Uttar Purbanchal Ahle Sunnat Wal Zamat

Uttar Purbanchal Ahle Sunnat Wal Zamat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Uttar Purbanchal Ahle Sunnat Wal Zamat, Non-Governmental Organization (NGO), Mirabari Madrassa,Alomkhani, Nilambazar, Karimganj, Karimganj.

10/03/2026
07/01/2026

আজ ০৭/১/২৬ ইং বুধবার বেলা ১.৩০ মিনিটের সময় খাগাইল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় খাগাইল ফতেহপুর আঞ্চলিক আহলে ছুন্নত গঠন সম্পূন্ন। আলহামদুলিল্লাহ।

Sribhumi(Karimganj) District Ahle Sunnat wal Jamat
30/12/2025

Sribhumi(Karimganj) District Ahle Sunnat wal Jamat

আজ উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আল্লামা ড. সৈয়দ আব্দূন নূর সাহেবের নেতৃত্বে দোয়ালিয়া উচ্ছেদিত প...
16/10/2025

আজ উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আল্লামা ড. সৈয়দ আব্দূন নূর সাহেবের নেতৃত্বে দোয়ালিয়া উচ্ছেদিত পরিবারের সাথে সাক্ষাৎ।

আজ উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আল্লামা ড. সৈয়দ আব্দূন নূর সাহেব এর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন স্তরের পদাধিকারীগণ দোয়ালিয়া উচ্ছেদিত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, তাঁদের ধৈর্য ধারণের পরামর্শ দেন এবং সংগঠনের পক্ষ থেকে মানবিক সহানুভূতি প্রকাশ করেন।

সভাপতি সাহেব ও উপস্থিত আলেমগণ উচ্ছেদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিশেষ দোওয়া করেন, যেন আল্লাহ তাআলা তাঁদের কষ্ট লাঘব করেন ও পুনর্বাসনের ব্যবস্থা সহজ করে দেন।

আগামী দিনে সংগঠনের পক্ষ থেকে উচ্ছেদিত পরিবারগুলোর পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা প্রদান করার আশ্বাস দেওয়া হয়।

12/10/2025

কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের জরুরি আলোচনা সভা ।

আজ উত্তর-পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর সাহেবের স্বাস্থ্যের খোঁজখবর নিতে ...
29/09/2025

আজ উত্তর-পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর সাহেবের স্বাস্থ্যের খোঁজখবর নিতে উনার নিজ বাসভবনে সাক্ষাৎ করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আল্লামা ড. সৈয়দ আব্দুন নূর (মীরাবাড়ি) সাহেব। সাথে উপস্থিত ছিলেন আল-জামিয়াতুল উছমানীয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা ড. মুবাশ্বির আলি মিছবাহী (আজমগড়ি) সাহেব।

আল্লামা সারিমুল হক লস্কর সাহেবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

আজ ০৭/০৯/২৫ ইং কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার কমিটির আহ্বানে রবিবার গুয়াহাটি হাতিগাঁওয়ের হোটেল D. Shapirea-তে আসামের ধর্...
07/09/2025

আজ ০৭/০৯/২৫ ইং কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার কমিটির আহ্বানে রবিবার গুয়াহাটি হাতিগাঁওয়ের হোটেল D. Shapirea-তে আসামের ধর্মীয় সংখ্যালঘু সংগঠনগুলোর এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ প্রদ্যুত বরদলৈ, বিধায়ক নূরুল হুদা সাহেব, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আল্লামা ড. সৈয়দ আব্দুন নূর সাহেব, পাশাপাশি নদোয়াতুত্তামির, জমিয়তে উলামা ও জামাতে ইসলামী-র কর্মকর্তা,এবং বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সংগঠনের কর্মীবৃন্দ।

এছাড়াও সভায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে মাওলানা ড. মুবাশ্বির আলি মিছবাহী, মাওলানা সাহাব উদ্দিন, S. M. সাদিক ও মাওলানা সাহাজান হোসাইন প্রমুখ ।

আজ এক সৌজন্যমূলক সাক্ষাৎ:আজ অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি ও ভারতীয় লোকসভার প্রভাবশালী সদস্য শ্রী Gaurav Gog...
26/07/2025

আজ এক সৌজন্যমূলক সাক্ষাৎ:
আজ অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি ও ভারতীয় লোকসভার প্রভাবশালী সদস্য শ্রী Gaurav Gogoi মহাশয় সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন উত্তর-পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা আল্লামা সারিমূল হক সাহেব (দা.বা.)-এর সঙ্গে।

এ সময় তাঁদের মধ্যে রাজ্যের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সাক্ষাৎটি পারস্পরিক শ্রদ্ধা, মতবিনিময় ও ভবিষ্যতের শুভকামনার এক চমৎকার উদাহরণ হিসেবে চিহ্নিত হয়।

অসংবিধানিক উচ্ছেদ এবং জ্বলন্ত জনমুখী সমস্যাবলি নিয়ে গুয়াহাটির প্ৰাগজ্যোতি সাংস্কৃতিক কেন্দ্রে জরুরি সভা সম্পূন্ন। আজ গ...
22/07/2025

অসংবিধানিক উচ্ছেদ এবং জ্বলন্ত জনমুখী সমস্যাবলি নিয়ে গুয়াহাটির প্ৰাগজ্যোতি সাংস্কৃতিক কেন্দ্রে জরুরি সভা সম্পূন্ন।

আজ গুয়াহাটির প্রাগজ্যোতি সাংস্কৃতিক কেন্দ্রে আসাম সিভিল সোসাইটির আহ্বানে অনুষ্ঠিত এক জরুরি সভায় অংশগ্রহণের মুহূর্ত। উক্ত সভায় রাজ্য সরকারের অসাংবিধানিক উচ্ছেদ অভিযানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনমুখী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন আসামের প্রতিবাদী কণ্ঠ হিসেবে পরিচিত হীরেন গুহাই মহাশয়, বিশিষ্ট সমাজকর্মী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহাশয়, প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর আব্দুল মান্নান মহাশয়সহ রাজ্যের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সভায় অংশগ্রহণ করেন জামাতের সভাপতি আল্লামা ড. সৈয়দ আব্দুন নূর সাহেব।
এই সভা একমাত্র লক্ষ্য ছিল—গণতন্ত্র, মানবাধিকার এবং সংবিধানের সুরক্ষায় একসঙ্গে কণ্ঠ মিলানো।

06/06/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
করিমগঞ্জ টাউন ছন্তর মসজিদের প্রাক্তন ইমাম মাওঃ আওছাফুল হক ছাহেব ইন্তেকাল হইয়াছেন,উনার পবিত্র জানাযার নামাজ আজ বিকেল ৫:১৫ মিঃ অনুষ্ঠিত হইবে।

Address

Mirabari Madrassa,Alomkhani, Nilambazar, Karimganj
Karimganj
788722

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttar Purbanchal Ahle Sunnat Wal Zamat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share