Goodturn Charitable Trust

Goodturn Charitable Trust We are working as a catalyst to create a better society. If you want to be a part of our journey and

CrossbarSports Awareness Programme on 7.3.2026Join us8981840017www goodturn.charity
06/03/2026

Crossbar
Sports Awareness Programme on 7.3.2026
Join us

8981840017
www goodturn.charity

শীতটা কি শুধু কাঁপতে কাঁপতেই চলে যাবে? একদমই না। একটু আনন্দ হুল্লোড়, একটু খাওয়াদাওয়া না করলে শীত ও বলছে বিদায় নেবনা। তাই...
20/01/2026

শীতটা কি শুধু কাঁপতে কাঁপতেই চলে যাবে? একদমই না। একটু আনন্দ হুল্লোড়, একটু খাওয়াদাওয়া না করলে শীত ও বলছে বিদায় নেবনা। তাই আমরা গুডটার্ন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে একটা ছোটখাট আনন্দমেলার আয়োজন করেছি পোদ্দারনগর প্রভাতী সংঘ ক্লাবের সহায়তায়, ক্লাব প্রাঙ্গণে, আগামী ২৪শে ও ২৫শে জানুয়ারী বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত।
মেলাতে থাকছে নানা ধরনের সুগন্ধি মোম, মোমের স্যাচেট, রকমারী চকোলেট, হার্বাল প্রসাধনী, নান প্রকারের সাবান। সাথে থাকছে জিভে জল আনা কেক, ব্রাউনী ও কাপ কেক খুবই সুলভ মূল্যে। এছাড়াও থাকছে শাড়ী ও কুর্তির সম্ভার।
সবে সবে পৌষ সংক্রান্তি গেল আর পিঠে পুলী কিছু থাকবে না তা তো হয়না। সে সবও থাকছে। তাই শীতের বিকেলটা জমিয়ে উপভোগ করতে দল বেঁধে চলে আসুন আমাদের মেলা প্রাঙ্গণে। দেখা হচ্ছে ২৪ ও ২৫শের বিকেলে, প্রভাতী সংঘ ক্লাবের মাঠে।

17/12/2025
স্পর্শ…শিক্ষার আলো ছোঁয়াতে এক আন্তরিক উদ্যোগ।১৩.১২.২০২৫ এ লিন্টন স্ট্রিটের Young Hopefuls School-এর শিশুদের মধ্যে শিক্ষ...
16/12/2025

স্পর্শ…

শিক্ষার আলো ছোঁয়াতে এক আন্তরিক উদ্যোগ।
১৩.১২.২০২৫ এ লিন্টন স্ট্রিটের Young Hopefuls School-এর শিশুদের মধ্যে শিক্ষা-সহায়ক সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠিত হলো আমাদের বিশেষ কর্মসূচি “স্পর্শ”।

শিশুদের উজ্জ্বল চোখে স্বপ্নের ঝিলিক, ছোট্ট হাতে বই-খাতা ধরে রাখার আনন্দ—এই মুহূর্তগুলোই আমাদের প্রেরণা। শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, শিক্ষা হলো আশার আলো, আগামী দিনের পথচলা।

এই মহৎ কর্মসূচিকে সফল করে তোলার জন্য আমাদের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও দাতাদের প্রতি রইল একরাশ কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতা ও ভালোবাসার স্পর্শেই এই উদ্যোগ সার্থক হয়েছে।

চলুন, একসাথে আমরা আরও বহু শিশুর জীবনে
শিক্ষার আলো ছড়িয়ে দিই,
স্বপ্নকে ছুঁয়ে দিই—
স্পর্শের মাধ্যমে।

Goodturn Charitable Trust
8981840047
Email [email protected]

This Durgapuja shower the children with love and happiness. Bring smiles in their faces by giving them new dresses. Sacr...
12/09/2025

This Durgapuja shower the children with love and happiness. Bring smiles in their faces by giving them new dresses. Sacrifice a movie and a bucket of popcorn for them. Trust me nothing could make you more happier than this. When you step out for your puja shopping spend something for them also.

EMBRACE THE HAPPINESS



September 2025

📞 8981840047

*  Dehi Phase II**Be the Thread* A Puja to Remember 🌸Distribution of new dresses  by Goodturn Charitable TrustLocations:...
09/09/2025

* Dehi Phase II*

*Be the Thread* A Puja to Remember 🌸

Distribution of new dresses by Goodturn Charitable Trust

Locations: Chhatna, Bankura
Date: 20th September 2025, Saturday

On the sacred occasion of Durga Puja, Goodturn Charitable Trust brings joy to the lives of many underprivileged children by distributing new dresses. This heartfelt initiative was aimed at ensuring that every child feels the festive spirit with dignity, happiness, and a smile that shines brighter than any festive light.

"Clothes may cover the body, but kindness wraps the soul." The trust believes that true celebration lies in sharing, and what better way to honour the divine mother than to clothe her little children with love and care?

More than just dresses, it was the gift of inclusion, making sure that no child feels left out during Bengal’s grandest festival.

Every thread stitched was a thread of compassion, and every smile earned was a blessing from the goddess herself.









Contact us 8981840047
Website www.goodturn.charit

06/09/2025

20th September... RUPANG DEHI phase II at Bankura.

Distribution of new dresses for children, educational items, sports items, food, old clothes.

Please join us.. 🙏🙏

Contact us 089818 40047

www.goodturn.charity

মা দূর্গার আহ্বান এরথেকে সুন্দর ভাবে আর কোন কিছুতেই শুরু হতে পারতনা আমাদের জন্য। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য কিছু...
26/08/2025

মা দূর্গার আহ্বান এরথেকে সুন্দর ভাবে আর কোন কিছুতেই শুরু হতে পারতনা আমাদের জন্য। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য কিছু করার সুযোগ পাওয়ার সাথে সাথে সবচেয়ে বড় পাওয়া হল সেই মানুষটাকে সম্বর্ধনা দিতে পারা, যাকে প্রনাম জানাতে পারলে মনে হয়, মানুষ হয়ে জন্মে খুব ভুল করিনি। সব কিছু একেবারে শেষ হয়ে যায়নি। এখনো ভালবাসা, মানবিকতা বেঁচে আছে। সুজিত চট্টোপাধ্যায় স্যার... একটা ঘর কেন একটা আকাশ হয়তো ছোট পড়ে যায় তার পুরস্কার আর তার কর্মকাণ্ডের স্বীকৃতিতে। অথচ তিনি নিজে এই সবকিছুর ঊর্ধ্বে থেকে এক অনাবিল পবিত্রতা নিয়ে তার সহজ সরল জীবনবোধ কে সম্বল করে আমাদের পথ দেখাচ্ছেন। আমরা গর্বিত বার বার তার স্নেহের স্পর্শ পেয়েছি বলে। গুড টার্ন চ্যারিটেবল ট্রাস্টের " রূপং দেহি " শুরু হল আউশগ্রামের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সুজিত স্যারের " সদাই ফকিরের পাঠশালা " থেকে। সেই কর্মকাণ্ডের কিছু ছবি আর আমাদের এক সদস্য ধ্রুবার একটি উপস্থাপনা থাকলো।

https://fb.watch/BIVOg9jUo9/

25/08/2025

Dehi

Be the Thread - A Puja to Remember 🌸

New Dress Distribution by Goodturn Charitable Trust

Locations: Bankura, Sushnia | Date: 20th September 2025

On the sacred occasion of Durga Puja, Goodturn Charitable Trust brings joy to the lives of many underprivileged children by distributing new dresses. This heartfelt initiative was aimed at ensuring that every child feels the festive spirit with dignity, happiness, and a smile that shines brighter than any festive light.

"Clothes may cover the body, but kindness wraps the soul." The trust believes that true celebration lies in sharing, and what better way to honour the divine mother than to clothe her little children with love and care?

More than just dresses, it was the gift of inclusion, making sure that no child feels left out during Bengal’s grandest festival.

Every thread stitched was a thread of compassion, and every smile earned was a blessing from the goddess herself.










Contact us 8981840047
Website www.goodturn.charity

Send your donation to :

Goodturn Charitable Trust
Bank of Maharashtra
Savings bank Account no 60335709940
Branch name : Jadavpur Kolkata (1303)
IFSC MAHB0001303

Phone pe 9831000299

" আপনি থাকছেন স্যার"হ্যাঁ, একদম সত্যি । এত বাধা, বিপত্তি, বিপর্যয়ের পরেও  যে ভাবে আমাদের গুডটার্ন পরিবারের ষষ্ঠ জন্মদিন ...
09/07/2025

" আপনি থাকছেন স্যার"
হ্যাঁ, একদম সত্যি । এত বাধা, বিপত্তি, বিপর্যয়ের পরেও যে ভাবে আমাদের গুডটার্ন পরিবারের ষষ্ঠ জন্মদিন পালিত হল, তার থেকে এটা প্রমাণিত, যে আমরা থামবো না। আরো অনেক স্বপ্ন দেখবো, হাতে হাত রেখে তাকে সফল করবো, আরো এগিয়ে চলবো। এত বৈষম্যের, স্বার্থপরতার মধ্যে থেকেও আমরা ভালবাসা আর ইচ্ছে কে সম্বল করে নিজেদের কাজটুকু করে যাব। এ অঙ্গীকার আমদের এই পরিবারের প্রত্যেকের নিজেদের কাছে, এই পরিবারের কাছে।

এবার আসি আমাদের জন্মদিনের উদযাপনে। যেহেতু সাত তারিখ সোমবার পড়েছিল তাই সবার সুবিধার্থে ছ তারিখ রবিবার, কোয়েল ব্যাংকয়েট হলে, সন্ধ্যায় আমরা সবাই মিলিত হই। পরিবারের সদস্যরা মিলিত হলে নির্ভেজাল আনন্দ তো থাকেই, তার সাথে কিছু অবশ্য প্রয়োজনীয় কাজও থাকে। যেমন অডিট রিপোর্ট পড়া, স্যুভেনির প্রকাশ করা। অনুষ্ঠানের শুরু হয় বৈদিক মন্ত্র পাঠের মধ্যে দিয়ে। তারপর একে একে প্রদীপ প্রজ্বলন, কেক কাটা ও উদ্বোধনী সমবেত সঙ্গীত দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলতে থাকে। আমাদের ফাউন্ডার ও কমিটির সদস্যরা তাদের বক্তব্য খুব সুন্দর করে তুলে ধরেন সবার সামনে। আমাদের ক্ষুদে সদস্যরা তাদের নাচ গানের মধ্যে দিয়ে সবাইকে মাতিয়ে দেয়। কত সদস্যের সুপ্ত প্রতিভার সন্ধান আমরা পাই এই দিনে। গানে কবিতায় পুরো জমজমাট ছিল আমাদের গুডটার্ন চ্যারিটেবিল ট্রাস্টের জন্মদিন। যৎসামান্য কিছু উপহার সব সদস্যের হাতে তুলে দেওয়া হয়। আর হ্যাঁ বাঙালির অনুষ্ঠান আর খাওয়া দাওয়া থাকবেনা তা তো হয়না। আমাদের ফুড পার্টনার ছিল বিশ্বদিপ আর সোমা । খুবই যত্ন সহকারে তারা তাদের দায়িত্ব পালন করেছে। ফিশফ্রাই থেকে চিকেন কষা, স্টাফড আলুরদম থেকে ফ্রায়েডরাইস সবটাই ফাটাফাটি ছিল। কিছু মানুষকে এই পুরো অনুষ্ঠানটি সফল করার জন্য ধন্যবাদ নয় পরিবারের তরফ থেকে অফুরন্ত ভালবাসা রইলো। প্রথমেই বলি ঋত্বিকের কথা। স্যুভেনিরের পুরো ভার তার ওপরেই ছিল। চোখের লেসার ট্রিটমেন্টের সাথে সাথে চলেছে তার রাত জেগে এডিটিং। রাজিব, যে প্রতিটি মুহূর্তে আমাদের সাথে থেকেছে এক বিরাট ভরসা হয়ে। কমল, যে প্রতিবারের মত এবারেও আমাদের তার ব্যাংকয়েট হলটি ব্যাবহার করতে দিয়েছে বিনামূল্যে, ভালোবেসে। ট্রাভেল ক্রিয়েশন এর বিশ্বদিপ শুধুমাত্র আমাদের ফুড পার্টনার ছিলনা সাথে ছিল আমাদের মুস্কিলআসান। যখনি কিছু আটকে গেছে সে ঠিক একটা উপায় বাতলে দিয়ে আমাদের নিশ্চিন্ত করেছে। সব শেষে যারা স্যুভেনিরের জন্য অনুদান তুলে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা। অভিষেক, শুভ, নাড়ু দাস বোস, সন্দিপ মিত্র, কৌশিক সেন, মিনতি বাগচী এই ভাবেই আমাদের পাশে থেক। আমাদের পুরো অনুষ্ঠানের ছবি ও ভিডিওগুলি তুলেছে রাজিব, অভিষেক ও সুপ্রিতম দা। যাদের নাম নেওয়া হলনা তারা প্রত্যেকে এই পরিবারের হৃদয়ে আছে। যারা নানা অসুবিধার জন্য উপস্থিত থাকতে পারলো না তাদের জন্য আমাদের প্রসারিত হাত আর আহ্বান রইলো। যখন, যেরকম ভাবে সুবিধা হবে এই পরিবারের সাথে থেক।

আমাদের ক্যাপ্টেনের কথায়... নৌকা ভাসিয়ে দিয়েছি, যে উঠতে চাও উঠে পড়।

কলমে : সূপর্ণা মিত্র ।

Photography by our members
07/07/2025

Photography by our members

Drawing by our little members
07/07/2025

Drawing by our little members

Address

Kolkata
700032

Opening Hours

Monday 10am - 7pm
Tuesday 10am - 7pm
Wednesday 10am - 7pm
Thursday 10am - 7pm
Friday 10am - 7pm
Saturday 10am - 7pm
Sunday 10am - 7pm

Telephone

+917003538960

Alerts

Be the first to know and let us send you an email when Goodturn Charitable Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Goodturn Charitable Trust:

Share