31/08/2026
Avaz AAC: দৈনন্দিন জীবনে যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম
যোগাযোগ মানেই শুধু কথা বলা নয়। অনেক শিশু কথা বলতে পারে না, কেউ অল্প কিছু শব্দ বলতে পারে, আবার কেউ কথা বলতে পারলেও নিজের চাহিদা, অনুভূতি বা সমস্যার কথা ঠিকভাবে প্রকাশ করতে পারে না।
এই জায়গায় AAC—Augmentative and Alternative Communication গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
Avaz হল একটি High-Tech AAC communication system, যেখানে ছবি, শব্দ এবং voice output-এর মাধ্যমে একজন ব্যক্তি নিজের কথা অন্যকে জানাতে পারে। শিশু মোবাইল বা ট্যাবের স্ক্রিনে একটি ছবি বা শব্দ নির্বাচন করলে Avaz সেটিকে কণ্ঠস্বরের মাধ্যমে প্রকাশ করে।
অভিভাবকদের প্রথমেই একটি বিষয় বুঝতে হবে:
Avaz-এর উদ্দেশ্য শিশুর কথা বলাকে বন্ধ করা নয়। বরং শিশুকে একটি নির্ভরযোগ্যভাবে যোগাযোগ করার মাধ্যম দেওয়া।
শিশু Avaz-এর মাধ্যমে বলতে পারে—
“আমি জল চাই।”
“আমি এটা চাই না।”
“আমার সাহায্য দরকার।”
“আমি ক্লান্ত।”
“আমার পেটে ব্যথা করছে।”
“আমি বাড়ি যেতে চাই।”
যে শিশু কথা বলতে পারে না বা খুব অল্প কথা বলে, তার জন্য এই ধরনের যোগাযোগ ব্যবস্থা আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং নিজের সিদ্ধান্ত জানানোর সুযোগ তৈরি করতে পারে।
আবার যে শিশু কথা বলতে পারে, সেও AAC থেকে উপকৃত হতে পারে—বিশেষ করে যখন সে খুব উত্তেজিত, ভীত, ক্লান্ত বা চাপের মধ্যে থাকে এবং তখন মুখে কথা বলে নিজের কথা প্রকাশ করা কঠিন হয়ে যায়।
অনেক সময় শিশু কাঁদে, চিৎকার করে, মারধর করে, নিজেকে আঘাত করে বা অন্যভাবে আচরণ প্রকাশ করে। সব সময় এটি “খারাপ আচরণ” নয়। অনেক ক্ষেত্রে শিশুটি কী বলতে চাইছে তা বোঝানোর অন্য কোনও কার্যকর উপায় না থাকায় আচরণের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছে।
যখন আমরা তাকে “না”, “থামো”, “সাহায্য চাই”, “আমি এটা পছন্দ করছি না”, “আমার একটু বিরতি দরকার”—এই কথাগুলি জানানোর সুযোগ দিই, তখন আচরণের পরিবর্তে একটি কার্যকর যোগাযোগের পথ তৈরি হয়।
Avaz শুধু থেরাপি সেন্টারে ব্যবহার করার জন্য নয়। এটি খাওয়া, স্কুলে যাওয়া, বাইরে ঘোরা, কেনাকাটা, খেলাধুলা, ভ্রমণ, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং দৈনন্দিন কাজ শেখার সময়ও ব্যবহার করা যায়।
এর মাধ্যমে শিশু নিজের পছন্দ জানাতে, প্রশ্ন করতে, সাহায্য চাইতে, অনুভূতি প্রকাশ করতে, কথোপকথনে অংশ নিতে এবং ধীরে ধীরে আরও স্বাধীন হতে পারে।
তবে শুধু Avaz অ্যাপটি ডাউনলোড করলেই হবে না।
Avaz-এর প্রকৃত উপকার তখনই পাওয়া যায় যখন শিশুর চারপাশের মানুষজনও এটি ব্যবহার করতে শেখেন। বাবা-মা, শিক্ষক, therapist এবং caregiver-দের জানতে হবে কীভাবে শিশুর সঙ্গে Avaz ব্যবহার করে যোগাযোগ করতে হয়, কীভাবে নতুন শব্দ যোগ করতে হয় এবং কীভাবে সারাদিন শিশুকে যোগাযোগের সুযোগ দিতে হয়।
শিশু আগে Avaz শিখবে, তারপর আমরা ব্যবহার করব—এমন নয়।
আমাদের শিশুর সঙ্গে Avaz ব্যবহার করতে করতে তাকে যোগাযোগের পদ্ধতিটি শিখতে সাহায্য করতে হবে।
আর AAC-কে শুধু “খাবার চাই”, “খেলনা চাই”—এই ধরনের চাহিদা জানানোর মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। শিশুর দরকার—
না বলা, প্রতিবাদ করা, সাহায্য চাওয়া, ব্যথা বা অসুবিধা জানানো, নিজের অনুভূতি প্রকাশ করা, পছন্দ করা, প্রশ্ন করা, সামাজিকভাবে কথা বলা এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার শব্দ।
প্রত্যেক শিশু আলাদা। তাই শিশুর ক্ষমতা, প্রয়োজন, আগ্রহ এবং দৈনন্দিন পরিবেশ অনুযায়ী তার communication system-কে ব্যক্তিগতভাবে সাজানো দরকার।
Avaz কোনও magic solution নয় এবং এটি নিজে কোনও therapy নয়। সঠিক AAC assessment, শিশুর প্রয়োজন অনুযায়ী system তৈরি করা, নিয়মিত ব্যবহার এবং বাবা-মা ও caregivers-এর সক্রিয় অংশগ্রহণ—এসবই এর সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ।
অভিভাবক যখন AAC ব্যবহার করতে আত্মবিশ্বাসী হন, তখন যোগাযোগ আর শুধু therapy room-এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। তা শিশুর বাস্তব জীবনের অংশ হয়ে ওঠে।
লক্ষ্য শুধু শিশুকে কথা বলানো নয়।
লক্ষ্য হল শিশুকে যোগাযোগ করতে, অংশগ্রহণ করতে এবং নিজের কথা অন্যকে বোঝাতে সক্ষম করে তোলা।
অভিভাবক প্রশিক্ষণ • যোগাযোগের নতুন পথ
Sunshine Autism Care Society-এর উদ্যোগে Avaz Parent Training-এর নতুন ব্যাচ শুরু হচ্ছে ১৪ই সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যা ৭টায়।
সীমিত আসন।
ক্লাস হবে বাংলা, হিন্দি ও ইংরেজিতে।
AAC (Augmentative and Alternative Communication) শিশুকে ছবি, symbol বা device-এর সাহায্যে নিজের কথা প্রকাশ করার সুযোগ দেয়।
AAC সাহায্য করে:
frustration ও challenging behaviour কমাতে
নিজের প্রয়োজন ও পছন্দ জানাতে
শেখা ও বোঝার ক্ষেত্রে
সামাজিক যোগাযোগ বাড়াতে
speech development-কে support করতে
AAC কথা বলার জায়গা নেয় না। AAC শিশুকে যোগাযোগ করতে সাহায্য করে।
এই training শুধু Avaz app ব্যবহার শেখানোর জন্য নয়। এখানে অভিভাবকরা শিখবেন কীভাবে নিজের শিশুকে বুঝতে হবে এবং প্রতিদিনের জীবনে communication তৈরি করতে হবে।
শেখানো হবে:
Avaz দিয়ে functional communication
request ও choice করা
নিজের প্রয়োজন প্রকাশ করা
দৈনন্দিন routine-এর মধ্যে communication ব্যবহার
transition সহজ করা
challenging behaviour-এর কারণ বোঝা
behaviour-এর পরিবর্তে functional communication শেখানো
বাড়ি, স্কুল ও community-তে একই communication strategies ব্যবহার করা
শিশু শুধু therapy-র সময় নয়, সারাদিন communication শেখে।
তাই বাবা-মা যদি প্রশিক্ষিত হন, তাঁরা প্রতিদিন বাড়িতে এবং বাইরে একইভাবে শিশুকে support করতে পারেন। এতে শিশুর communication skills আরও ভালোভাবে তৈরি হয় এবং ধীরে ধীরে স্বনির্ভরতা ও আত্মবিশ্বাস বাড়ে।
আমাদের লক্ষ্য:
প্রত্যেক শিশুকে নিজের কথা বলার, নিজের পছন্দ জানানোর এবং আরও স্বাধীন হওয়ার সুযোগ দেওয়া।
Nilanjana Rambothu
RCI Holder ASD
Founder Director Sunshine Autism Care Society
Feel free to ask any questions. I appreciate parents querries. Asha kori parents der lekha bhujte subidhe hobe.