11/03/2026
📢 বিশেষ ঘোষণা – দুধে ভাতের পক্ষ থেকে
যারা “দুধে ভাত” এর সঙ্গে যুক্ত হয়ে নিজেদের বিশেষ দিন (জন্মদিন, বিবাহবার্ষিকী বা অন্য আনন্দের মুহূর্ত) উদযাপন করতে চান, তাদের অনেকেই সেই দিনে শিশু বা বয়স্ক মানুষদের একবেলার আহারের দায়িত্ব নিতে আগ্রহী হন।
আমরাও আনন্দের সঙ্গে সেই আয়োজন করে থাকি। ❤️
কিন্তু বর্তমান পরিস্থিতিতে চারিদিকে যুদ্ধের আবহ ও জ্বালানির সংকটের কারণে রান্নার গ্যাসের অপ্রতুলতা দেখা দিয়েছে। এই অবস্থায় বড় পরিসরে রান্নার আয়োজন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
তাই বলে কি আপনাদের বিশেষ দিনটি নষ্ট হবে?
অথবা যারা একদিন আনন্দের সুযোগ পেত, তারা কি বঞ্চিত থাকবে?
আমরা চাই না এমনটা ঘটুক, আপনারাও নিশ্চয়ই চান না।
তাই এই সময়ে আমাদের বিনীত অনুরোধ—
আপনারা যদি আপনাদের নির্ধারিত বাজেটের মধ্যেই অসহায় মানুষদের জন্য রেশন সামগ্রী বা শুকনো খাবারের ব্যবস্থা করেন, তাহলে দু’দিকই রক্ষা হবে।
🤝 এতে যেমন
• জ্বালানি সাশ্রয় হবে
• তেমনি অসহায় মানুষদের সাহায্যও করা যাবে
একজন সচেতন নাগরিক হিসেবে এই কঠিন সময়ে জ্বালানি বাঁচিয়ে সবার পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।
🙏 আশা করি আপনারা আমাদের এই অনুরোধটি রাখবেন।
পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠুক—এই কামনাই করি।
সব কিছু ঠিক হলেই আমরা আবার আগের মতো স্বচ্ছন্দে রান্নার আয়োজন করব।
Ayan Dey Goutam Chanda Keya Ghosh