Matrisangha

Matrisangha MATRISANGHA is a Social Welfare Association (NGO). Established in 2008. The organisation is attached

আমাদের সংগঠনের পক্ষ থেকে এই বছর একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শ্রীভূমি অঞ্চলের গ্রামাঞ্চলের দুর্গোৎসব কমিটিগুলির ম...
05/10/2025

আমাদের সংগঠনের পক্ষ থেকে এই বছর একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শ্রীভূমি অঞ্চলের গ্রামাঞ্চলের দুর্গোৎসব কমিটিগুলির মধ্যে "সেরা আয়োজিত দুর্গোৎসব" নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হবে।মাতৃসঙ্ঘ পরিবারের গ্রামাঞ্চলের পূজা পরিক্রমার কিছু মূহুর্ত।

মাতৃসঙ্ঘ এনজিও, শ্রীভূমি কর্তৃক আয়োজিত চার দিনের অনুষ্ঠানের তৃতীয় দিনে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত থাকার জন্য ও ...
28/09/2025

মাতৃসঙ্ঘ এনজিও, শ্রীভূমি কর্তৃক আয়োজিত চার দিনের অনুষ্ঠানের তৃতীয় দিনে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত থাকার জন্য ও অনুষ্ঠান করার জন্য শ্রীভূমির ১৪টি সংগঠনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের সহযোগিতা, অংশগ্রহণ ও আন্তরিক সমর্থন আমাদের এই কর্মসূচিকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছে।

আপনাদের এই সহমর্মিতা ও সংহতি আমাদের আগামী দিনের কর্মযজ্ঞে নতুন প্রেরণা জোগাবে।

27/09/2025

The Grand reality show "shreebhumi Ananya" Didi no.1

মাতৃসঙ্ঘ আয়োজিত “শ্রীভূমি অনন্যা” প্রতিযোগিতা সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতায় শ্রীভূমি ও শিলচর থেকে মোট ...
27/09/2025

মাতৃসঙ্ঘ আয়োজিত “শ্রীভূমি অনন্যা” প্রতিযোগিতা সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতায় শ্রীভূমি ও শিলচর থেকে মোট ৪৮ জন প্রতিযোগী মহিলা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

মাতৃসঙ্ঘ পরিবার সকল অংশগ্রহণকারীকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে। 🎉

আজ শ্রীভূমিতে অনুষ্ঠিত হলো এক আবেগঘন শোকর‌্যালি, যার আয়োজন করেছিল মাতৃসঙ্ঘ এনজিও, শ্রীভূমি। অমর সঙ্গীতসম্রাট, অসমের গৌরব...
22/09/2025

আজ শ্রীভূমিতে অনুষ্ঠিত হলো এক আবেগঘন শোকর‌্যালি, যার আয়োজন করেছিল মাতৃসঙ্ঘ এনজিও, শ্রীভূমি। অমর সঙ্গীতসম্রাট, অসমের গৌরব এবং উত্তর-পূর্ব ভারতের সুরসম্রাট জুবিন গার্গের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এই মহাযাত্রার আয়োজন করা হয়।

বিকেল ৫টা ৩০ মিনিটে শ্রীভূমির পেট্রোল পাম্প পয়েন্ট থেকে র‌্যালিটি যাত্রা শুরু করে শম্ভুসাগর উদ্যান প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ, স্থানীয় সংগঠন ও সংস্কৃতিপ্রেমী মহল এই র‌্যালিতে সক্রিয় অংশগ্রহণ করেন। শোকস্তব্ধ পরিবেশে জুবিন গার্গের অমর গান ও তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্যধ্বনি সমগ্র পরিবেশকে আবেগে ভাসিয়ে তোলে।

জুবিন গার্গের প্রয়াণ কেবল সঙ্গীতাঙ্গনের নয়, গোটা সমাজজীবনের এক অপূরণীয় ক্ষতি বলে অভিহিত করেন বক্তারা। তাঁরা মনে করিয়ে দেন, তাঁর সৃষ্টিসমূহ ও কণ্ঠঋদ্ধ অবদান আগামী প্রজন্মকে পথ দেখাবে।

শ্রদ্ধাঞ্জলিসুরের জগৎ আজ শূন্যতায় নিমজ্জিত। অসামান্য সংগীতশিল্পী, অসমের অহংকার জুবিন গার্গ-এর অকাল প্রয়াণে আমরা গভীরভা...
21/09/2025

শ্রদ্ধাঞ্জলি

সুরের জগৎ আজ শূন্যতায় নিমজ্জিত। অসামান্য সংগীতশিল্পী, অসমের অহংকার জুবিন গার্গ-এর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। তাঁর সুরেলা কণ্ঠ ও সৃষ্টিশীলতা শুধু অসম নয়, সমগ্র ভারতবর্ষকে সমৃদ্ধ করেছে। তিনি ছিলেন সীমাহীন প্রতিভার অধিকারী, যার সুর হৃদয়ের অন্তঃস্থলে অনুরণিত হয়।

মাতৃসঙ্ঘা এনজিও, শ্রীভূমি-র পক্ষ থেকে আমরা এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে আন্তরিক শোক প্রকাশ করছি এবং তাঁর পরিবার-পরিজন ও অসংখ্য অনুরাগীর প্রতি সমবেদনা জানাচ্ছি।

তাঁর স্মৃতিকে শ্রদ্ধার্পণ ও চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যে আগামী ২০ সেপ্টেম্বর, শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সকলকে এই শ্রদ্ধার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

মাতৃসংঘ পরিবার
11/08/2025

মাতৃসংঘ পরিবার

আমাদের মাতৃসংঘ সংস্থার পক্ষ হতে 9 এবং10 আগস্টের প্রতিযুগিতামুলোক অনুষ্ঠান আজ সুষ্ট ও সফল ভাবে সম্পন্ন হলো। আপনাদের আশীর্...
10/08/2025

আমাদের মাতৃসংঘ সংস্থার পক্ষ হতে 9 এবং10 আগস্টের প্রতিযুগিতামুলোক অনুষ্ঠান আজ সুষ্ট ও সফল ভাবে সম্পন্ন হলো। আপনাদের আশীর্বাদে ও সহযোগিতায় আগামীদিনের আমাদের বাৎসরিক আগমনী অনুষ্ঠানটি ও সফল ভাবে অনুষ্ঠিত হয় এই আশীর্বাদ কামনা করি আর এই ভাবে পাশে থেকে আমাদের উৎসাহিত করবেন।🙏🙏
অনুষ্ঠান চলাকালীন কিছু মুহুর্ত আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিলাম।

08/08/2025
🎉 মাতৃসঙ্ঘ শ্রীভূমি-র দীপ্তিময় দুই দশক পূর্তিতে প্রাণভরে স্বাগতম! 🎉সরকার অনুমোদিত এই সমাজসেবী সংস্থার আজীবন সদস্যপদ লাভ...
08/08/2025

🎉 মাতৃসঙ্ঘ শ্রীভূমি-র দীপ্তিময় দুই দশক পূর্তিতে প্রাণভরে স্বাগতম! 🎉
সরকার অনুমোদিত এই সমাজসেবী সংস্থার আজীবন সদস্যপদ লাভ করুন সম্পূর্ণ নিঃশুল্কে!
গত কুড়ি বছর ধরে আমরা নিষ্ঠাভরে করে চলেছি সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া ক্ষেত্রের কর্মকাণ্ড,
এবং সমাজের অবহেলিত, দরিদ্র শিশুদের জন্য প্রতিষ্ঠা করেছি এক বহুমুখী শিক্ষাকেন্দ্র — বিনা মূল্যে।
আসুন, একসাথে গড়ে তুলি মানবতার পথ।
মাতৃসঙ্ঘ শ্রীভূমি’র এক অবিচ্ছেদ্য অংশ হোন আজই।
💙 ২০০৫ সাল থেকে মানবসেবায় অটুট প্রতিশ্রুতি 💙

Address

Main Road
Karimganj
788710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Matrisangha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share