24/09/2024
শারদোৎসব মানেই খুশির হাওয়া। আগমনী সুর, শিউলি সুবাস আর ঝলমলে রঙীন পোশাকে উজ্জ্বল শিশুমুখগুলো হয়ে ওঠে উৎসব মুখর বাংলার প্রতিবিম্ব। তবু এই সুবেশী জগতের চৌকাঠ পেরোলেই প্রতীয়মান হয় আর এক জীবন। যেখানে অভাব শাসন করে উৎসবকে। যেখানে শৈশব বেড়ে ওঠে জীবনযুদ্ধের আঙিনায়। সেখানে নতুন পোশাক তো বিলাসিতারই নামান্তর। তাই এই বিবর্ণ ম্লান শিশুমুখগুলোয় হাসি ফোটাতে এগিয়ে এসেছে KOLKATA BIKERS CLUB ও ADVANCE SPORTS AND TRAINING ACADEMY ... গত ৭ বছরের মতো এ বছরেও প্রায় পাঁচ হাজার সঙ্গতিহীন শিশুর হাতে আগামী দুর্গাপূজো তে দিতে চলেছে BRANDED পোশাকের সামান্য উপহার আমাদের " BRING A SMILE " কর্মসূচীর মধ্য দিয়ে। আপনাদের সকলের কাছে আমাদের একান্ত অনুরোধ, সীমাবদ্ধ জীবনের ঘেরাটোপ পেরিয়ে আসুন আমরা সকলে এগিয়ে আসি এই তমসাময় শৈশবগুলোকে আলোর পথযাত্রী করতে। আর এই শারদোৎসবকে প্রকৃত অর্থেই সার্থক করে তুলি।