Alumni of Bethune Collegiate School : Official

Alumni of Bethune Collegiate School : Official Bethune School Praktani Samity

"নির্বাণহীন আলোকদীপ্ত" ১৭৭!❤️
07/05/2026

"নির্বাণহীন আলোকদীপ্ত" ১৭৭!

❤️

গত ১৪ নভেম্বর ২০২৫, আমরা হারিয়েছি  বেথুন স্কুলের কৃতী প্রাক্তনী ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব,আমাদের প্রিয় ভদ্রা বসুকে।১৯৯...
21/11/2025

গত ১৪ নভেম্বর ২০২৫, আমরা হারিয়েছি বেথুন স্কুলের কৃতী প্রাক্তনী ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব,
আমাদের প্রিয় ভদ্রা বসুকে।১৯৯৮ সালে বেথুন স্কুল প্রাক্তনী সমিতির জন্মলগ্ন থেকে আজীবন তিনি প্রাক্তনী সমিতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। সূচনা থেকেই কার্যকরী সমিতির সদস্য হিসেবে তিনি যথাযথ দায়িত্ব পালন করেছেন।বিদ্যালয়ের ১৫০ ও ১৭৫ বছর উদযাপন কালে তাঁর সক্রিয় ভূমিকা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

আগামী ২৯ নভেম্বর,২০২৫,বেথুন স্কুলের হলঘরে সকল বেথুন প্রাক্তনীরা গানে, কবিতায়, কথায় মনে করব আমাদের সকলের অত্যন্ত কাছের মানুষ শ্রদ্ধেয়া ভদ্রা বসুকে।
আপনাদের সকলের উপস্থিতি প্রার্থনীয়।

তারিখ : নভেম্বর ২৯,২০২৫,
শনিবার
সময় : দুপুর ২:০০
স্থান : হলঘর,বেথুন স্কুল

ছবি সৌজন্যে: অভিষেক দে

ভদ্রা বসু , একটি বিশিষ্ট নাম। বেথুন স্কুলের এক উজ্জ্বল প্রাক্তনী। আচারে-আচরণে, কথায়-বার্তায়, কাজে- কর্মে বেথুন স্কুলের...
15/11/2025

ভদ্রা বসু , একটি বিশিষ্ট নাম। বেথুন স্কুলের এক উজ্জ্বল প্রাক্তনী। আচারে-আচরণে, কথায়-বার্তায়, কাজে- কর্মে বেথুন স্কুলের ঐতিহ্যকে তিনি বহন করতেন। স্কুলের ছাত্রী থাকাকালীনই তিনি তাঁর নাট্য প্রতিভার পরিচয় রেখেছিলেন। বেথুন স্কুলের দেড়শো বছর উদযাপনের সময় বেথুন স্কুলের উপর একটি অসাধারণ তথ্যচিত্র নির্মাণ করে তিনি সাড়া জাগিয়েছিলেন।'চলার পথে-' র নাট্য নির্দেশনায় তিনি বার বার নিজেকে অদ্বিতীয়া হিসেবে প্রমাণ করেছেন। বেথুন স্কুলের সঙ্গে তাঁর ছিল নাড়ির টান। বেথুন স্কুল প্রাক্তনী সমিতি প্রতিষ্ঠার দিন থেকে আজ পর্যন্ত সমিতির কার্যকরী সদস্য হিসেবে তিনি তাঁর মর্যাদা অক্ষুণ্ন রেখেছেন। সারদা মায়ের উপর আধারিত তথ্যচিত্র তাঁকে আরও উজ্জ্বল করে তুলেছে। তাঁদের নিজস্ব নাট্যগোষ্ঠী 'পাইকপাড়া আখর' আজ একটি প্রতিষ্ঠিত ও জনপ্রিয় নাট্যগোষ্ঠী। বর্তমান কালের বেশ কিছু বিশিষ্ট চলচ্চিত্রে ও বিজ্ঞাপনে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তাঁর এই অকাল প্রয়াণে নাট্যজগতের অপূরণীয় ক্ষতি হলো। বেথুন স্কুল তার এক বিশিষ্ট প্রাক্তনীকে অকালে হারিয়ে ফেলল। আর আমরা হারালাম আমাদের অত্যন্ত প্রিয় এবং মধুরভাষিণী এক কন্যারত্নকে।
❤️

সবার সাথে তাহলে দেখা হচ্ছে আগামীকাল,৮ নভেম্বর,২০২৫(শনিবার)দুপুর ২ টোর সময় স্কুলের হলঘরে......
07/11/2025

সবার সাথে তাহলে দেখা হচ্ছে আগামীকাল,৮ নভেম্বর,২০২৫(শনিবার)
দুপুর ২ টোর সময় স্কুলের হলঘরে......

28/10/2025

বেথুন স্কুল প্রাক্তনী সমিতির তরফ থেকে সকল প্রাক্তনীদের জানানো হচ্ছে যে ,আগামী ৮ নভেম্বর ২০২৫, শনিবার ,দুপুর ২:০০ টোর সময় বিদ্যালয়ের হলঘরে আমরা সকল প্রাক্তনীরা মিলিত হচ্ছি বিজয়া সম্মিলনী উপলক্ষে।
আন্তরিক এই মিলন উৎসবে গানে ,নাচে বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাক্তনীরা অংশগ্রহণ করতে পারবে।
একক উপস্থাপনার সময় - ৫ মিনিট
সমবেত উপস্থাপনার সময়- ১০ মিনিট
ওই দিন উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন ডেস্কে নাম জমা দিতে হবে।

সকলের উপস্থিতি একান্ত কাম্য।
❤️

"মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ।।"সাহেবের আকাশজুড়ে চেয়ে থাকার দিনে,আমাদের আভূমি প্রণাম।১২ইআগষ্ট,২০২৫।
12/08/2025

"মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ।।"

সাহেবের আকাশজুড়ে চেয়ে থাকার দিনে,আমাদের আভূমি প্রণাম।

১২ইআগষ্ট,২০২৫।

02/08/2025

যারা জানতে চাইছিলেন তাদের জন্য..

29/07/2025

বেথুন স্কুল প্রাক্তনী সমিতির সকল সদস্যকে জানানো হচ্ছে যে প্রতি বছর সমিতির সদস্যপদ পুনর্নবীকরণ করা বাধ্যতামূলক।তাই যে সকল প্রাক্তনী 2025 সালে তার সদস্যপদ পুনর্নবীকরণ করেন নি,আগামী ১আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত অনলাইনে এই কাজটি করতে পারবেন।

👉বার্ষিক সদস্য পদ: ৫০০ টাকা
(2017 এবং তার পরবর্তী মাধ্যমিক, 2019 এবং তার পরবর্তী উচ্চমাধ্যমিক পাশ প্রাক্তনীর ক্ষেত্রে 200 টাকা)
👉আজীবন সদস্য পদ: ৫০০০ টাকা

💸টাকা পাঠানো যাবে 6290390767 এই নম্বরে phonepe এর মাধ্যমে

🪙আমাদের UPI ID: 6290390767@ybl

কেউ যদি QR code এর মাধ্যমে payment করতে চান তাহলে সমিতির অফিসিয়াল নম্বর 6290390767 এ whatsapp করলে তাকে QR code পাঠিয়ে দেওয়া হবে।

📌Payment করার পর অবশ্যই payment receipt টি সমিতির নম্বরে নাম ও year of passing উল্লেখ করে whatsapp করতে হবে, নাহলে নথিভুক্তকরণ গ্রাহ্য হবে না

📞প্রয়োজনে whatsapp করতে পারেন সমিতির অফিসিয়াল নম্বর 6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣0️⃣7️⃣6️⃣7️⃣

আগামী ১৯ শে জুলাই, শনিবার দুপুর ২ টো থেকে পাঁচটা স্কুলের সায়েন্স বিল্ডিংয়ে আমরা উপস্থিত থাকবো। সকল বার্ষিক ও আজীবন সদস...
17/07/2025

আগামী ১৯ শে জুলাই, শনিবার দুপুর ২ টো থেকে পাঁচটা স্কুলের সায়েন্স বিল্ডিংয়ে আমরা উপস্থিত থাকবো। সকল বার্ষিক ও আজীবন সদস্যের জানাই আপনারা অবশ্যই ওইদিন নির্ধারিত সময়ে এসে আপনাদের কফি টেবিল বুক সংগ্রহ করে রাখুন।

১৯ শে জুলাই, ২০২৫ সায়েন্স বিল্ডিংয়ে আমরা থাকছি দুপুর দুটো থেকে পাঁচটা। ২০২৩, অথবা,২০২৪ অথবা ২০২৫ এর membership bill টি...
15/07/2025

১৯ শে জুলাই, ২০২৫ সায়েন্স বিল্ডিংয়ে আমরা থাকছি দুপুর দুটো থেকে পাঁচটা। ২০২৩, অথবা,২০২৪ অথবা ২০২৫ এর membership bill টি সাথে নিয়ে চলে আসুন এবং আপনার প্রাক্তনী পত্র সংগ্রহ করে নিন

Address

181 Bidhan Sarani
Kolkata
700006

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 8pm
Sunday 9am - 5pm

Telephone

+916290390767

Alerts

Be the first to know and let us send you an email when Alumni of Bethune Collegiate School : Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Alumni of Bethune Collegiate School : Official:

Share