All Ratabari Student's Parishad

All Ratabari Student's Parishad The unity of the student society of Ratabari

ইচ্ছুক প্রতিযোগি শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে অতি শিগ্রই ফর্ম সংগ্রহ করে জমা করুন।
26/07/2026

ইচ্ছুক প্রতিযোগি শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে অতি শিগ্রই ফর্ম সংগ্রহ করে জমা করুন।

  july
16/07/2026

july

📌 সঠিক সময়ে মেধা যাচাই করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরি। বৃহত্তর রাতাবাড়ির শিক্ষার্থীদের জন্য ARSP আয়োজিত রাত...
05/07/2026

📌 সঠিক সময়ে মেধা যাচাই করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরি।
বৃহত্তর রাতাবাড়ির শিক্ষার্থীদের জন্য ARSP আয়োজিত রাতাবাড়ি ট্যালেন্ট সার্চ পরীক্ষা (RTSE 2026) নিয়ে এসেছে নিজেকে প্রমাণ করার এক অনন্য সুযোগ।

​আমাদের সুশৃঙ্খল ও বিশ্বস্ত 'পরীক্ষা নিয়ন্ত্রক বোর্ড' আপনার সন্তানের মেধার সঠিক মূল্যায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আসুন, প্রতিযোগিতার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলি।
​বিস্তারিত জানতে ও আবেদনপত্র পূরণ করতে পোস্টারে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।।

​ #রাতাবাড়ি_ট্যালেন্ট_সার্চ_পরীক্ষা #অভিভাবকসচেতনতা #মেধাবিকাশ
All Ratabari Student's Parishad

ARSP র প্রচার সম্পাদক হিসাবে নিযুক্ত রসিদ আহমেদ।
03/07/2026

ARSP র প্রচার সম্পাদক হিসাবে নিযুক্ত রসিদ আহমেদ।

27/06/2026
প্রতিবছরের ন্যায় এবারও বৃহত্তর রাতাবাড়ি তথা পার্শ্ববর্তী এলাকা জুড়ে ARSP কর্তৃক আয়োজিত এবং রাতাবাড়ি উচ্চ মাধ্যমিক ব...
12/06/2026

প্রতিবছরের ন্যায় এবারও বৃহত্তর রাতাবাড়ি তথা পার্শ্ববর্তী এলাকা জুড়ে ARSP কর্তৃক আয়োজিত এবং রাতাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে RATABARI TALENT SEARCH EXAMINATION – 2026 (RTSE-2026)।

এবার পরীক্ষার কাঠামোকে আরও উন্নত ও কার্যকর করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষাটি মোট পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হবে—

* SECTION-A: চতুর্থ ও পঞ্চম শ্রেণি

* SECTION-B: ষষ্ঠ ও সপ্তম শ্রেণি

* SECTION-C: অষ্টম শ্রেণি

* SECTION-D: নবম শ্রেণি

* SECTION-E: দশম শ্রেণি

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে প্রশ্নপত্রের ভাষা ও উপস্থাপনার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব প্রদান করা হবে।

পরীক্ষার আবেদনপত্র বিতরণ শুরু হবে ১৫ জুন ২০২৬ থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ আগস্ট ২০২৬। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাতাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে।

পরীক্ষায় অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা।
1. প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের নগদ অর্থ, সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হবে।
2. এছাড়াও, সমগ্র পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী একজন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা হিসেবে “RTSE Star Award” প্রদান করা হবে।

ফর্ম সংগ্রহ করার জন্য রাতাবাড়ী উচ্চমাধ্যমিকের পাশে অবস্থিত National Computer Education Centre এ যোগাযোগ করার অনুরোধ (যোগাযোগ নম্বর 6083239224, উয়াটসাপ নং 7086422028

জ্ঞানচর্চা, মেধার বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই পরীক্ষায় সকল শিক্ষার্থীর আন্তরিক অংশগ্রহণ কাম্য।

ইতি
ARSP

অনতিবিলম্বে নুরুল হাসান কে ঐতিহ্যবাহী রাতাবাড়ি হাইয়ার সেকেন্ডারি স্কুলের সভাপতি পদ থেকে পদত্যাগের দাবী করছি।
06/06/2026

অনতিবিলম্বে নুরুল হাসান কে ঐতিহ্যবাহী রাতাবাড়ি হাইয়ার সেকেন্ডারি স্কুলের সভাপতি পদ থেকে পদত্যাগের দাবী করছি।

প্রিয় শ্রদ্ধেয় এ কে সেলিম মহাশয়,রাতাবাড়ি হাইয়ার সেকেন্ডারি স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল (I/C) হিসেবে আপনি দায়িত্বভার গ...
27/03/2026

প্রিয় শ্রদ্ধেয় এ কে সেলিম মহাশয়,
রাতাবাড়ি হাইয়ার সেকেন্ডারি স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল (I/C) হিসেবে আপনি দায়িত্বভার গ্রহণ করায় আমরা ARSP-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও হার্দিক শুভেচ্ছা জানাই।
একজন আদর্শ শিক্ষক ও অভিজ্ঞ শিক্ষাবিদ হিসেবে আপনার নেতৃত্বে স্কুলের শৈক্ষিক পরিবেশ আরও উন্নত হবে, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ঘটবে এবং প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছাবে — এটাই আমাদের প্রত্যাশা।
আপনার সুস্থতা, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
শুভেচ্ছান্তে,
ARSP পরিবার

Address

Karimganj
788735

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Ratabari Student's Parishad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to All Ratabari Student's Parishad:

Shortcuts

Share