11/04/2026
গাছ থেকে পড়ে যায় দুটি নিম প্যাঁচার ছানা। কাকের আক্রমণে বিপদের মুখে পড়তে দেখে পরিবেশপ্রেমী ও পেশায় শিক্ষক বিপ্লব দাস মহাশয় আমাদের খবর দেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং পরিস্থিতি সামাল দিতে একজন অভিজ্ঞ গাছুড়ে-কে ডাকা হয়।
পরবর্তীতে আমাদের চিহ্নিত করা নারকেল গাছটির কোটরে খুঁজে পাওয়া যায় নিম প্যাঁচার বাকি ছানাগুলিকে। সেখানেই নিরাপদে পড়ে যাওয়া ছানাগুলিকে পুনরায় তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়, যাতে তারা তাদের স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারে।
আমরা চাইলে ছানাগুলিকে স্থানান্তরিত করে সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে দিতে পারতাম, কিন্তু আমাদের বিশ্বাস—প্রকৃতিই তার সন্তানদের সবচেয়ে ভালোভাবে লালন-পালনের ব্যবস্থা করে রাখে।
সঠিক সময়ে আমাদের জানিয়ে এই উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিপ্লব বিশ্বাস মহাশয়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
Two Indian Scops Owl chicks fell from their nesting tree and were at immediate risk, as crows had begun attacking them. Observing the situation, environmental enthusiast and school teacher Mr. Biplab Das promptly informed us.
Upon receiving the information, our team reached the site without delay. To ensure safe handling, we sought the assistance of a professional tree climber. During the process, we identified a cavity in a nearby coconut tree, where the remaining owl chicks were found. The fallen chicks were carefully placed back into the same cavity, reuniting them with their siblings in their natural habitat.
Although we had the option to relocate the chicks and hand them over to the concerned authorities for care, we strongly believe that nature provides the best nurturing environment for its young.
We extend our sincere gratitude to Mr. Biplab Biswas for his timely intervention and for playing a crucial role in this rescue effort.