Association of Health Service Doctors West Bengal Official

Association of Health Service Doctors West Bengal Official This is an organisation of doctors who are working with the motto of Science Service Society

09/08/2026
09/08/2026

দেখা হবে আজ রাস্তায়.. মিছিলে-সমাবেশে-প্রতিবাদে-নাছোড় লড়াইয়ের শপথে...

06/08/2026

*🔴 অভয়া স্মরণে, অভয়া হত্যার ২ বছরে ৯ আগষ্ট রবিবার দুপুর ২টোয় ধর্মতলা চলুন।*
*অভয়া ও অভয়াদের বিচারের দাবিতে, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার দাবিতে আর আমাদের প্রশ্নের উত্তর চাইতে।*

#অভয়ামঞ্চ



*প্রশ্ন ১*

*📌কলকাতা পুলিশের সুপ্রিম কোর্টে দেওয়া বিবৃতি অনুযায়ী, অভয়ার মৃতদেহের প্রথম ছবি তোলা হয়েছিল ৯ই আগস্ট দুপুর ১২:২৯ মিনিটে।*

*📌কিন্তু ডাঃ অপুর্ব বিশ্বাসের নির্দেশে, ফরেনসিক মেডিসিন বিভাগের ৩য় বর্ষের পিজিটি ডাঃ অন্তরা বর্মন নিম্ন আদালতে স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি সেমিনার রুমে গিয়ে সকাল ১১টার কিছু পরেই কলকাতা পুলিশকে ছবি তুলতে দেখেছেন।*

*📍তাহলে সকাল ১১টার ঠিক পরপর তোলা সেই আগের ছবিগুলো কোথায়?*

*📍সেগুলো নিম্ন আদালতে কেন পেশ করা হল না?*

*📍কী লুকোতে চাইছে পুলিশ?*

*📍তারা কি গুরুত্বপূর্ণ প্রমাণ চাপা দিচ্ছে?*

*📍তারা কি অফিসিয়াল টাইমলাইন বদলানোর চেষ্টা করছে?*

৪ আগস্ট ২০২৬ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট -এর পক্ষ থেকে স্বাস্থ্য...
05/08/2026

৪ আগস্ট ২০২৬ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট -এর পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে ডিএমই (DME) ও ডিএইচএস (DHS)-এর কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ডেপুটেশন দেওয়া হয়। চিকিৎসক সমাজের সমস্যা ও সাম্প্রতিক সময়ের উদ্বেগের বিষয় তুলে ধরা হয় এবং সেগুলির দ্রুত ও ন্যায্য সমাধানের দাবি জানানো হয়।

১. বর্ধমান মেডিক্যাল কলেজে সম্প্রতি জারি হওয়া অগণতান্ত্রিক বিজ্ঞপ্তি, যেখানে ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলন বা প্রতিবাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা নিয়ে আমরা তীব্র আপত্তি জানাই। যে কোন গণতান্ত্রিক পরিবেশে শান্তিপূর্ণ প্রতিবাদ এক মৌলিক অধিকার—তাই এই ধরনের নির্দেশিকা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা ওই বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই। DME মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন যে বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

২. বর্ধমান মেডিক্যাল কলেজের আরেকটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়ও উত্থাপিত হয়। অভিযোগ অত্যন্ত গুরুতর। বিভাগীয় প্রধান নিজেই অভিযোগ করেছেন যে তাঁর উপর চাপ সৃষ্টি করে ফেল করা কয়েকজন শিক্ষার্থীর নম্বর বৃদ্ধি করা হয়েছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও আমাদের স্পষ্ট বক্তব্য—যাঁর বিরুদ্ধে এই ভয় প্রদর্শনের অভিযোগ রয়েছে, তাঁকে ওই পদে রেখে এই তদন্ত করা যাবে না। তাতে তদন্ত প্রভাবিত হতে পারে। নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সমস্ত রকম থ্রেট কালচারের অবসান করতে হবে।

৩. ২০২২–২০২৫ ব্যাচের সিনিয়র রেসিডেন্ট কাউন্সেলিং দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। এই সমস্যার দ্রুত সমাধানের দাবিও জানানো হয়। DME ও DHS আশ্বাস দিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রিন্সিপাল, এমএসভিপি ও সিএমওএইচ-দের সঙ্গে আলোচনা করে আরও শূন্যপদের হিসেব নিয়ে "Seat Matrix" আপডেট করার উদ্যোগ নেওয়া হবে।

৪. এছাড়াও, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ভবনে ডিটেলমেন্টে কর্মরত মেডিক্যাল অফিসারদের (MO-SUPY) নিয়মিত পোস্টিংয়ের বিষয়টিও আলোচনায় উঠে আসে। আমরা মনে করি, তাদের দ্রুত স্থায়ী পোস্টিং দিলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী হবে। DHS জানান ইতিমধ্যেই পোস্টিং প্রক্রিয়া শুরু হয়েছে এবং ব্যাচে ব্যাচে হচ্ছে। আরও দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।

ডাঃ পুণ্যব্রত গুণ
ডাঃ হীরালাল কোঙার
যুগ্ম আহ্বায়ক
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, পশ্চিমবঙ্গ

কবি প্রণাম, ২০২৬
01/08/2026

কবি প্রণাম, ২০২৬

01/08/2026
ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিগ্রহের ঘটনার ৭২ ঘন্টা পরেও অপরাধীরা গ্রেপ্তার হয় নি। স্বাস্থ্যমন্ত...
27/07/2026

ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিগ্রহের ঘটনার ৭২ ঘন্টা পরেও অপরাধীরা গ্রেপ্তার হয় নি। স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ঘটনায় হস্তক্ষেপের দাবি জানাল অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গ।

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনার ২৪ ঘন্টা পরেও কোন গ্রেপ্তার ...
25/07/2026

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনার ২৪ ঘন্টা পরেও কোন গ্রেপ্তার নেই। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের নিরাপত্তার সুব্যবস্থা চাই।

Address

Kolkata
700006

Alerts

Be the first to know and let us send you an email when Association of Health Service Doctors West Bengal Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Association of Health Service Doctors West Bengal Official:

Shortcuts

Share