21/08/2026
গতকাল অসমের বন্যা দূর্গত মানুষদের জন্য স্টুডেন্ট নার্সেস ইউনিটির (SNU) পক্ষ থেকে সংগৃহীত অর্থ (₹ ৪২০১/_) তুলে দেওয়া হল Medical Service Center (MSC)-র দুর্যোগ মোকাবিলা টিমের ন্যাশনাল ইনচার্জ ডাঃ অংশুমান মিত্র এর হাতে
MSC-র মেডিকেল টিম ইতিমধ্যেই অসম ও নাগাল্যান্ডে বিভিন্ন জায়গায় চিকিৎসা ও জরুরী পরিষেবার জন্য ক্যাম্প পরিচালনা করছে। চিকিৎসা, বাসস্থান, খাদ্য - বহুমুখী সমস্যায় বিধ্বস্ত সেখানকার মানুষ | যারা স্টুডেন্ট নার্সেস ইউনিটির এই উদ্যোগে পাশে থেকেছেন এবং সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই