Mofijur Rahaman

Call Directions Contact the organization

Mofijur Rahaman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mofijur Rahaman, Barasat, KOLKATA.

হঠাৎ করে তুমি এসে জড়ালে অনুরাগে,এমন মধুর আকুলতা জাগেনি তো আগে...🍁
01/10/2026

হঠাৎ করে তুমি এসে জড়ালে অনুরাগে,
এমন মধুর আকুলতা জাগেনি তো আগে...🍁

প্রেম হলো প্রকৃতির দেওয়া একটি ক্যানভাস, যা কল্পনা দিয়ে  নকশা করা। প্রেম হলো দুটি ভিন্ন শরীরে বসবাসকারী একটি একক আত্মা......
25/09/2026

প্রেম হলো প্রকৃতির দেওয়া একটি ক্যানভাস, যা কল্পনা দিয়ে নকশা করা। প্রেম হলো দুটি ভিন্ন শরীরে বসবাসকারী একটি একক আত্মা...🍁

Shout out to my newest followers! Excited to have you onboard! Anand Kumar, Bingham Rigas
25/09/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Anand Kumar, Bingham Rigas

আমি দেখিয়াছি ছায়া, শুনিয়াছি একাকিনী কুহকীর স্বর...🍁
21/09/2026

আমি দেখিয়াছি ছায়া, শুনিয়াছি একাকিনী কুহকীর স্বর...🍁

কী হচ্ছে আমার এসব!যেন তুমি ছাড়া জগতে কোনও মানুষ নেই, কোনও কবি নেই, কোনও পুরুষ নেই, কোনওপ্রেমিক নেই, কোনও হৃদয় নেই!আমার ব...
20/09/2026

কী হচ্ছে আমার এসব!
যেন তুমি ছাড়া জগতে কোনও মানুষ নেই, কোনও কবি নেই, কোনও পুরুষ নেই, কোনও
প্রেমিক নেই, কোনও হৃদয় নেই!
আমার বুঝি খুব মন বসছে সংসারকাজে?
বুঝি মন বসছে লেখায় পড়ায়?
আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে?
সভা সমিতিতে যেতে?
অনেক হয়েছে ওসব, এবার অন্য কিছু হোক,
অন্য কিছুতে মন পড়ে থাক, অন্য কিছু অমল আনন্দ দিক।
মন নিয়েই যত ঝামেলা আসলে, মন কোনও একটা জায়গায় পড়ে রইলো তো পড়েই রইল।
মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মত যে ছিটিয়ে দেব, তা হয় না।
সবারই হয়ত সবকিছু হয় না, আমার যা হয় না তা হয় না।

তুমি কাল জাগালে, গভীর রাত্তিরে ঘুম থেকে তুলে প্রেমের কথা শোনালে,
মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি
স্বপ্নই তো, এ তো একরকম স্বপ্নই,
আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে,
ঘুমের মেয়েকে এভাবে জাগিয়ে কেউ চুমু খেতে চায়নি
আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দগুচ্ছ কেউ শোনায়নি কোনওদিন
এত প্রেম কেউ দেয়নি,
এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি।
তুমি এত প্রেমিক কী করে হলে!
কী করে এত বড় প্রেমিক হলে তুমি? এত প্রেম কেন জানো? শেখালো কে?
যে রকম প্রেম পাওয়ার জন্য সারাজীবন অপেক্ষা করেছি, স্বপ্ন দেখেছি, পাইনি
আর এই শেষ বয়সে এসে যখন এই শরীর খেয়ে নিচ্ছে একশ একটা অসুখ-পোকা
যখন মরে যাবো, যখন মরে যাচ্ছি — তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয়,
মন ভরিয়ে দেয়, তখন সবকিছুকে স্বপ্নই তো মনে হবে,
স্বপ্নই মনে হয়।
তোমাকে অনেক সময় রক্তমাংসের মানুষ বলে মনে হয় না,
হঠাৎ ঝড়ে উড়ে হৃদয়ের উঠোনে
যেন অনেক প্রত্যাশিত অনেক কালের দেখা স্বপ্ন এসে দাঁড়ালে।
আগে কখনও আমার মনে হয়নি ঘুম থেকে অমন আচমকা জেগে উঠতে আমি আসলে
খুব ভালোবাসি
আগে কখনও আমার মনে হয়নি কিছু উষ্ণ শব্দ আমার শীতলতাকে একেবারে পাহাড়ের
চুড়োয় পাঠিয়ে দিতে পারে
আগে কখনও আমি জানিনি যে কিছু মোহন শব্দের গায়ে চুমু খেতে খেতে আমি রাতকে
ভোর করতে পারি...🍁

তোমাতেই আমার অস্বিত্ব রাধে, তোমার অশ্রুতে আমার প্রতিচ্ছবি। তোমার স্মরণে আমার উপস্থিতি...🍁
20/09/2026

তোমাতেই আমার অস্বিত্ব রাধে,
তোমার অশ্রুতে আমার প্রতিচ্ছবি।
তোমার স্মরণে আমার উপস্থিতি...🍁

তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে, আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য।           নির্মলেন্দু গুণ
19/09/2026

তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে, আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য।

নির্মলেন্দু গুণ

তুমি প্রতি মুহূর্তেই আমার সাথে থাকো,অঙ্গের মাঝে জড়িয়ে থাকো। হাত বাড়ালেই পাওয়া যায় অথচ, ছুঁতে পারি না...🍁
18/09/2026

তুমি প্রতি মুহূর্তেই আমার সাথে থাকো,
অঙ্গের মাঝে জড়িয়ে থাকো।
হাত বাড়ালেই পাওয়া যায়
অথচ, ছুঁতে পারি না...🍁

তোমার ঠোঁটে আমার ঠোঁট রাখব ধীরে,নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যাবে চুপিচুপি।কখনো আলতো ছোঁয়ায়,কখনো দুষ্টু কামড়ে,লাল হয়ে উঠবে তো...
17/09/2026

তোমার ঠোঁটে আমার ঠোঁট রাখব ধীরে,নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যাবে চুপিচুপি।কখনো আলতো ছোঁয়ায়,কখনো দুষ্টু কামড়ে,লাল হয়ে উঠবে তোমার হাসি।তারপর কপালে একটুখানি চুমু,আবার ফিরে আসব তোমার ঠোঁটের কাছে,যেন পৃথিবীর সবচেয়ে প্রিয় ঠিকানা ওটাই...🍁

তুমি আমার সেই ফুল,যার সাথে বন্ধুত্ব করতে আসা মৌমাছিকেও আমার ঈর্ষা হয়...🍁
17/09/2026

তুমি আমার সেই ফুল,
যার সাথে বন্ধুত্ব করতে আসা
মৌমাছিকেও আমার ঈর্ষা হয়...🍁

Address

Barasat
Kolkata
700124

Telephone

+918017202057

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mofijur Rahaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mofijur Rahaman:

Shortcuts

Share