করিমগঞ্জ- " বিশ্ববীণা "

করিমগঞ্জ- " বিশ্ববীণা " নাচ, গান ও নাটকের মাধ্যমে সমাজকে সচেতন করাই হলো আমাদের প্রধান উদ্দেশ্য।

জয় জুবিন দা
19/09/2026

জয় জুবিন দা

চলছে কাজ
10/09/2026

চলছে কাজ

রজত জয়ন্তীর পথচলায় একসাথে আমরা 🌿বিশ্ববীণার রজত জয়ন্তী বর্ষ উদযাপনকে আরও সুন্দর, সার্থক ও স্মরণীয় করে তুলতে চলছে আমাদ...
21/08/2026

রজত জয়ন্তীর পথচলায় একসাথে আমরা 🌿

বিশ্ববীণার রজত জয়ন্তী বর্ষ উদযাপনকে আরও সুন্দর, সার্থক ও স্মরণীয় করে তুলতে চলছে আমাদের এক ঘরোয়া আলোচনা।

কোন পথে এগোবে আগামী দিনের বিশ্ববীণা, কীভাবে এই ২৫ বছরের গৌরবময় যাত্রাকে আরও অর্থবহ করে তোলা যায়—সেই ভাবনা, পরিকল্পনা আর স্বপ্ন নিয়েই আমাদের এই আন্তরিক আড্ডা।

এটি শুধু একটি অনুষ্ঠান উদযাপন নয়,
এটি আমাদের ২৫ বছরের স্মৃতি, ভালোবাসা, সৃজন ও আগামী দিনের স্বপ্নকে একসূত্রে বাঁধার যাত্রা।

বিশ্ববীণার রজত জয়ন্তী—
সবার অংশগ্রহণে, সবার ভালোবাসায়, সবার স্বপ্নে। ❤️

#বিশ্ববীণা #রজতজয়ন্তী #২৫বছরেরযাত্রা #সৃজনের২৫ #স্বপ্নেরঅনন্তপথচলা

নাটক শুধু অভিনয় নয়—নাটক নিজেকে জানার, মানুষকে বোঝার এবং সমাজকে নতুন চোখে দেখার এক অসাধারণ মাধ্যম। এখানে মঞ্চভীতি কাটবে...
18/08/2026

নাটক শুধু অভিনয় নয়—নাটক নিজেকে জানার, মানুষকে বোঝার এবং সমাজকে নতুন চোখে দেখার এক অসাধারণ মাধ্যম। এখানে মঞ্চভীতি কাটবে, আত্মবিশ্বাস বাড়বে, কথা বলার দক্ষতা ও প্রকাশভঙ্গি উন্নত হবে। দলবদ্ধভাবে কাজ করার অভ্যাস তৈরি হবে, নতুন বন্ধু ও নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ আসবে।
বিশেষ করে যারা কখনও মঞ্চে অভিনয় করেননি, তাদের জন্যই এই সুযোগ। অভিজ্ঞতা না থাকাটা কোনো বাধা নয়—শুধু শেখার ইচ্ছা, সময় দেওয়ার মানসিকতা আর কিছুটা সাহস দরকার। বিশ্ববীণার সঙ্গে কাজ করতে করতে অভিনয় শেখার পাশাপাশি নিজের ভেতরের প্রতিভাটাকেও আবিষ্কার করতে পারবেন।
এসো, নাটকের মঞ্চে নিজের গল্প বলি—একসাথে শিখি, একসাথে তৈরি হই, একসাথে বদলের কথা বলি।
তোমার বয়স যদি ১৫–৩০ বছরের মধ্যে হয়, তাহলে “মিছিল”-এর সঙ্গে তোমারও পথচলা শুরু হতে পারে।

15/08/2026
🌿 ২২ শ্রাবণ | কবিগুরুকে স্মরণ 🌿“যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে…”তিনি নেই, কিন্তু তাঁর সৃষ্টি আজও আমাদের হৃদ...
08/08/2026

🌿 ২২ শ্রাবণ | কবিগুরুকে স্মরণ 🌿

“যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে…”

তিনি নেই, কিন্তু তাঁর সৃষ্টি আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে।
কবিতা, গান ও সাহিত্যের প্রতিটি সুরে আজও অনুভব করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। ❤️

২২ শ্রাবণের এই বেদনাবিধুর দিনে বিশ্বকবির অমর স্মৃতির প্রতি বিশ্ববীণার পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 🙏🌺

বিশ্ববীণা

Address

Karimganj

Telephone

+918135929323

Website

Alerts

Be the first to know and let us send you an email when করিমগঞ্জ- " বিশ্ববীণা " posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to করিমগঞ্জ- " বিশ্ববীণা ":

Shortcuts

Share