Medha Japon -মেধাযাপন

Medha Japon -মেধাযাপন প্রকৃতি ও মানব কল্যাণার্থে ব্রতী

16/02/2026

মেধাযাপন
১২ই ফেব্রুয়ারী,২০২৬

মেধাযাপন ১২ই ফেব্রুয়ারী,২০২৬
16/02/2026

মেধাযাপন
১২ই ফেব্রুয়ারী,২০২৬

১২ই ফেব্রুয়ারি, বিকেল ৫টা , বেলঘরিয়া।  আসুন একসাথে গেয়ে উঠি🌻
05/02/2024

১২ই ফেব্রুয়ারি,
বিকেল ৫টা ,
বেলঘরিয়া।

আসুন একসাথে গেয়ে উঠি🌻

২১শে জানুয়ারি মেধাযাপন ও প্রকৃতি-পরিবেশ সচেতনতাশুরু হয় গাছ লাগানো দিয়েগাছ লাগান যতীন দাস বালিকা বিদ্যালয়ের প্রধান শি...
27/01/2024

২১শে জানুয়ারি
মেধাযাপন ও প্রকৃতি-পরিবেশ সচেতনতা

শুরু হয় গাছ লাগানো দিয়ে
গাছ লাগান যতীন দাস বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেদবতী পাল চৌধুরী তার ছাত্রীদের সাথে নিয়ে আর ছিলেন ভিউ ফাউন্ডেশন এর প্রিয়াঙ্কু মৈত্র
এবং অন্যান্যরা।

অনুষ্ঠান শুরু হয় গানের মধ্যে দিয়ে

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও উদ্বোধনী বক্তব্য রাখেন রতন বসু মজুমদার। তারপর বক্তব্য রাখেন ভিউ ফাউন্ডেশন এর প্রিয়াঙ্কু মৈত্র। তারপর মূল বক্তব্য রাখেন লেখিকা ও পরিবেশবিদ জয়া মিত্র। সবশেষে বক্তব্য রাখেন বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা বেদবতী পাল চৌধুরী।

অনুষ্ঠান সমাপ্ত হয় গানের মধ্য দিয়ে।

বিশেষ ঘোষণাআগামীকাল অর্থাৎ ০৬ নভেম্বর ২০২২ রবিবার বিকাল ০৪ টা থেকে সহজ কুটির বারাসাতে মেধাযাপন মঞ্চের ভবিষ্যত কর্মসূচি ও...
05/11/2022

বিশেষ ঘোষণা

আগামীকাল অর্থাৎ ০৬ নভেম্বর ২০২২ রবিবার বিকাল ০৪ টা থেকে সহজ কুটির বারাসাতে মেধাযাপন মঞ্চের ভবিষ্যত কর্মসূচি ও সামগ্রিক ব্যবস্থাপনা কে সুসংগঠিত করবার জন্য একটি আলোচনা সভা আয়োজিত হবে।

সভা টি গুরুত্বপূর্ণ।

তাই সকল কে অনুরোধ নিজ নিজ ব্যস্ত জীবনের সময় থেকে যদি একটা বিকাল মেধাযাপনকে দিতে পারেন তবে বাধিত হই।

সহজ কুটির এসে পৌঁছানো অতি সহজ। বারাসাত স্টেশনে নেমে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাণী নিকেতন স্কুল বা লটারি কালীবাড়ি গামী অটো বা টোটো য় বাণী নিকেতন স্কুলের সামনে পৌঁছে +91 98367 35292 এই নম্বরে যোগাযোগ করবেন।

ধন্যবাদান্তে মেধাযাপন মঞ্চ

20/09/2022

মেধাযাপন
২৫শে ফেব্রুয়ারি

গত ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার মেধাযাপন ও গাছের জন্য গানের কিছু মুহুর্ত
16/09/2022

গত ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার মেধাযাপন ও গাছের জন্য গানের কিছু মুহুর্ত

বর্ষার ভাবভঙ্গি ঠাওর করে উঠতে না পারায় আপনাদের জানান দিতে বিলম্ব হয়ে গেল। আগামীকাল, ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার সারাদিন ব...
13/09/2022

বর্ষার ভাবভঙ্গি ঠাওর করে উঠতে না পারায় আপনাদের জানান দিতে বিলম্ব হয়ে গেল।

আগামীকাল, ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার সারাদিন ব্যাপী গাছের জন্য গান ও মেধাযাপন এর কর্মকান্ডে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই।

গাছের জন্য গান শুরু হবে সকাল ১০ টায়। মেধাযাপন শুরু হবে বিকাল ০৪ টায়। মধ্যে রয়েছে খিচুড়ি ভোগ।

থাকছে গান বাজনা, বৃক্ষ রোপন, বীজ উৎসব, লাইভ পেইন্টিং, আলাপ আলোচনা ইত্যাদি।

১২ ফেব্রুয়ারি ২০২২ থেকে ০৯ সেপ্টেম্বর ২০২২, কেটে গেছে আট মাস। কিন্তু কালের স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে আমাদের চিন্তা চেতন...
10/09/2022

১২ ফেব্রুয়ারি ২০২২ থেকে ০৯ সেপ্টেম্বর ২০২২, কেটে গেছে আট মাস। কিন্তু কালের স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে আমাদের চিন্তা চেতনায় মেধা যেন আরও সজীব ও দৃঢ় হয়ে উঠছে। আড়াল থেকে ক্রমাগত শক্তি ও সাহস জুগিয়ে যাচ্ছে আমাদের প্রাণে।

সেই শক্তি ও সাহসের সমন্বয়ে মেধাযাপন মঞ্চ প্রকৃতি ও মানব কল্যাণ হেতু কিছু ভবিষ্যৎ কর্মসূচির পরিকল্পনায় ব্রতী। এবং এই সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন সৎ পরামর্শ, লোকবল ও অর্থ।

পাশাপাশি গাছের জন্য গান ও মেধাযাপন মঞ্চের যুগ্ম প্রয়াসে প্রতি মাসের ১৪ তারিখ আনুষ্ঠানিক মেধাযাপন ও গাছের জন্য গানের মাধুকরী কর্মসূচি চলমান।

সেহেতু, আগামী ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার এক সারাদিন ব্যাপী গাছের জন্য গান ও মেধাযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাছের জন্য গানের কর্মসূচি শুরু হবে সকাল ১০ টায় বেলঘড়িয়া স্টেশন চত্বর থেকে।
মেধাযাপন শুরু হবে বিকাল ০৪ টায় বেলঘড়িয়া স্টেশন সংলগ্ন মেধাদের বসত বাড়ি - নর্দ্যান প্লাজার ছাদে।

গান, বৃক্ষ রোপণ, বীজ উৎসব, আলোচনা ইত্যাদিতে মেতে থাকব আমরা সারাদিন। আসুন, জুড়ে যান আমাদের সাথে। একসাথে গড়ে তুলি দূষণ প্রতিরোধ্য সবুজ প্রেমের পৃথিবী।

ধন্যবাদ

মেধাদের স্বপ্নের মতো এই পৃথিবী ভরে যাক সবুজে, প্রেমে, ভালোবাসায়। ১৪ জুলাই ২০২২ মেধার জন্মদিন যাপনের মুহুর্ত  The Telegra...
08/09/2022

মেধাদের স্বপ্নের মতো এই পৃথিবী ভরে যাক সবুজে, প্রেমে, ভালোবাসায়।

১৪ জুলাই ২০২২ মেধার জন্মদিন যাপনের মুহুর্ত The Telegraph In Schools এর পাতায়।

যারা সাথে ছিলেন, সাথে থাকুন। যারা হাতে হাত রেখেছেন, তারা শক্ত হাতে হাতটা ধরে থাকুন।

প্রাণের ডাকে প্রাণ মেলাতে যেন ছুটে যেতে পারি
06/09/2022

প্রাণের ডাকে প্রাণ মেলাতে যেন ছুটে যেতে পারি

01/09/2022

অনেক দিন পর

১২ ফেব্রুয়ারি ২০২২ হাবড়ার দুর্ঘটনা ছিনিয়ে নিতে চায় মেধাকে। মেধার পরিবার, বন্ধু বান্ধব তথা শুভানুধ্যায়ীরা হারিয়ে যেতে দেয়না তাকে। হৃদয়ের গভীরে থাকা ভালোবাসায়, স্নেহে বাঁধে মেধাকে। সেই ভালোবাসাই জন্ম দেয় মেধাযাপন মঞ্চের, উদ্দেশ্য মেধার জীবনাদর্শ গুলিকে বাস্তবায়িত করা।

সেহেতু, ১৪ জুলাই ২০২২ থেকে শুরু হয় ১১ জন মেধাবী অথচ অভাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান।

বীজ উৎসব

বৃক্ষ রোপণ

মেধা স্মারক গ্রন্থ প্রকাশ

সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতি চারণ

নতুন ভাবে ঘুরে দাঁড়ায় গাছের জন্য গান।

তবে এখানেই শেষ নয় মেধাযাপন মঞ্চ ভবিষ্যতের আরও কিছু কর্মসূচির কথা ইতিমধ্যেই ভেবে ফেলেছে, যেগুলি হল -

মেধাবী অথচ অভাবী ছাত্র ছাত্রীদের জন্য একটি অবৈতনিক শিক্ষাকেন্দ্র তৈরি।

অত্যাচারিত, অবহেলিত, সমাজিক-পারিবারিক ভাবে সমস্যাগ্রস্ত কিন্তু ইচ্ছুক মা, মাসি, বোনদের নিয়ে একটি স্বনির্ভর গোষ্ঠী তৈরি।

পথবাসী, নিরাশ্রয়, অবহেলিত মানুষদের জন্য একটি স্থায়ী আশ্রয় নির্মাণ ও সসম্মানে জীবন ধারণের জন্য একটি স্বনির্ভর ও টেকসই ব্যবস্থাপনা তৈরি।

এবং অবশ্যই প্রকৃতি ও মানুষের কল্যাণে বৃক্ষ রোপণ, বীজ উৎসব, গাছের জন্য গান চালিয়ে যাওয়া।

এই সকল কর্মসূচি কে বাস্তবায়িত করবার জন্য অর্থের চেয়েও বেশি প্রয়োজন শুভানুধ্যায়ীদের মতামত। তাই আগামী ১৪ সেপ্টেম্বর ২০২২ মেধাযাপন মঞ্চের পক্ষ থেকে একটি আলোচনা সভা তথা মেধাযাপনের কথা ভাবা হচ্ছে। আপনারা মতামত জানান।

স্থান ও সময় পরবর্তী পোস্ট এ ঘোষণা করা হবে।

ধন্যবাদ।

Address

28 B. N. Ghoshal Road, Belgharia, Northern Plaza, Block/B, A/8
Kolkata
700056

Telephone

+19163344938

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medha Japon -মেধাযাপন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Medha Japon -মেধাযাপন:

Share