25/09/2024
খোয়াই বিধানসভার অন্তর্গত সোনাতলা উচ্চবু বুনিয়াদি বিদ্যালয় এর মধ্যে বিগত বহু বছর ধরে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক শিক্ষক না থাকায় ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণ করতে বিভিন্ন ধরনের অসুবিধা সম্মুখীন হয়ে পড়েছে। আমরা বিগত বহুদিন ধরে মেমোরেন্ডাম দেওয়ার পরেও কোন কাজ হয়নি।
তাই আজ আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ওই বিদ্যালয়ে এক বিক্ষোভ প্রদর্শন করে। তার পরিপ্রেক্ষিতে এই বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক একজন শিক্ষক নিয়োগ করেন যিনি আগামীকাল অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ২০২৪ ইং এই বিদ্যালয়ে এসে পঠন পাঠন শুরু করবে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধলাই বিভাগ সংযোজক শ্রী দিপ্তনু শুক্ল দাস দাদা এবং খোয়াই নগর শাখার সম্পাদক শ্রী অরূপ রায় দাদা সহ নগরের অন্যান্য কার্যকর তারা।