26/04/2026
শিক্ষা শুধু পড়াশোনা শেখানো নয়, ভালো মানুষ হয়ে ওঠাও শেখানো। 💙
আজ Carino Foundation-এর নিউ বালিগঞ্জ কসবা সেন্টারের সামনে আমাদের ছোট্ট ছাত্রছাত্রীরা করল জলসত্র। এই গরমে পথচলতি মানুষদের এক গ্লাস ঠান্ডা জল এগিয়ে দেওয়ার মধ্যে ওরা শিখল মানুষের পাশে দাঁড়ানোর আনন্দ। 💧
আমরা বিশ্বাস করি, শুধু free education দিলেই দায়িত্ব শেষ নয়। বাচ্চাদের এমনভাবে গড়ে তোলা দরকার, যেন তারা বড় হয়ে শুধু সফল মানুষ নয়, মানবিক মানুষও হয়। তাই পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা ওদের ভালোবাসা, সহানুভূতি আর সমাজের প্রতি দায়িত্ববোধও শেখানোর চেষ্টা করি।
আজ ওদের এই ছোট্ট উদ্যোগ দেখে মনে হল, মানুষ গড়ার পথে আমরা ঠিক দিকেই এগোচ্ছি। ❤️