Mrittika - মৃত্তিকা

Call Directions Website Contact the organization

Mrittika - মৃত্তিকা Mrittika - মৃত্তিকা
Registration No: IV – 050200241/2022

03/10/2026
09/09/2026

আগামী শনিবার, ১২ সেপ্টেম্বর, আমরা চলেছি দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামে।

দক্ষিণ বারাসাত থেকে আরও প্রায় ২–৩ ঘণ্টা পথ পেরিয়ে পৌঁছব সেই গ্রামে। সেখানে বহু মা ও বোনের হাতে আমরা তুলে দেব পুজোর নতুন শাড়ি ও নতুন জামা।

আপনারা আমাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন—এই বিশ্বাস ও সাহস নিয়েই আমরা এগিয়ে চলেছি।

কিন্তু আরও অনেক মানুষের কাছে পৌঁছতে আপনাদের সাহায্য আজও একান্ত প্রয়োজন।

আসুন, এই পুজোয় আমাদের সঙ্গে হাত মেলান।
আপনার সামান্য সহযোগিতাও কারও মুখে এনে দিতে পারে পুজোর হাসি।

পাশে থাকুন। সাহায্য করুন।
পুজোর আনন্দ ছড়িয়ে দিন।

Team Mrittika - মৃত্তিকা

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস | ৮ সেপ্টেম্বরসাক্ষরতা শুধু অক্ষর চেনা নয়, সাক্ষরতা মানে নিজের অধিকারকে জানা, নিজের সিদ্ধান্ত...
08/09/2026

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস | ৮ সেপ্টেম্বর

সাক্ষরতা শুধু অক্ষর চেনা নয়, সাক্ষরতা মানে নিজের অধিকারকে জানা, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া,
আর নিজের স্বপ্নকে বাস্তব করার সাহস পাওয়া।

শিক্ষা সবার অধিকার।
সাক্ষরতা হোক সবার শক্তি।

এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আমাদের অঙ্গীকার—
কেউ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।

আজ বাঁকুড়ার মানুষের হাতে তুলে দিতে পারলাম পুজোর নতুন জামা। সেই মুহূর্তের কিছু ছবি আজ শেয়ার করলাম। আরও অনেক ছবি আমরা ধী...
06/09/2026

আজ বাঁকুড়ার মানুষের হাতে তুলে দিতে পারলাম পুজোর নতুন জামা।

সেই মুহূর্তের কিছু ছবি আজ শেয়ার করলাম। আরও অনেক ছবি আমরা ধীরে ধীরে আপলোড করব।

যাঁরা আমাদের পাশে থেকেছেন, ভালোবেসেছেন এবং এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন—আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। 🙏

কিন্তু পথ এখনও অনেকটা বাকি। আমাদের পৌঁছতে হবে আরও অনেক মানুষের কাছে, আরও অনেক প্রত্যন্ত এলাকায়।

আপনাদের সাহায্য ও সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আসুন, এই পুজোয় আরও কিছু মানুষের মুখে হাসি ফোটাই। ❤️

Team Mrittika - মৃত্তিকা

05/09/2026

আগামীকাল, ৬ সেপ্টেম্বর, আমরা রওনা দিচ্ছি বাঁকুড়ার উদ্দেশ্যে। ❤️

আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় আমরা অনেক মানুষের জন্য নিয়ে যাচ্ছি জামাকাপড় ও নানা ধরনের বস্ত্র, যাতে পুজোর আগেই সেগুলো তাঁদের হাতে তুলে দিতে পারি। তাদের মুখে একটু হাসি ফোটানোই আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য।

বাঁকুড়ার পর আমাদের পথ সুন্দরবন, গঙ্গাসাগর, বীরভূম — আরও অনেক মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা থাকবে।

আপনাদের প্রতিটি সাহায্য আমাদের আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে।

পাশে থাকার জন্য, ভালোবাসার জন্য এবং বিশ্বাস রাখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

চলুন, পুজোর আনন্দটা একটু আরও বেশি মানুষের সঙ্গে ভাগ করে নিই।

আপনাদের সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।

🇮🇳 Happy Independence Day from Mrittika! 🇮🇳This Independence Day, let us come together to build an India that is compass...
14/08/2026

🇮🇳 Happy Independence Day from Mrittika! 🇮🇳

This Independence Day, let us come together to build an India that is compassionate, equal and sustainable, where every child gets the opportunity to dream and every individual has the power to make a difference.

মৃত্তিকার ‘পুজোর নতুন জামা’ উদ্যোগ ২০২৬ | আস্থা  প্রতি বছরের মতো এ বছরও মৃত্তিকা-র আস্থা প্রজেক্ট-এর উদ্যোগে আমরা দুর্গা...
06/08/2026

মৃত্তিকার ‘পুজোর নতুন জামা’ উদ্যোগ ২০২৬ | আস্থা

প্রতি বছরের মতো এ বছরও মৃত্তিকা-র আস্থা প্রজেক্ট-এর উদ্যোগে আমরা দুর্গাপূজার আগে নতুন জামাকাপড় পৌঁছে দেব সমাজের প্রান্তিক মানুষের হাতে।

প্রতিবছর এক হাজারেরও বেশি মহিলা, প্রবীণ মানুষ এবং শিশুদের হাতে আমরা পুজোর নতুন জামা তুলে দিতে পারি—শুধুমাত্র আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য।

এ বছরও আপনাদের সকলের কাছে আন্তরিক আবেদন, আমাদের এই উদ্যোগের পাশে থাকুন।

আপনারা সাহায্য করতে পারেন—

*অর্থনৈতিক অনুদানের মাধ্যমে, অথবা
*নতুন শাড়ি, শিশুদের নতুন জামাকাপড় কিংবা অন্যান্য প্রয়োজনীয় পোশাক দিয়ে।

আমাদের পোশাক বিতরণ সেপ্টেম্বর থেকে শুরু হবে। কারণ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, গঙ্গাসাগর, সুন্দরবন এবং কলকাতা—পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আমাদের পৌঁছাতে হয়।

তাই আগস্ট মাসের মধ্যেই যদি আপনাদের সহযোগিতা পাই, তাহলে সেপ্টেম্বর থেকে পরিকল্পনামাফিক নতুন জামাকাপড় কিনে ও সংগ্রহ করে সেগুলি মানুষের হাতে পৌঁছে দিতে পারব।

আপনাদের পরিচিতদের মধ্যেও যদি কেউ এই উদ্যোগের পাশে দাঁড়াতে আগ্রহী থাকেন, অনুগ্রহ করে তাঁদের কাছেও এই বার্তাটি পৌঁছে দিন।

একটি নতুন জামা হয়তো আমাদের কাছে খুব সাধারণ, কিন্তু কারও কাছে সেটাই হতে পারে সারা বছরের সবচেয়ে বড় পুজোর আনন্দ।

আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের কাছে অমূল্য। আসুন, একসঙ্গে আরও অনেক মানুষের মুখে পুজোর হাসি ফোটাই।

Team Mrittika - মৃত্তিকা

If you came across this post, we request you to share it with any economically disadvantaged woman you know or let her k...
08/07/2026

If you came across this post, we request you to share it with any economically disadvantaged woman you know or let her know about this opportunity. Your one share or recommendation could help a woman take the first step towards becoming self-reliant.

These training courses are offered completely free of charge to economically disadvantaged women.

We only charge a refundable security deposit of ₹500. The amount is returned to the participants upon successful completion of the course and issuance of their certificate.

Team Mrittika - মৃত্তিকা

Unmesh by Mrittika

16/06/2026

Mrittika - মৃত্তিকা র গানের দলের মঙ্গল ধ্বনি উচ্চারণের মাধ্যমে আলোকিত আমাদের পাঁচ বছর উদযাপনের অনুষ্ঠান মঞ্চ।

Address

33 EASTERN PARK, PATWARI PARA, SANTOSHPUR
Kolkata
700075

Alerts

Be the first to know and let us send you an email when Mrittika - মৃত্তিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mrittika - মৃত্তিকা:

Shortcuts

Share