16/01/2026
একটি লড়াই, একটি বিশ্বাস, আর এক অনুপ্রেরণার নাম — রুবি ✨
2023 সালের শেষের দিকে আমরা একটি ট্রাস্ট শুরু করেছিলাম। আমি যেহেতু পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছে একেবারে নিম্ন থেকে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছি তাই অভাব আমার থেকে ভালো কেউ বেশি জানে না। আমার কাছে যখনই যতটুকু সামর্থ্য হয়েছে তখনই মনে হয়েছে যে আমার মত আরো যারা অভাবে রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ায় তাদেরকেও সঙ্গে নিয়ে চলি। তাই উদ্দেশ্য ছিল খুব স্পষ্ট—
👉 প্রজেক্ট: 1- অনাথ এবং বিকলাঙ্গ ছেলে মেয়েদের সম্পূর্ণ পড়াশুনা ফ্রি।
👉 প্রজেক্ট: 2- পিছিয়ে পড়া মেয়েদের পড়াশোনায় সাহায্য করা অর্থাৎ পড়াশোনার ফ্রি ব্যবস্থা।
👉 তাদের মানসিকভাবে শক্ত করা
👉 শুধু চাকরির জন্য নয়, সমাজের জন্য একজন যোগ্য বোন, দিদি ও মা তৈরি করা
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—
যতদিন সমাজের নারীরা উন্নত না হবেন, ততদিন সমাজ কখনও সত্যিকারের উন্নত হতে পারে না।
কারণ মা ও মেয়েরাই সমাজের শিকড়। তাই শিকড় যত শক্ত হবে গাছ তত বড় ও তার আয়ু তত বেশি হবে। শিকড় দুর্বল হলে গাছ কখনও বড় বা দীর্ঘ আয়ুর হয় না।
আজ এই পোস্ট লেখার একটাই কারণ—
আমার খুব কাছের এক ছাত্রী, পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামেরই মেয়ে, স্নেহের বোন রুবি।
যেদিন থেকে তার সঙ্গে যোগাযোগ, সেদিন থেকেই যা বলা হয়েছে—সে মন দিয়ে তা অনুসরণ করেছে।
2024 GD পরীক্ষায় সিলেক্ট হয়েছিল, কিন্তু শারীরিক সমস্যার কারণে মেডিকেলে বাদ পড়ে যায়।
সেই সমস্যা সারানোর জন্য বহু চেষ্টা হয়েছে, কিন্তু সম্ভব হয়নি।
একই সমস্যার কারণে—
👉 পশ্চিমবঙ্গ পুলিশ SI পরীক্ষায় সফল হয়েও মেডিকেলে বাদ
👉 WBP পরীক্ষাতেও সফল হয়, আবারও মেডিকেলে বাদ
বারবার সফলতার শেষ সিঁড়িতে এসে থেমে যেতে হয়েছে তাকে।
বয়স বাড়ছিল, পরিবারের চাপ বাড়ছিল।
পরিবারের বড় মেয়ে হওয়ায় দায়িত্বের বোঝা চারদিক থেকে তাকে গ্রাস করছিল।
তবুও সে থামেনি।
কাল রাতে রেজাল্ট বেরোনোর পর সে বলল—
“দাদা, আমার নাম মেরিট লিস্টে এসেছে। আমি CRPF হয়ে গেছি।”
এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না।
কারণ আমি সামনে থেকে দেখেছি—
👉 তার কান্না
👉 তার কষ্ট
👉 তার নিরব লড়াই
আর আজ দেখছি—সব বাধা পেরিয়ে তার সাফল্যের হাসি।
আমি সবসময় আমার ছাত্রীদের বলি, আজও বলি—
👉 চাকরি পাওয়াই সাফল্য নয়
👉 মানুষ হিসেবে তুমি কতটা সফল, সেটাই আসল সাফল্য
সমাজে অনেকেই চাকরি করে।
কিন্তু সমাজ মনে রাখে তাকেই—
👉 যে প্রকৃত মানুষ হতে পারে
👉 যে মানবিকতায় বড়
রুবিকে কাল রাতেও বলেছি—
তুমি অভাবে বড় হয়েছো, তাই চেষ্টা করবে যেন ভবিষ্যতে কোনো মেয়ে সেই অভাব একা না বয়ে বেড়ায়।
কারও পাশে দাঁড়ানোই হবে তোমার সবচেয়ে বড় পরিচয়।
🌸 আমাদের ট্রাস্টের পক্ষ থেকে রুবির কাছে এটাই প্রত্যাশা।
আর যদি কোনো মেয়ে রুবির গল্প পড়ে অনুপ্রাণিত হও,
নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও—
👉 নির্দ্বিধায় যোগাযোগ করো
👉 আমি ও আমাদের ট্রাস্ট সবসময় পাশে আছি
💫 একজন মেয়ের সাফল্য মানে একটি পরিবার, একটি সমাজের জয়। 💫
এ সফলতা আমাদের ট্রাস্টের সকলের। প্রথম থেকেই আমাদের সঙ্গে রয়েছেন অর্থাৎ মেরুদন্ড Madam, Sir পরে আমাদের সাথে যুক্ত হয়েছেন Dalia Halder ম্যাডাম, Souvik Dey । আমাদের মেম্বার সংখ্যা বেশি নেই হাতে গোনা কয়েকজন।
HC Charitable Trust
Founder - Debashish Mahato Sir
WhatsApp - 081708 72008
#সংগ্রামথেকেসাফল্য
#নারীশক্তি
#অনুপ্রেরণা
#মেয়েরাসবপারে
#মানুষহও