01/05/2026
**তৃণমূল বাঙালি পরিযায়ী শ্রমিকদের সাথে বেইমানি করেছে**
বাংলায় বিভিন্ন নতুন শিল্পাঞ্চল হয়েছে, ফ্যাক্টরি হয়েছে। পানাগড়, খড়গপুর, রঘুনাথপুর, বড়জোড়া, মেজিয়া, জামুড়িয়া ইত্যাদি নানা শিল্পতালুকে প্রচুর বড় বড় ফ্যাক্টরি হয়েছে। কাজ পাওয়া ৮০% লোক বিহার- ইউপি- ঝাড়খন্ড- উড়িষ্যা- রাজস্থানের। বাঙালিরা কাজ পায়নি। কাজ দেওয়া হয়নি। বরং তৃণমূলের ইউনিয়ন লিডার, বিধায়ক, কাউন্সিলাররা টাকা নিয়ে বাইরের লোক ঢোকায়।
এত বেশি বাইরের লোককে কাজ দিয়ে টাকা আসতে পারে, ভোট আসে না। বরং বাঙালি কাজ পায় না বলে মনে হয় যে বাংলায় চপ শিল্প ছাড়া কিছু নেই। যাদের কাজে ঢোকানো হয় তারা উত্তর ভারত স্টাইলে ধর্মীয় মিছিলে অ*স্ত্র নিয়ে ঘোরে, বাঙালিকে চমকায়। অন্যদিকে বাঙালি ১৫-২০ হাজার আয়ের জন্য বাইরের রাজ্যে গিয়ে মা*র খায়, অনেক ক্ষেত্রে লা''শ হয়ে ফেরে।
বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা মা*র খায়। তৃণমূল এটাকে ভোটের কাঁচা মাল ভাবে। তাই চায়, বাঙালিরা আরও মা*র খাক। বিজেপি মা*রে, তৃণমূল বলে পরিযায়ী শ্রমিকদের পাশে আছে। এটাই রাজনীতি। কিন্তু বাংলায় বাঙালিকে কাজ দিতে উদ্যোগ নেয় না। ভাবে যে, বিজেপি মা*রলে আমাদের ভোট বাড়বে। পরিযায়ী শ্রমিকদের ভাতা দেওয়া আসলে হাস্যকর ব্যাপার। বাঙালি খেটে খেতে পারে। খাটার জন্যই তো বাইরে যায়। কাজ দিলে ২০ হাজার টাকা এমনিই আয় হবে, ৫ হাজার ভাতা কেউ চায় না। মুখ্যমন্ত্রী যেন কিছু জানতেন না। এই ভোটের প্রচারে গিয়ে দুর্গাপুরে বললেন যে আমি খবর পেলাম পানাগড় শিল্পাঞ্চলে প্রচুর বাইরের লোক কাজ করছে, স্থানীয়রা কাজ পাচ্ছে না। উনি এবার ক্ষমতায় এসেই বাঙালি বা স্থানীয়রা যাতে কাজ পায়, উনি সেই ব্যবস্থা করবেন৷ প্রশ্ন হল- উনি কি এতদিন এই সত্যটা জানতেন না?
এবার প্রচুর পরিযায়ী শ্রমিক এসে ভোট বাঁচাতে বা বাঙালি হিসাবে বাঁচতে বিজেপির বিরুদ্ধে ভোট করেছে। নিজেরা টিকিট কেটে এসে ভোট দিয়েছে। (কিছু ক্ষেত্রে বিজেপি সংগঠিত ভাবে হিন্দু বাঙালি পরিযায়ী শ্রমিকদের এনেছে, যারা বিজেপির পক্ষে ভোট করেছে।)
এবারও ক্ষমতায় এসে তৃণমূলের রাজ্য সরকার কি বাঙালি পরিযায়ী শ্রমিকদের সাথে বেইমানি করবে? আবারও কি শিল্পাঞ্চলে ও শহরাঞ্চলে সব কাজ বাইরের রাজ্যের লোকজনকে দেওয়া হবে? বাঙালিদের বঞ্চিত করা হবে? বাঙালি ভাগ্যে সেই বাইরের রাজ্যে গিয়ে মার খাওয়া? ভূমিপুত্র সংরক্ষণ করবে না?
তৃণমূল দল বেইমান না হলে এবার অন্তত বাঙালিদের স্বার্থে সব জায়গায় ভূমিপুত্র সংরক্ষণ করুক।