Meghferi Foundation - মেঘফেরি ফাউন্ডেশন

  • Home
  • India
  • KOLKATA
  • Meghferi Foundation - মেঘফেরি ফাউন্ডেশন

Meghferi Foundation - মেঘফেরি ফাউন্ডেশন Meghferi Foundation is a West Bengal based charity organization, aiming to build a better society. It was established on 7th May, 2021.
(3)

Meghferi Foundation is West Bengal Government registered Non-Profit Charitable Trust (Reg No: IV-190200270/2022).

আজ ১৭ই অক্টোবর, আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস। ১৯৮৭ সালে প্রথম ফ্রান্সের প্যারিস শহরে এই দিবস অনুষ্ঠিত হয়েছিল। ইন্...
17/10/2025

আজ ১৭ই অক্টোবর, আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস। ১৯৮৭ সালে প্রথম ফ্রান্সের প্যারিস শহরে এই দিবস অনুষ্ঠিত হয়েছিল। ইন্টারন্যাশনাল মুভমেন্ট ATD ফোর্থ ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা জোসেফ রেসিনস্কি প্রথম এই দিবস পালন করার ডাক দিয়েছিলেন। ১৯৯২ সালে, রেসিনস্কির মৃত্যুর চার বছর পর, জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ১৭ই অক্টোবরকে দারিদ্র্য দূরীকরণের জন্য আন্তর্জাতিক দিবস হিসাবে মনোনীত করে।

দারিদ্র্য কেবল অর্থের অভাব অথবা খাদ্য বাসস্থানের অভাব নয়, এটি প্রকৃতঅর্থে মানুষের অধিকার লঙ্ঘন। শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা এবং সামাজিক সম্মান থেকে বঞ্চিত যারা তারাও দরিদ্র্য। অশিক্ষা, অপরাধপ্রবণতা এবং স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগের অভাব এই চক্রকে আরও বাড়িয়ে তোলে এবং ক্ষেত্রবিশেষে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মেও দারিদ্র্যতার এই চক্র চলতে থাকে। কিন্তু সঠিক পদক্ষেপের মাধ্যমে সামাজিক এই দুরবস্থাও একদিন রোধ করা সম্ভব।

আমাদের সংস্থা বিশ্বাস করে যে, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার উন্নতি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করার মাধ্যমে সমাজের পরিবর্তন আনা যায়। দারিদ্র্যের অন্ধকার দূর করে সকলের জন্য এক সুন্দর শান্তিময় পৃথিবী গড়ার স্বপ্নকে সত্যি করাই আমাদের একমাত্র সম্মিলিত প্রচেষ্টা হওয়া উচিৎ।

তাই আসুন, আমরা কেবলমাত্র সচেতনতা প্রচার না করে, অপরের সাহায্যে এগিয়ে যাই। আশেপাশের মানুষের অধিকার বা মানবিক মর্যাদা যাতে কোনওভাবে লঙ্ঘিত না হয়, সেদিকে লক্ষ্য রাখুন; পারলে দুঃস্থ শিশুদের শিক্ষার দায়িত্ব নিন; সামর্থ্যবান মানুষ যাতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে তার জন্য সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিন।

#আন্তর্জাতিকদারিদ্র্যদূরীকরণদিবস

আজ ১৬ই অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস। এই দিনটি শুধু বিভিন্ন ধরণের খাবারের আলোচনা করার জন্য নয়, বরং খাদ্য সরবরাহের মত গুরুত্...
16/10/2025

আজ ১৬ই অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস। এই দিনটি শুধু বিভিন্ন ধরণের খাবারের আলোচনা করার জন্য নয়, বরং খাদ্য সরবরাহের মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার দিন।

একদিকে যখন গ্লোবাল হাঙ্গার ইনডেক্স জানান দেয় যে কোটি কোটি মানুষ প্রতিদিন পেট ভরে খেতে পান না, অপুষ্টিতে ভোগেন অথচ ঠিক অন্যদিকে প্রতিদিন টন টন খাবার নষ্ট হচ্ছে আমাদেরই অবহেলায়। এই বৈপরীত্য আমাদের সমাজের জন্য এক দুঃখজনক সত্যি। এক মুহূর্ত ভাবুন! টাকা দিয়ে খাবার কেনার ক্ষমতা থাকলে কি তা নষ্ট করার অধিকার জন্মায়? উত্তরটি হলো – না । কারণ খাবার অপচয় শুধু খাদ্য নষ্ট নয়, এর অর্থ আরও গভীর: জমির অপচয়, জলের অপচয়, শ্রমের অপচয় সর্বোপরি মানুষের সময়ের অপচয়।

তাই সেই প্ল্যান করে নিয়মিত বাজার করুন, সদস্য সংখ্যা অনুযায়ী রান্না করুন অথবা রেস্টুরেন্ট বা অনুষ্ঠানে প্রয়োজনমতো খাবার নিন, কিন্তু একটাই অনুরোধ রান্না করা খাবার নষ্ট করবেন না। তবে শুধু পেট ভরানো নয়, একজন সচেতন মানুষের সুস্বাস্থ্যের জন্য সুষম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করাও একইসাথে সমান জরুরি।

তাই আসুন, এই বিশ্ব খাদ্যে দিবসে আমরা সবাই প্রতিজ্ঞা করি— আমরা আমাদের খাবারের শেষ কণাটারও সম্মান করব; খাদ্য অপচয় তো নয়ই, বরং খাবার পুনঃব্যবহরের মাধ্যমে এক সবল এবং ক্ষুধামুক্ত সমাজ গড়ে তুলতে সচেষ্ট হবো।

#বিশ্বখাদ্যদিবস #খাবারঅপচয়বিরোধী #পুষ্টি #সচেতনতা

প্রযুক্তির আলোয় প্রবীণ প্রজন্ম: "Tech ও আড্ডা" -📱🌐আমরা বিশ্বাস করি, শেখার কোনো বয়স নেই! তাই আজকের দিনের প্রযুক্তির এই দ...
14/10/2025

প্রযুক্তির আলোয় প্রবীণ প্রজন্ম: "Tech ও আড্ডা" -📱🌐

আমরা বিশ্বাস করি, শেখার কোনো বয়স নেই! তাই আজকের দিনের প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল যুগে, পরিস্থিতির সাথে মানিয়ে নিতে এবং প্রবীণ নাগরিকদের ডিজিটালি স্বাবলম্বী করে তুলতে অধ্যয়ন সম্মিলনী এবং মেঘফেরি ফাউন্ডেশন এর এক বিশেষ যৌথ উদ্যোগ— "Tech ও আড্ডা"।

আমরা উপলব্ধি করি, প্রযুক্তিগত বিচ্ছিন্নতা (Digital Divide) অনেক প্রবীণ মানুষের জীবনকে একাকী করে তুলছে। এই ব্যবধান দূর করতে এবং তাঁদের সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সংযোগকে সুদৃঢ় করতে এই বিশেষ উদ্যোগ।

তাই নাতি-নাতনিদের সঙ্গে ভিডিও কল, গান শোনা, খবর পড়া বা ব্যাঙ্কের কাজ—স্মার্ট ফোন এখন আর জটিল নয়। সহজ সরল ধাপে প্রবীণদের স্মার্ট ফোন ব্যবহার শিখিয়ে নতুন করে প্রযুক্তির দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

এই সম্পূর্ণ শিক্ষণ প্রকল্পটি সম্পূর্ণ বিনামূল্যে খুব শীঘ্রই প্রদান করা শুরু হবে। ইচ্ছুক প্রবীণ নাগরিকদের অনুরোধ করা হচ্ছে আপনারা বিস্তারিত জানতে নীচের ঠিকানায় যোগাযোগ করুন:

📍 ঠিকানা: অধ্যয়ন সম্মিলনী, বেলেপোল, হাওড়া - ৭১১১০৪।

📍আমাদের প্রধান লক্ষ্য:

1. ডিজিটাল সাক্ষরতা: প্রবীণ নাগরিকদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করা যাতে তাঁরা সহজে স্মার্ট ফোন ব্যবহার করে দৈনন্দিন কাজ সম্পন্ন করতে পারেন।

2. সামাজিক সংযোগ: পরিবার, বন্ধু-বান্ধব এবং বৃহত্তর সমাজের সাথে সহজে যুক্ত থাকার পথ তৈরি করা (যেমন ভিডিও কল, সোশ্যাল মিডিয়া)।

3. বিনোদন: একাকীত্ব কাটাতে শিক্ষণীয় বা বিনোদনমূলক ভিডিও অথবা অবসর সময়ে গান শোনার মাধ্যমে যাতে নিজেদের আনন্দ প্রদান করতে পারে।

4. সুরক্ষা ও সচেতনতা: অনলাইন প্রতারণা এবং ডিজিটাল ঝুঁকি সম্পর্কে সচেতন করে তাঁদের সুরক্ষিত রাখা।

তাই আসুন, আপনার পরিচিত প্রবীণ নাগরিকরা থাকলে তাঁদের উৎসাহিত করুন আর নিজের প্রিয়জনদেরও ডিজিটাল জীবনের অংশ করে তুলুন! খুব শীঘ্রই আমরা এই কর্মসূচি সম্পর্কে আরও বিস্তারিত ভাবে আপনাদের কাছে তুলে ধরব।

্ডা #ডিজিটালসাক্ষরতা

#হাওড়া #বেলেপোল Adhyayan Sammilani

শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা! 💐✨আজকের এই পবিত্র দিনে একদিকে যেমন বিষাদের সুর ঠিক অন্যদিকে মন ভরে আছে এক অদ্ভুত আনন্...
02/10/2025

শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা! 💐✨

আজকের এই পবিত্র দিনে একদিকে যেমন বিষাদের সুর ঠিক অন্যদিকে মন ভরে আছে এক অদ্ভুত আনন্দ আর কৃতজ্ঞতায়। একটাই কামনা বিজয়া দশমীর শুভক্ষণে সকলের জীবন আলোয় ভরে উঠুক। সাথে বিশেষভাবে ধন্যবাদ জানাই সেই সব সহৃদয় মানুষদের, যাঁরা আমাদের সংস্থার মাধ্যমে এই বছর পুরুলিয়ার কিছু ছোট ছোট ছেলেমেয়েদের পুজোটাকে আরও সুন্দর করে তুলতে বিশেষভাবে সাহায্য করেছেন।

প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদের সক্রিয় সহযোগিতায় রঘুনাথপুর এলাকায় আমরা বিনামূল্যে কম্পিউটার সেন্টার "উদয়ন পণ্ডিত পাঠশালা, পুরুলিয়া শাখা" খুলতে পেরেছি এবং শারদ অর্ঘ্য-২০২৫ এর উদ্যোগে ১৬০ জন ছেলে-মেয়ের হাতে তুলে দিতে পেরেছি পুজো উপলক্ষে নতুন জামাকাপড় এবং সাধ্যমতো খাদ্যসামগ্রী। সেই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের অমলিন হাসিগুলোই আজকের দিনে আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি।

এই মানবিক কাজে যারা যারা স্বেচ্ছায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানোর ভাষা নেই; এইরকম আরও উদ্যোগ সাফল্যমন্ডিত করতে ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা এভাবেই পাবো এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো, এই আশা রাখি।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিজয়া হোক আনন্দময়! 🙏

#শারদঅর্ঘ্য২০২৫ #শারদঅর্ঘ্য #পুরুলিয়া #রঘুনাথপুর #উদয়নপান্ডিতেরপাঠশালা

শিক্ষা যখন আলো, তখন ডিজিটাল জ্ঞান হলো সেই আলোর পথ। তাই আজকের যুগে কম্পিউটার সাক্ষরতা আর কোনো বিকল্প নয়, এটি একটি মৌলিক ...
26/09/2025

শিক্ষা যখন আলো, তখন ডিজিটাল জ্ঞান হলো সেই আলোর পথ। তাই আজকের যুগে কম্পিউটার সাক্ষরতা আর কোনো বিকল্প নয়, এটি একটি মৌলিক প্রয়োজন। এই বাস্তবতাকে উপলব্ধি করে এবং প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে হাওড়ার পাশাপাশি পুরুলিয়া জেলায় আরও একটি নতুন কম্পিউটার শিক্ষাকেন্দ্র সম্পূর্ণ বিনামূল্যে দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

গত রবিবার, ২১শে সেপ্টেম্বর পুরুলিয়ার রামের বাগিচা গ্রামে সুবিধাবঞ্চিত সকল ছাত্রছাত্রীদের জন্য মেঘফেরির বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র " উদয়ন পণ্ডিতের পাঠশালা ", পুরুলিয়া শাখা উন্মুক্ত করা হয়। কম্পিউটার সেন্টার উদ্বোধন করেন রঘুনাথপুর ভারত সেবাশ্রম সংস্থার প্রধান স্বামী যোগযুক্তানন্দ মহারাজ এবং সহ কৃষি অধিকর্তা পরিমল বর্মন মহাশয়।

আমরা জানি, পুরুলিয়ার মতো জেলায় ডিজিটাল সাক্ষরতা কতটা জরুরি। এই কেন্দ্রে প্রত্যেকটি শিশু পাবে আধুনিক কম্পিউটার শেখার সুযোগ, আমাদের বিশ্বাস তা তাদের আগামী দিনের জন্য আরও দক্ষ এবং আত্মবিশ্বাসী করে তুলবে।

আমাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যারা উদার হাতে সাহায্য করেছেন, তাদের প্রতি রইল আমাদের গভীর কৃতজ্ঞতা। আপনাদের আন্তরিক সহযোগিতাই আমাদের এগিয়ে চলার মূল শক্তি। বিশেষভাবে ধন্যবাদ জানাই স্থানীয় সংস্থা " মিহু " কে আমাদের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য এবং রাকিবা নাজমিন মহাশয়াকে যিনি একটি নতুন কম্পিউটার সিস্টেম আমাদের অনুদান দিয়ে সাহায্যের পাশাপাশি ভবিষ্যতে এরকম কাজের জন্য আরও বেশি করে অনুপ্রাণিত করেছেন।

#পুরুলিয়া #উদয়ন_পন্ডিতের_পাঠশালা


যখন শারদীয়ার আগমনী সুর চারদিকে ভেসে আসে, তখন শুধু প্রকৃতি নয়, আমাদের মনও সেজে ওঠে এক নতুন আনন্দে। আমাদের কাছে দুর্গাপূ...
26/09/2025

যখন শারদীয়ার আগমনী সুর চারদিকে ভেসে আসে, তখন শুধু প্রকৃতি নয়, আমাদের মনও সেজে ওঠে এক নতুন আনন্দে। আমাদের কাছে দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি মানবতার জয় উদযাপনেরও এক দারুণ উপলক্ষ্য। আর এই বিশ্বাসকে সামনে রেখে আনন্দের উৎসবকে আরও রঙিন করে তুলতে বিগত চার বছরের ন্যায় এই বছরেও আমরা সফলভাবে সম্পন্ন করলাম আমাদের বিশেষ উদ্যোগ 'শারদ অর্ঘ্য'-এর পঞ্চম বর্ষ।

গত রবিবার, ২১শে সেপ্টেম্বর, মহালয়ার পূণ্য তিথিতে প্রতিশ্রুতিমতো আমরা পৌঁছে গিয়েছিলাম পুরুলিয়া জেলার রঘুনাথপুর ব্লকের অন্তর্গত জয়চণ্ডী পাহাড়ের কোলে অবস্থিত রামের বাগিচা নামের একটি ছোট্ট গ্রামে। প্রায় ১৬০ জন ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে তাদের হাতে নতুন পোশাক তুলে দিয়ে এবং একসাথে বসে সামান্য আহারের ব্যবস্থা করে আমরা কেবল একটি প্রজেক্ট সম্পন্ন করিনি, বরং তাদের হৃদয়ে একটি মিষ্টি স্মৃতি রেখে আসার চেষ্টা করেছি। নতুন জামার গন্ধ, সামান্য ভালোবাসার খাবার— এইটুকুতেই তাদের চোখে যে অপার আনন্দ দেখেছি, তা আমাদের এই উদ্যোগকে আরও সার্থক করে তুলেছে। অনুষ্ঠানের কিছু মুহূর্তের ক্যামেরাবন্দী ছবি সকলের সাথে ভাগ করে নেওয়া হল।

সাথে এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে আমাদের স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী এবং দাতা—সকলের অক্লান্ত পরিশ্রম ও উদারতা অনবদ্য ছিল। আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের এই যাত্রাকে আরও দৃঢ় করেছে। আপনাদের প্রত্যেককে জানাই হৃদয় থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসুন, এই উৎসবের আনন্দ আমরা সকলে মিলে আরও বেশি করে সবার মাঝে ছড়িয়ে দিই।

ইউটিউব ভিডিও লিঙ্ক: https://youtu.be/Q8bEjEWn_yY?si=0DSXaCjmg6JO_yXw

#শারদঅর্ঘ্য #শারদঅর্ঘ্য২০২৫ #পুরুলিয়া #রঘুনাথপুর

প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল আমরা পৌঁছে গিয়েছিলাম পুরুলিয়া জেলার রামের বাগিচা গ্রামে। গতকাল আমাদের তরফ থেকে ওখানকার ছাত্র...
22/09/2025

প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল আমরা পৌঁছে গিয়েছিলাম পুরুলিয়া জেলার রামের বাগিচা গ্রামে। গতকাল আমাদের তরফ থেকে ওখানকার ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন এর কার্যকলাপ এবং "শারদ অর্ঘ্য-২০২৫" এর আয়োজন সুসম্পন্ন হয়েছে। এই মানবিক উদ্যোগটি সাফল্যমন্ডিত করতে যারা যারা স্বেচ্ছায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। খুব শীঘ্রই আমরা আমাদের কাজ বিস্তারিতভাবে ছবি এবং ভিডিও সহিত সকলের সাথে ভাগ করে নেবো।

আজকে সকালের আনন্দবাজার পত্রিকার পুরুলিয়া জেলার খবর বিভাগে আমাদের এই কাজকে মান্যতা দেবার খবর প্রকাশিত হওয়ায় আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই ওনাদের, যাতে আমরা আরও বেশি মানুষের কাছে আমাদের কাজ পৌঁছে দিয়ে পারি।

#শারদঅর্ঘ্য২০২৫ #উদয়ন_পন্ডিতের_পাঠশালা #শারদঅর্ঘ্য #পুরুলিয়া

রাত পোহালেই দেবীপক্ষের সূচনা মহালয়া; সাথে আমাদের পঞ্চম বর্ষের " শারদ অর্ঘ্য "। পুজোর আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার উদ্...
20/09/2025

রাত পোহালেই দেবীপক্ষের সূচনা মহালয়া; সাথে আমাদের পঞ্চম বর্ষের " শারদ অর্ঘ্য "। পুজোর আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে আগামীকাল অর্থাৎ ২১শে সেপ্টেম্বর রবিবার এক ঝাঁক ছোটদের হাতে "মেঘফেরি শারদ-অর্ঘ্য" পৌঁছে দিতে আমরা উপস্থিত থাকব পুরুলিয়া জেলার রঘুনাথপুর এলাকার অন্তর্ভুক্ত রামের বাগিচা গ্রামে। সাথে আগামীকাল আমাদের তরফ থেকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদয়ন পণ্ডিতের পাঠশালা, পুরুলিয়া শাখার শুভ উদ্বোধন করা হবে।

কর্মসূচী একদিনের হলেও আসলে প্রস্তুতি চলে অনেকটা সময় ধরে, বিগত প্রায় একমাস এর বেশি সময় ধরে আমাদের সমস্ত সদস্যরা সর্বতভাবে সামিল কর্মসূচীর প্রস্তুতিপর্বে | সকলের সহযোগিতায় আমরা এখন দাঁড়িয়ে আয়োজন এর প্রায় অন্তিম পর্বে, রাতেই গন্তব্যের উদ্দ্যেশ্যে রওনা দেবো আমরা।

এই কাজে আপনাদের সকলের ভালোবাসা এবং শুভকামনা একান্ত কাম্য। থাকলো আগামীকাল এর কর্মসূচীর প্রস্তুতি পর্বের কিছু মুহূর্ত.....

#শারদঅর্ঘ্য #শারদঅর্ঘ্য২০২৫ #পুরুলিয়া #রঘুনাথপুর #উদয়ন_পন্ডিতের_পাঠশালা

International Day of Charity 🙌 “A life lived for others is a life truly worth living.” 🌍✨মানবকল্যাণে দান করা একটি মহৎ কা...
05/09/2025

International Day of Charity 🙌

“A life lived for others is a life truly worth living.” 🌍✨

মানবকল্যাণে দান করা একটি মহৎ কাজ। এর মাধ্যমে মানবিক সংকটের বিভিন্ন প্রতিকূল প্রভাব হ্রাস করা সম্ভব হয়ে ওঠে। এছাড়াও সংস্কৃতি এবং বিজ্ঞানের অগ্রগতিতে সহায়তা, দরিদ্রদের অধিকার প্রতিষ্ঠা এবং আর্তমানবতার জীবনমানের উন্নয়নেও দাতব্য কার্যক্রম উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

২০১২ সালে জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত, এই দিনটি দারিদ্র্য বিমোচন, মানবিক সংকট মোকাবিলা এবং সামাজিক সংহতি বৃদ্ধিতে দাতব্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার স্মারক হিসেবে কাজ করে। এই দিনটি দাতব্য সংস্থা এবং ব্যক্তিদের কাজকে সম্মান করে যারা তাদের নিজের ব্যক্তিগত এবং কর্মগত জীবনে বাইরেও নিঃস্বার্থভাবে সমাজের জন্য অবদান রাখে। ১৯৭৯ সালের এই দিনে মাদার টেরেসার মৃত্যুবার্ষিকী উদযাপনের জন্য এই তারিখটি বেছে নেওয়া হয়েছিল, যিনি তার দাতব্য কাজের মাধ্যমে অভাবীদের সাহায্যর্থে তার অটল প্রতিশ্রুতি রক্ষার জন্য সারা জীবন কাজ করে গেছেন।

জাতি-ধর্ম-বর্ণ-গোত্র-লিঙ্গ নির্বিশেষে, পৃথিবীর প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে স্বাধীনভাবে, সমমর্যাদায় জীবনযাপন করার। আমরা বিশ্বাস করি পারস্পরিক সেবার মনোভাব প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক ও বানিজ্যিক ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব।

তাই আসুন আমরা সবাই নিজের ইতিবাচক মানসিকতা দিয়ে এবং একে অপরকে সমর্থন এর মাধ্যমে একটু সুন্দর সমাজ গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই।


আজকের দিনে শিক্ষাক্ষেত্রে একটি রূঢ় বাস্তব কম্পিউটার শিক্ষা আর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নয়, বরং বর্তমান। একটু খেয়াল করলে...
30/08/2025

আজকের দিনে শিক্ষাক্ষেত্রে একটি রূঢ় বাস্তব কম্পিউটার শিক্ষা আর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নয়, বরং বর্তমান। একটু খেয়াল করলে দেখা যায় প্রতিদিন আমাদের জীবনযাপনের অধিকাংশই প্রযুক্তি দ্বারা চালিত, যার প্রধান মাধ্যম হল এই কম্পিউটার। তাই কম্পিউটার নিরক্ষরতা হল এই প্রজন্মের ডিজিটাল নিরক্ষরতা, যার দূরীকরণ একদম প্রাথমিক স্তর থেকে শুরু করা উচিৎ।

মেঘফেরি ফাউন্ডেশনের "উদয়ন পন্ডিতের পাঠশালা" প্রকল্পে হাওড়া জেলায় দুঃস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা আরও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে পুরুলিয়া জেলার রঘুনাথপুর এলাকায় আরও একটি সম্পুর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শিবির গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২১শে সেপ্টেম্বর, ২০২৫ রবিবার পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের কাছে রামের বাগিচা গ্রামে এই সেন্টার শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

আমাদের এই নতুন উদ্যোগে সবাইকে স্বাগত 🙏
আশা করি আপনারা সকলেই জ্ঞাত যে আমরা কোনও সরকারি অনুদান অথবা কর্পোরেট সংস্থা থেকে সাহায্য পাইনা; তাই আশা রাখি আমাদের এই প্রচেষ্টা সফল করতে আগের মত ভবিষ্যতেও আপনাদের সকলের সহযোগিতা পাব।

সাহায্য পাঠাতে পারেন নিম্নলিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে:

Acc No: 922020044648175
IFSC: UTIB0003584
Account Name: Meghferi Foundation
Axis Bank, Kadamtala Branch.

বিশেষ দ্রষ্টব্য: কেউ যদি পুরানো কম্পিউটার (সচল) দিয়েও আমাদের সাহায্য করতে চান নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

#পুরুলিয়া #উদয়ন_পন্ডিতের_পাঠশালা


মা আসছেন 🪷সামনেই বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো মানেই এক মায়াময় একাত্মতা আর প্রাণখোলা আনন্দ। শিউলি ফুল...
26/08/2025

মা আসছেন 🪷

সামনেই বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো মানেই এক মায়াময় একাত্মতা আর প্রাণখোলা আনন্দ। শিউলি ফুলের গন্ধ, আকাশে পেঁজা তুলোর ভেলা আর নদীবক্ষে কাশফুলের সমাগমের সাথে উৎসবের খুশিতে মাতবে আপামর বাংলার মানুষ। নতুন পোশাক ও ঢাকের বাদ্যি ছাড়া এই দুর্গাপুজোর আনন্দ কল্পনা করাই সাধ্যাতীত।

শারদোৎসবে নতুন পোশাক সবার মুখে হাসি ফোটাবে এ লক্ষ্য নিয়েই বিগত চার বছরের মতো এই বছরেও "শারদ-অর্ঘ্য" হিসাবে আমরা প্রায় ২০০ জন কচিকাঁচার হাতে তাদের পছন্দমতো পোশাক এবং খাবার তুলে দিতে উদ্যোগী হয়েছি। আগামী ২১শে সেপ্টেম্বর, ২০২৫, রবিবার আমরা আসছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর সাবডিভিশন এর অন্তর্গত জয়চন্ডী পাহাড় সংলগ্ন রামের বাগিচা গ্রামে।

এই মানবিক উদ্যোগে আপনিও সামিল হোন। শিশুদের অম্লান হাসি হয়ে উঠুক আপনার আমার সকলের পুজোর প্রধান নৈবেদ্য। বিগত বছরের ন্যায় আপনাদের সবার কাছে আমাদের তরফ থেকে আরও একবার করজোড়ে অনুরোধ রইলো পাশে থাকার.....🙏🏻

সাধ্যমত অর্ঘ্য পাঠাতে পারেন নিম্নলিখিত অফিসিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্টে: -

Acc No: 922020044648175
IFSC: UTIB0003584
Account Name: Meghferi Foundation
Axis Bank, Kadamtala Branch.

অথবা

UPI / Google pay / Phonepe / Amazon Pay / Paytm: - 9038758424 ( শরদিন্দু চন্দ্র ).

আপনারাও নিজের পরিচিতদের মধ্যে পোস্টার শেয়ার করতে পারেন এবং জানাতে পারেন আমাদের।

[Like previous year, we Meghferi Foundation team wish to celebrate upcoming Durgapuja with children with a small token of love of new Cloths & foods. We are looking forward to distribute new Cloths & foods items among near two hundred children on the auspicious occasion of Durga Puja 2025.

This year we are coming to Ramer Bagicha Village under Radhaghunathpur Subdivision of Purulia district to spread happiness. Hence It's our humble & earnest request to all of you to contribute as per your convenience to following Bank Account:

Acc No: 922020044648175
IFSC: UTIB0003584
Account Name: Meghferi Foundation

OR

Google pay / Phonepe / Amazon Pay / Paytm: - 9038758424 (Saradindu Chandra).]

#শারদঅর্ঘ্য #শারদঅর্ঘ্য2025 #শারদঅর্ঘ্য২০২৫ #রঘুনাথপুর

বল বীর - বল উন্নত মম শির!শির নেহারি আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রীর!আজ ১৫ই আগস্ট, ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। এই বিশ...
15/08/2025

বল বীর - বল উন্নত মম শির!
শির নেহারি আমারি, নত-শির ওই শিখর হিমাদ্রীর!

আজ ১৫ই আগস্ট, ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনে, আমরা প্রত্যেক ভারতীয় নাগরিক স্বাধীনতার চেতনা, ঐক্য, বৈচিত্র্য এবং সেবার মূল্যবোধ উদযাপন করি যা সারা বিশ্বের কাছে আমাদের জাতিকে সংজ্ঞায়িত করে।

তাই প্রতিটি সাধারণ নাগরিকের কাছে অনুরোধ দেশের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে সম্মান জানাতে এগিয়ে আসুন এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য একটি উন্নত সামাজিক ভবিষ্যত তৈরিতে অঙ্গীকারবদ্ধ হোন।

সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন ! আসুন আমরা সবাই মিলে স্বাধীনতা দিবস উদযাপন করি! 🌟🧡🤍💚

Apurba Mullick

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Meghferi Foundation - মেঘফেরি ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Meghferi Foundation - মেঘফেরি ফাউন্ডেশন:

Share