মাস থেকে।

সকলের সহযোগিতায়, সকলের উৎসবে। ❤️

🌼 রাখী বন্ধনের শুভেচ্ছা 🌼ভালোবাসা, বিশ্বাস ও সম্প্রীতির বন্ধনে আরও দৃঢ় হোক আমাদের সম্পর্ক।এই রাখী বন্ধনের পবিত্র দিনে প...
28/08/2026

🌼 রাখী বন্ধনের শুভেচ্ছা 🌼

ভালোবাসা, বিশ্বাস ও সম্প্রীতির বন্ধনে আরও দৃঢ় হোক আমাদের সম্পর্ক।

এই রাখী বন্ধনের পবিত্র দিনে পঞ্চসায়র ক্রীড়া ও সংস্কৃতি সংসদ (PKSS)-এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভ রাখী বন্ধন! ❤️🪢

25/08/2026

আর কটা দিনের অপেক্ষা…. মা আসছে 🙏🏻

19/08/2026

পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। 🙏

৩রা মার্চ ২০২৬, সকাল ৯টা থেকে ১১টা।পঞ্চসায়র মন্দির প্রাঙ্গণে হতে চলেছে রঙের উৎসব – দোল উৎসব।পরিবেশনায় পঞ্চসায়র ক্রীড়...
01/03/2026

৩রা মার্চ ২০২৬, সকাল ৯টা থেকে ১১টা।

পঞ্চসায়র মন্দির প্রাঙ্গণে হতে চলেছে রঙের উৎসব – দোল উৎসব।
পরিবেশনায় পঞ্চসায়র ক্রীড়া ও সংস্কৃতি সংসদ।

আনন্দ, রঙ আর হাসিতে ভরে উঠুক আমাদের সকাল। ছোট-বড় সবাইকে নিয়ে চলে আসুন, একসাথে রঙে রঙে মাতি।

দেখা হবে দোলের আসরে 🌸🎨

Address

Panchasayar
Kolkata
700094

Telephone

+919007738425

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panchasayar Krira O Sanskriti Samsad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Panchasayar Krira O Sanskriti Samsad:

Shortcuts

Share