06/08/2026
ভারতের বামপন্থী ও শ্রমিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, CITU-র প্রাক্তন রাজ্য সভাপতি এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন পরিবহন মন্ত্রী কমরেড শ্যামল চক্রবর্তী শ্রমিক শ্রেণীর অধিকার রক্ষার লড়াইয়ে এক অবিস্মরণীয় নাম। ষাটের দশকে ছাত্র আন্দোলন (SFI)-এর মধ্য দিয়ে রাজনীতিতে উঠে এসে পরবর্তীতে ট্রেড ইউনিয়ন আন্দোলনকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি।
আইটি (IT) ও আইটিইএস (ITeS) সেক্টরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে কমরেড শ্যামল চক্রবর্তীর অবদান ঐতিহাসিক ও দূরদর্শী:
তিনি ছিলেন অল ইন্ডিয়া আইটি অ্যান্ড আইটিইএস এমপ্লয়িজ ইউনিয়ন (AIITEU)-এর Founder Vice President। আইটি কর্মীদের জন্য ট্রেড ইউনিয়ন গড়ার যে দৃষ্টিভঙ্গি আজ রূপ নিয়েছে, তা তিনি প্রায় দুই দশক আগে থেকেই লালন করেছিলেন। আইটি শিল্পে কাজের অনিশ্চয়তা, দীর্ঘ কর্মঘণ্টা এবং ছাঁটাইয়ের বিরুদ্ধে শ্রমিকদের সংগঠিত করার লক্ষ্যে তাঁর প্রচেষ্টাতেই গঠিত হয়েছিল - AIl India IT & ITE's Employees'Union.
প্রথাগত ধারণার বাইরে গিয়ে তিনি প্রচার করেছিলেন যে, মোটা অঙ্কের বেতন পেলেও আইটি কর্মীরাও আসলে শ্রমজীবী শ্রেণীর অংশ। কর্পোরেট শোষণ ও চাকরি হারানোর ঝুঁকির বিরুদ্ধে তাঁদেরও সামাজিক ও আইনি সুরক্ষার জন্য একজোট হওয়া প্রয়োজন।
প্রযুক্তি ক্ষেত্রের তরুণ কর্মীদের ট্রেড ইউনিয়ন ধারায় যুক্ত করতে এবং শ্রমিক-কৃষক ঐক্যের মূল চেতনায় উদ্বুদ্ধ করতে তিনি ছিলেন একজন প্রকৃত অভিভাবক ও নির্দেশক।
আইটি খাতের শোষণহীন কর্মপরিবেশ তৈরির যে লড়াই AIITEU চালিয়ে যাচ্ছে, তাতে কমরেড শ্যামল চক্রবর্তীর দেখানো পথ ও দৃষ্টিভঙ্গি আজও প্রেরণার উৎস।
মৃত্যুদিনে স্মরণে শ্রদ্ধায় কমরেড শ্যামল চক্রবর্তী।
কমরেড শ্যামল চক্রবর্তী লাল সেলাম।