A R Foundation

A R Foundation NGO that works on the health and education of the underprivileged.

16/10/2024

আমিই সেই পুলিশ
হ্যাঁ আমিই সেই পুলিশ
থানায় রাস্তাঘাটে বাজারে
পুজোর প্যান্ডেলে মসজিদ মাজারে
ট্রাফিক মোড়ে যাকে রোজ দেখেন
লাঠি হাতে আর ইচ্ছে হয়
নিদ্রায় জাগরণে প্রাণভরে
মুখভরা বিশেষণে বিদ্ধ করতে
সহজ ফুঁৎকারে-তীব্র ঘৃণায়-
হ্যাঁ আমিই সেই পুলিশ।

হ্যাঁ আমিই সেই পুলিশ
যার হাতে আপনারা তুলে দিয়েছেন মহাভার
গায়ে দিয়েছেন রাজপোশাক রক্তে বুনেছেন
আইন আর নিয়মের বেড়াজাল
দিয়েছেন মানব অধিকার রক্ষার দায়
অথচ আপনারা যারা সমাজের ধারক বাহক
মানব অধিকারের জন্য নিবেদিত প্রান
মানবের দলে আমাকে দেননি লেশমাত্র স্থান
হ্যাঁ আমিই সেই পুলিশ।

আমিই সেই পুলিশ
যাকে আপনারা সাহিত্য সিনেমা নাটক
যাত্রা থিয়েটারে সাজিয়েছেন ইচ্ছেমতন
কখনো হাত পেতে দাড় করিয়েছেন ট্রাফিক মোড়ে
কখনো রেখেছেন যেমন খুশি সাজোর দলে
সহজেই বানিয়ে দিয়েছেন সমাজের কীট
আর মায়ের শত্রু মহিষাসুর করে
কখনো মন থেকে ডাকেননি আমায়
হ্যাঁ আমিই সেই পুলিশ।

হ্যাঁ আমিই সেই পুলিশ
যাকে আপনার প্রয়োজন জন্ম থেকে মৃত্যু
যাকে দিয়ে আপনি করিয়ে নেন
জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ
প্রয়োজনে ইচ্ছেমতন ব্যবহার করেন
আপনার কায়েমি স্বার্থ রক্ষায়
আর কাজ ফুরোলেই সহজে যাকে
ছুঁড়ে ফেলেন আস্তাকুড়ের জঞ্জালে
হ্যাঁ আমিই সেই পুলিশ।

আমিই সেই পুলিশ
যাকে আপনারা বলেন তালপাতার সিপাই
আর তাকেই ঢাল করে গড়ে তোলেন
আপনার সম্র্যাজ্য, দুর্নীতির আখড়া, প্রতিবাদের ভাষা
স্তব্ধ করতে তাকেই করেছেন অবলা জীব
চোখ তুললেই দেখিয়েছেন রক্তচক্ষু আর
দ্বীপান্তর বদলী অথবা ভাতে মারার ইঙ্গিত
বাকরুদ্ধ করে যাকে আপনি দেখান অপক্ষমতা
হ্যাঁ আমিই সেই পুলিশ।

হ্যাঁ আমিই সেই পুলিশ
যাকে আপনারা অনায়াসে দাড় করিয়ে দেন
সশস্ত্র জঙ্গির সামনে ভোঁতা রাইফেল হাতে
জঙ্গলে পাহাড়ে দুর্গম পথে প্রান্তরে
যাকে আপনারা রেহাই দেননি উৎসবে আনন্দে
দিনে রাতে চব্বিশঘণ্টায় নিংড়ে নিয়েছেন শ্রম
যার জন্য অপেক্ষায় ক্লান্ত হয় স্ত্রী সন্তান মাবাবা
আর মাসের পর মাস যার ছুটি মেলেনা এক মুহূর্তও
অন্ধ হয় আবেগ ধূলায় লোটায় সন্তানের ভবিষ্যৎ মাবাবার স্নেহ
হ্যাঁ আমিই সেই হতভাগ্য পুলিশ।

হ্যাঁ আমিই সেই পুলিশ
কণ্ঠ রুদ্ধ করতে যাকে আপনারা দিয়েছেন ঘুষের প্রলোভন
ঘর সংসার ভোলাবার জন্য
গলায় ঢেলে দিয়েছেন মদিরা সুরা
কেবল আপনার হয়েই দিয়েছেন অস্ত্র ধরার অধিকার
আর প্রয়োজনে যাকে বানিয়েছেন জোকার ঘুষখোর
কুকুর ছাগলেরও অধম-
অনন্তকাল শুধু সয়ে গেছি আমি
হ্যাঁ আমিই সেই নির্বিকার পুলিশ-
এতদিন কাজ করেছি শুধু আপনারই জন্য
আজ নিঃশ্বেস হয়ে আমার বুকে শুধু সব হারানোর জ্বালা
ক্লান্ত অবসরে অনেকবার ভেবেছি ছেড়ে যাব এই রাজপোশাক
জানিনা আমার সে ঘর আর ঘর আছে কিনা-
জানিনা এই পিতার অক্ষমতায় কোনো অন্ধকারে
ডুবে গেছে কিনা সন্তানের ভবিষ্যৎ
তবু আজ আমার মনে উঠছে প্রবল ঝড়
আর মহাভারতের অভিমুন্য বা বিপথগামী দুর্যোধন নয়,
এই আমিই- আমার অঙ্গে তুলে নিলাম রাজপোশাক
নেমে এলাম মুক্ত রণাঙ্গনে, নিয়েছি ভীষ্মের শপথ
এই আমার সামনে আপনারা বিধ্বস্ত জনতা
আসুন গড়ি মানবশৃঙ্খল, দূর করে যত জঞ্জাল
চলুন গড়ি এক নতুন ভারত, শান্তির ভারত,
স্বাধীন ভারত, ভাতৃত্বের ভারত, গনতন্ত্রের ভারত
এক দুর্নীতিমুক্ত ভারত- ভালোবাসার ভারত-
আজ আমি দুই হাতে তুলে নিয়েছি দুই অস্ত্র
এক হাতে ভালোবাসা;শান্তির, রণতূর্য আর হাতে
হ্যাঁ আমিই সেই পুলিশ
আপনাদের চলার পথে,
আপনাদের পাশে; আপনাদের সাথে—

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when A R Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share