23/09/2025
রানাঘাট ভবঘুরে নিরাশ্রয় বৃদ্ধাবাসে গত ২১ / ৯ / ২০২৫ তারিখ ( শুভ মহালয়া, রবিবার ) দিশারী কোলকাতা বিগত বছরের মতো এবারও শারদ উৎসব উপলক্ষে ওই আবাসের পুরুষ ও মহিলা সকল আবাসিকদের নতুন বস্ত্র ও কিছু শুকনো খাবার তাদের মধ্যে বিতরণ এবং উৎসবের আনন্দ ভাগ করে নেয়।
এই সুন্দর প্রকল্পটি সম্পূর্ণ শিলা সাতরা একক দায়িত্বে সম্পন্ন করেন। এবং নমিতা দত্ত ও দিপালী মুখার্জী অনেক অসুবিধা থাকা সত্ত্বেও সম্পূর্ণ ভাবে সহযোগিতা করেন ।
দিশারী কোলকাতা তরফ হইতে ওদের তিনজন ও সকল সদস্যদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আশাকরি আগামী দিনে দিশারী কোলকাতা মানুষের পাশে ছিল , আছে ও থাকবে।
সকলকে জানাই শারদ উৎসব এর আন্তরিক প্রীতি , শুভেছা ও অভিনন্দন।
" জীবে প্রেম করে যে জন
সেই জন সেবিছে ঈশ্বর।"