16/08/2026
প্রতি বছরের মতই এই বছরেও আমরা ৮০-তম স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের সাথে তাদের শিশুদের জন্য কিছু উপহার নিয়ে উপস্থিত ছিলাম -
১) হরিনাভি প্রাক্তন সৈনিক ভবনে প্রাক্তন সৈনিকদের স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে শিশুদের অঙ্কন প্রতিযোগিতায় সকল শিশুর জন্য উপহারের ডালি সাজিয়ে ।
২) কোদালিয়া চাংড়িপোতা অঞ্চলে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ির কাছে থাকা শিশুদের জন্য উপহার নিয়ে কিশলয় সঙ্ঘে ।
৩) সুভাষগ্রাম রেললাইন এর পাশে পূর্ব গাদীপাড়া অঞ্চলে শিশুদের জন্য উপহার নিয়ে সুমনের সহযোগিতায় সুমনের বাড়ির উঠানে ।
৪) বিদ্যাধরপুর অঞ্চলের শিশুদের জন্য সোনারতরী ক্লাবে তাদের স্বাধীনতা দিবস উদ্যাপনে পরিমলদার সহযোগিতায় ।
৫) হরিনাভি কলাবাগান বস্তি অঞ্চলে সোনারপুর প্রচেষ্টার স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে কলাবাগান বস্তির শিশুদের জন্য উপহার নিয়ে বুম্বা ও আনন্দের সহযোগিতায় । এখানে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন আমাদের সোসাইটির সম্পাদক শ্রীযুক্ত সিদ্ধার্থ ভট্টাচার্য্য।
কোন অনুষ্ঠানই সুসম্পন্ন হতে পারে না সকলের সহযোগিতা ব্যতীত, আশাকরি ভবিষ্যতেও সর্বদা আপনারা আমাদের এই ভাবেই সহযোগিতার সাথে পাশে থাকবেন।