Kankinara Jyoti Foundation

Kankinara Jyoti Foundation Our mission is to empower women & youth and foster their understanding of social responsibilities.

23/08/2026

ज्योति प्रतिभा सम्मान – 2026
हर वर्ष की तरह इस वर्ष भी ‘ज्योति फाउंडेशन’ की ओर से बैरकपुर लोकसभा क्षेत्र के अंतर्गत वर्ष 2026 की माध्यमिक एवं उच्च माध्यमिक परीक्षाओं में 60% या उससे अधिक अंक प्राप्त करने वाले मेधावी विद्यार्थियों को सम्मानित करने के लिए ‘ज्योति प्रतिभा सम्मान – 2026’ का आयोजन किया जा रहा है।

इच्छुक एवं योग्य विद्यार्थियों के आवेदन के लिए ज्योति फाउंडेशन की ओर से एक Google Form तैयार किया गया है। विद्यार्थी अपनी सही जानकारी एवं आवश्यक दस्तावेज़ों के साथ उक्त Google Form को सावधानीपूर्वक एवं सही तरीके से भरें।

🔗Form Link : https://forms.gle/hPw44iiLgRTd8rMm6

आवेदन की अंतिम तिथि: 25 सितंबर 2026

फॉर्म भरने के बाद कृपया 8902489024 नंबर पर अपना नाम WhatsApp के माध्यम से भेज दें। इससे आपको Reference ID एवं अन्य महत्वपूर्ण जानकारी उपलब्ध कराने में सुविधा होगी।

‘ज्योति प्रतिभा सम्मान – 2026’ के सम्मान समारोह की तिथि की घोषणा जल्द ही की जाएगी।

आपकी प्रतिभा, हमारा सम्मान।
ज्योति फाउंडेशन

Jyoti Foundation is organising ‘Jyoti Pratibha Samman – 2026’_to felicitate meritorious students from the Barrackpore Lok Sabha Constituency who have secured 60% or more marks in the 2026 Madhyamik & Higher Secondary examinations.
Your Achievement, Our Honour.


Priyangu Pandey

দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করা কৃতী যুবক-যুবতীদের সম্মান জানাতে জ্যোতি ফাউন্ডেশন নিয়ে আসছে✨ জ্যোতি প্রতিভা সম্মান – ...
10/02/2026

দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করা কৃতী যুবক-যুবতীদের সম্মান জানাতে জ্যোতি ফাউন্ডেশন নিয়ে আসছে
✨ জ্যোতি প্রতিভা সম্মান – ২০২৬ ✨
📅 তারিখ: ১৪/০২/২০২৬
SSC-GD সহ ভারত সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সকল মেধাবী ছাত্র-ছাত্রীদের আমরা সাদর আমন্ত্রণ জানাই।
উত্তীর্ণ পরীক্ষার্থীরা নিচের গুগল ফর্মটি পূরণ করে নাম নথিভুক্ত করুন—
🔗 Application Link: https://forms.gle/eJ2qD2iPQxRMNfjSA
এই অনুষ্ঠান শুধু সম্মাননা নয়—এটি অনুপ্রেরণা, আত্মবিশ্বাসের স্বীকৃতি এবং দেশসেবার প্রতি অঙ্গীকারকে সম্মান জানানোর এক গর্বের মুহূর্ত।
আপনাদের উপস্থিতিতেই আমাদের উদ্যোগ সার্থক।

10/02/2026
জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী মা সরস্বতীর আরাধনা ও পূজা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হ...
23/01/2026

জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী মা সরস্বতীর আরাধনা ও পূজা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হলো।
মা সরস্বতীর আশীর্বাদে সকলের জীবনে জ্ঞানের আলো, শুভবুদ্ধি ও সাফল্য বিরাজ করুক।

12/01/2026

আজ জাতীয় যুব দিবস ও বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত
“রান ফর ইয়ুথ – হাফ ম্যারাথন” 🏃‍♂️
অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হলো।

অংশগ্রহণকারীদের মুখের হাসি আর তৃপ্তিই
আমাদের সবচেয়ে বড় সাফল্য 😊
যুব শক্তিই জাতির ভবিষ্যৎ 💪

আজ জাতীয় যুব দিবস ও বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত“রান ফর ইয়ুথ – হাফ ম্যারাথন” অনুষ্ঠান...
12/01/2026

আজ জাতীয় যুব দিবস ও বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত
“রান ফর ইয়ুথ – হাফ ম্যারাথন” অনুষ্ঠানটি অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হলো। 🏃‍♂️

যুব সমাজকে শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস ও দেশগঠনের আদর্শে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন কাঁকিনাড়া জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার শ্রী প্রিয়াঙ্গু পান্ডে (Priyangu Pandey) এবং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ মাননীয় অর্জুন সিং (Arjun Singh)।

স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।
যুব শক্তিই জাতির ভবিষ্যৎ।

স্বামী বিবেকানন্দ জয়ন্তীর পবিত্র উপলক্ষে কাঁকিনাড়া জ্যোতি ফাউন্ডেশন–এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে “রান ফর ইউথ – হাফ ম্...
09/01/2026

স্বামী বিবেকানন্দ জয়ন্তীর পবিত্র উপলক্ষে কাঁকিনাড়া জ্যোতি ফাউন্ডেশন–এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে “রান ফর ইউথ – হাফ ম্যারাথন” 🏃‍♂️🏃‍♀️

যুবসমাজকে ক্ষমতায়ন, শারীরিক সুস্থতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে শৃঙ্খলা, শক্তি, ঐক্য ও দেশগঠনের পথে যুবসমাজকে এগিয়ে নিয়ে যাওয়াই এই ম্যারাথনের মূল উদ্দেশ্য।

📅 ১২ই জানুয়ারি (সোমবার) | ⏰ সকাল ৬টা ৩০ মিনিট
📍 শ্যামনগর রেলওয়ে স্টেশন (গেট নং ২৩) ➡️ বাসুদেবপুর মোড়, কল্যাণী হাইওয়ে

✨ রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে
👕 ইভেন্ট টি-শার্ট | 📜 শংসাপত্র | 🍽 রিফ্রেশমেন্ট
👥 ১৬ বছর ও তার ঊর্ধ্বে সবাই অংশগ্রহণ করতে পারবেন

👉 এখনই রেজিস্ট্রেশন করুন:
🔗 https://forms.gle/6rx243GbLiNJ7TrX9

চলুন, আমরা সবাই একসঙ্গে দৌড়াই সক্ষম যুবসমাজ, সুস্থ জীবনধারা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য।






জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হতে চলেছে “রান ফর ইউথ – হাফ ম্যারাথন”। যুবসমাজকে ক...
08/01/2026

জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হতে চলেছে “রান ফর ইউথ – হাফ ম্যারাথন”। যুবসমাজকে ক্ষমতায়ন, শারীরিক সুস্থতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। আগামী সোমবার, ১২ই জানুয়ারি, সকাল ৬টা ৩০ মিনিটে এই হাফ ম্যারাথন শুরু হবে। দৌড়ের রুট নির্ধারিত হয়েছে শ্যামনগর রেলওয়ে স্টেশন (গেট নং ২৩) থেকে বাসুদেবপুর মোড়, কল্যাণী হাইওয়ে পর্যন্ত। ১৬ বছর ও তার ঊর্ধ্বে যে কেউ এই ম্যারাথনে অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন।

এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হল স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবসমাজকে শৃঙ্খলা, শক্তি, ঐক্য ও দেশগঠনের কাজে আত্মনিয়োগে উৎসাহিত করা। জ্যোতি ফাউন্ডেশন বিশ্বাস করে, তরুণ প্রজন্মের অপরিসীম শক্তিকে সুস্থ জীবনধারা, সামাজিক মূল্যবোধ ও সমাজসেবার পথে পরিচালিত করাই আজকের সময়ের প্রয়োজন।
অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে আকর্ষণীয় নগদ পুরস্কার ও সম্মানিত করা হবে। প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হবে ৫,০০০ টাকা নগদ, সঙ্গে ট্রফি, মেডেল ও শংসাপত্র। এছাড়াও আরও ৯ জন বিজয়ীকে প্রত্যেককে ২,৫০০ টাকা নগদ, সঙ্গে মেডেল ও শংসাপত্র প্রদান করা হবে। মোট ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিযোগীকে দেওয়া হবে শংসাপত্র, ইভেন্ট টি-শার্ট ও ব্রেকফাস্ট।
প্রতিষ্ঠাতা প্রিয়াঙ্গু পান্ডের (Priyangu Pandey) নেতৃত্বে জ্যোতি ফাউন্ডেশন ভবিষ্যতেও যুব উন্নয়ন ও সামাজিক কল্যাণে এ ধরনের অর্থবহ ও সমাজমুখী কর্মসূচি চালিয়ে যেতে বদ্ধপরিকর।

📅 ১২ই জানুয়ারি | ⏰ সকাল ৬:৩০
📍 শ্যামনগর রেল স্টেশন (গেট নং ২৩) ➡️ বাসুদেবপুর মোড়, কল্যাণী হাইওয়ে

এই ম্যারাথনের জন্য রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে। আগ্রহী অংশগ্রহণকারীরা নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে গুগল ফর্মটি ফিল আপ করুন এবং দ্রুত নিজের নাম নথিভুক্ত করার অনুরোধ জানানো হচ্ছে।

https://forms.gle/6rx243GbLiNJ7TrX9






Address

H/No/38A BL NO/6 Kankinara
Kolkata
743126

Alerts

Be the first to know and let us send you an email when Kankinara Jyoti Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share