28/06/2026
Bengal Chambers of Commerce and Industry (BCCI) এর উদ্যোগে গত 27.06.2026 (শনিবার) কলকাতায় BCCI এর হেড অফিসে অনুষ্টিত হল World MSME Day। এই অনুষ্ঠানে বিভিন্ন MSME উদ্যোক্তা, সরকারি আধিকারিক, ব্যাংক অফিসাররা, কয়েকটি স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে কর্মরত ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠান তথা MSME Unit গুলিকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, আরও সরকারি সুযোগ সুবিধে প্রদান করা যায়, আরো সহজ পদ্ধতিতে Bank Loan এর সুবিধে প্রদান করা যায় সেই বিষয়ে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য পেশ করেন।
এই অনুষ্ঠানের প্রধান অথিতি হিসেবে উপস্থিত মাননীয় মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন বর্তমান সরকার শিল্পবন্ধু সরকার। এই সরকার সবরকম ভাবে উদ্যোগপতি দের সহযোগিতা করবে যাতে আরো বেশি করে পশ্চিমবঙ্গে শিল্প তৈরি হয়, কর্মসংস্থান বৃদ্ধি পায়, পশ্চিমবঙ্গের অর্থনীতি মজবুত হয়। MSME উদ্যোক্তারা যেকোনো সমস্যায় তার সাথে যোগাযোগ করলে তার দফতর সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
এই অনুষ্ঠানে বক্তা ও সরকারি সংস্থা ও বেসরকারি বাণিজ্যিক সংস্থার প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন Balmer Lawrie, UCO Bank, National Insurance Company Ltd, Tata Power, Tata Steel Downstream Products Ltd, EL Vestido, Tally Solutions Pvt Ltd, Berger Paints, Elite Polymer, Haldia Petrochemicals Ltd, Pay Nearby, Texmaco Rail Infrastructure Systems and Solution, Datre Corporation Ltd, Ujjivan Small Finance Bank, Bank of Baroda এর আধিকারিক ও প্রতিনিধিগণ।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Tribal Indian Chambers of Commerce and Industry (TICCI), West Bengal Chapter এর প্রতিনিধিগণ। পশ্চিমবঙ্গের আদিবাসী জনগোষ্ঠী ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষদের ব্যবসমুখী করে তুলতে, ব্যবসাক্ষেত্রে SC/ST ও মহিলাদের জন্য সরকারি যে সমস্ত সুযোগ সুবিধে রয়েছে সেই বিষয়ে লাগাতার প্রচারের কাজ করে চলেছে Tribal Indian Chambers of Commerce and Industry (TICCI), West Bengal Chapter।
আগামীদিনে ব্যবসা বিষয়ক খবর ও সরকারি সুযোগ সুবিধে বিষয়ক খবর জানতে WhatsApp No 7278587028 এ যোগদান করুন