C W F I - West Bengal State Committee

C W F I - West Bengal State Committee CWFI পশ্চিমবঙ্গ রাজ‍্য কমিটি
সারা ভারত নির্মাণ কর্মী ফেডারেশন (CWFI)

09/08/2026
প্রি-পেইড স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে, শ্রমকোড বাতিল, ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি, গ্রামে গ্রামে কেবিল লাইন কর...
09/08/2026

প্রি-পেইড স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে, শ্রমকোড বাতিল, ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি, গ্রামে গ্রামে কেবিল লাইন করা, নতুন সংযোগ ও নাম পরিবর্তন ১৫ দিনের মধ্যে স্বচ্ছ ভাবে করতে হবে। বিদ্যুৎ বিলে রেট চার্ট দিতে হবে সহ ১০ ই`অগাস্ট২৬ জেল ভরো আন্দোলনকে সফল করে তুলতে আজ ৬ ই আগষ্ট`২৬ ভগবানপুর-২ ব্লকের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সহ অন্যান্য সংগঠন গুলির উদ্যোগে মাধাখালি কাস্টমার কেয়ার সেন্টার ডেপুটেশনের কর্মসূচি ও সভা সংঘটিত হয়। সভায় বক্তব্য রাখেন সি আই টি ইউ নেতা ভরত মাইতি, বিষ্ণুপদ মান্না, বাবুল মাইতি, ইউ টি, ইউ,সি নেতা মন্টু দাস মহাপাত্র, ক্ষেতমজুর নেতা চিত্ত দাস, কৃষক নেতা বব্রুবাহন নন্দ, সভাপতিত্ব করেন কমরেড শুকদেব জানা এছাড়াও ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন বাবুল মাইতি, রামপদ সন্মিগ্রাহী, মেসবাউদ্দিন সাহা,স্বরুপ খাটুয়া, চন্দন মাঝি, চন্দন জানা প্রমুখ ও নেতৃত্ব গন।

আসাম বন্যাদুর্গতদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ হচ্ছে *কাশিনাথপুর বাজারে*উপস্থিত ছিলেন নির্মাণ কর্মী ইউনিয়নের জেলা নেতৃত্ব...
09/08/2026

আসাম বন্যাদুর্গতদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ হচ্ছে *কাশিনাথপুর বাজারে*
উপস্থিত ছিলেন
নির্মাণ কর্মী ইউনিয়নের জেলা নেতৃত্ব কমরেড অমল ঘোড়ই , সোনাখালি ইউনিটের সভাপতি কমরেড প্রশান্ত বেরা সহ অন্যান্য কমরেড রা

R ল্যাব আগামীকাল সোমবার সারা দেশ জুড়ে আইন অমান্য আন্দোলন। এই আন্দোলনের প্রচার
09/08/2026

R ল্যাব আগামীকাল সোমবার সারা দেশ জুড়ে আইন অমান্য আন্দোলন। এই আন্দোলনের প্রচার

আরিয়াদহ দক্ষিণেশ্বর এরিয়া কমিটির CITU এবং নির্মাণ কর্মী ইউনিয়নের ডাকে ১০ই আগষ্টকে সামনে রেখে পথসভা। বক্তা ছিলেন কমরেড সা...
09/08/2026

আরিয়াদহ দক্ষিণেশ্বর এরিয়া কমিটির CITU এবং নির্মাণ কর্মী ইউনিয়নের ডাকে ১০ই আগষ্টকে সামনে রেখে পথসভা। বক্তা ছিলেন কমরেড সায়নদীপ মিত্র সহ অন্যান্য নেতৃত্ব।

"জেল ভরো " আন্দোলন কর্মসূচি সফল করতে গতকাল ভাটপাড়া মোড়ে , "বিসিএমইউ, নির্মাণ কর্মী ইউনিয়ন, বসতি উন্নয়ন সমিতি, পথ ও র...
09/08/2026

"জেল ভরো " আন্দোলন কর্মসূচি সফল করতে গতকাল ভাটপাড়া মোড়ে , "বিসিএমইউ, নির্মাণ কর্মী ইউনিয়ন, বসতি উন্নয়ন সমিতি, পথ ও রেল হকার্স ইউনিয়ন", ভাটপাড়া লোকাল কমিটির উদ্যোগে পথসভা হয়।
এই সভায় বক্তব্য রাখেন বসতি উন্নয়ন সমিতির জেলা সম্পাদক কম. ঝন্টু মজুমদার, কোলকাতা জেলার সিটু নেতা কম. বরুণ ভট্টাচার্য, চট শিল্পের কেন্দ্রীয় নেতা কম. আশ নারায়ণ সি্্, নির্মাণ কর্মী ইউনিয়নের নেতা কম. সনজয় চক্রবর্তী, কম. জহর পাশোয়ান, সিটু নেতা
কম. আশীষ গাঙ্গুলী।
সভায় সভাপতিত্ব করেন সিটু নেতা কমরেড নির্মল নাথ।

09/08/2026

*অবশেষে লজ্জা বিহীন স্বীকারোক্তি।* স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন পুলিশ প্রথমে লিখিত অস্বীকার করেছিল। তাতেই ভক্তরা নেচে উঠেছি...
28/07/2026

*অবশেষে লজ্জা বিহীন স্বীকারোক্তি।*

স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন পুলিশ প্রথমে লিখিত অস্বীকার করেছিল। তাতেই ভক্তরা নেচে উঠেছিল।

ভাবা যায় না
*দেশের ভবিষ্যৎ ছাত্র যুবদের উপরে একটা সরকার এরকম নৃশংস ভাবে অস্ত্র ব্যবহার করতে পারে।*

সম্প্রতি সিকিমের টানেল দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকরা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার চা বাগানে বসবাস কারী শ্রামিক। চা...
27/07/2026

সম্প্রতি সিকিমের টানেল দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকরা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার চা বাগানে বসবাস কারী শ্রামিক। চা বাগানের এলাকায় বেশিরভাগ পুরুষ এখন পরিযায়ী শ্রমিক। কাজ নেই, মজুরি কম এবং অনেক চা বাগান বন্ধ। কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ান ও ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্ব জলপাইগুড়ি জেলার মেটেলি এবং নাগরাকাটা ব্লকে ৮ জন মৃত পরিযায়ী শ্রমিক এবং আহত ২ জন পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। প্রতিনিধি দলে ছিলেন কমরেড আসাদুল্লাহ গায়েন, কমরেড দেবজ্যোতি সিনহা,কমরেড বিপ্লব সেনগুপ্ত এবং কমরেড সিকান্দার মাঝি, কমরেড তৃষ্ণা বড়ুয়া,কমরেড তাপস সরকার প্রমুখ।
শ্রমিক পরিবার যাতে আইন অনুযায়ী ক্ষতি পূরণ, প্রভিডেন্ট ফান্ড, গ্রাটুইটি পায় সেই ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করা হবে এবং আইনি পরামর্শ দেয়ার কথা হয়েছে।

Address

53, Acharya Jagadish Chandra Bose Road
Kolkata
700017

Alerts

Be the first to know and let us send you an email when C W F I - West Bengal State Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category