Oggyatobas - অজ্ঞাতবাস

Oggyatobas - অজ্ঞাতবাস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Oggyatobas - অজ্ঞাতবাস, Community Center, Kandra.

আপনার নিজেকে সময় দেওয়ার ঠিকানা।
এখানে আপনি আপনার মনের মানুষদের সাথে বিশ্রাম নিতে পারেন অথবা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন।
একবার অন্তত আপনাকে আসতেই হবে অজ্ঞাতবাসে।

শুভ 'সেলফি' দিবস... থুড়ি, শুভ *বিশ্ব ধরিত্রী দিবস* ! আজ ২২শে এপ্রিল। আজকের দিনে আমাদের ফেসবুক টাইমলাইন সবুজ পাতায় ভরে উঠ...
22/04/2026

শুভ 'সেলফি' দিবস... থুড়ি, শুভ *বিশ্ব ধরিত্রী দিবস* !
আজ ২২শে এপ্রিল। আজকের দিনে আমাদের ফেসবুক টাইমলাইন সবুজ পাতায় ভরে উঠবে, আর আমাদের ডাস্টবিনগুলো আরও একবার ভরে উঠবে প্লাস্টিকের ওয়ান-টাইম কাপ,প্লেটে আর বোতলে । কী চমৎকার আমাদের এই 'ধরিত্রী প্রেম '!
মানুষ এক অদ্ভুত প্রজাতির প্রাণী । আমরা এসির নিচে বসে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে স্ট্যাটাস দিই, আর বাইরে বেরিয়েই আয়েশ করে প্লাস্টিকের বোতলটা ড্রেনে ছুঁড়ে মারি। আমাদের এই মহৎ কর্মকাণ্ডগুলোর একটু ব্যবচ্ছেদ করা যাক:
# গাছ কাটো, স্ট্যাটাস দাও: উন্নয়নের দোহাই দিয়ে পাড়ার শেষ গাছটা কেটে সেখানে বহুতল ভবন বানাবো, আর সেই ভবনের ব্যালকনিতে একটা ক্যাকটাস রেখে ছবি তুলে ক্যাপশন দেবো— "Nature Lover"!
# প্লাস্টিক প্রেম: আমরা জানি প্লাস্টিক মাটি কামড়ে হাজার বছর পড়ে থাকে, ঠিক আমাদের ইগোর মতো। তাই তো বাজারে গেলে কাপড়ের ব্যাগ নিতে আমাদের লজ্জা লাগে, কিন্তু ৫ টাকার পলিথিন ঝোলাতে আমাদের আভিজাত্য বাড়ে।
নদী যখন ডাস্টবিন: গঙ্গা বা আদি গঙ্গাকে আমরা 'মা' ডাকি, আর সেই মায়ের বুকেই শহরের সব বিষ ঢেলে দিয়ে আমরা নিশ্চিন্তে ঘুমাই। একেই হয়তো বলে 'মাতৃভক্তি'!

আমাদের ধরিত্রী দিবস সনদ (সভ্য মানব সংস্করণ):
১. বছরে একদিন সবুজ রঙের ড্রেস পরে প্রোফাইল পিকচার বদলাবো।
২. "পৃথিবী বাঁচান" লিখে একটা পোস্ট করবো (যাতে অন্তত ১০টা লাইক পড়ে)।
৩. বাকি ৩৬৪ দিন আমরা সগৌরবে প্রকৃতিকে জবাই করবো।

আসুন বন্ধুরা, আমরা এইবার একটু সচেতন হই! তবে সাবধান, সচেতনতা যেন আবার ওই ফেসবুকের লাইক-কমেন্টে, শেয়ারেই সীমাবদ্ধ না থাকে। প্রকৃতি কিন্তু কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম নয় যে 'রিপোর্ট' মারলে ঠিক হয়ে যাবে। সে যখন 'ব্লক' করা শুরু করবে, তখন পালানোর সার্ভার খুঁজে পাবেন না।

আসুন, এই Self-Destruction বন্ধ করি। অন্তত আজকে একটা গাছ কাটা বন্ধ করতে না পারলেও একটা গাছ প্রত্যেক মাসে, আচ্ছা মাসে না হলেও বছরে লাগানোর চেষ্টা করলেও চলবে!

যদি আপনাদের কাছে গাছ লাগানোর জায়গা এবং তাঁকে পালন করার সুযোগ এবং সুবিধা না থাকে তাহলে আপনাদের অজ্ঞাতবাস আছে আপনাদের সাথে । আপনারা গাছ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, আমরা তাদের সযত্নে আপনাদের হয়ে রক্ষা এবং বড় করার চেষ্টা করব।

আসুন, এই ধরিত্রী দিবসে আমরা কেবল পোস্ট শেয়ার না করে প্রতিজ্ঞা করি - আমরা ধ্বংসের নয়, বরং রক্ষার কারিগর হবো। আমাদের অনাগত প্রজন্মের কাছে যেন একটি মৃত পৃথিবী রেখে না যাই।

14/04/2026

🌿 চেনা শহরে, অজানা গল্প: অজ্ঞাতবাস প্রেমীদের প্রথম আড্ডা 🌿
কলকাতার ভিড়, দূষণ আর ব্যস্ততার মাঝে আমরা কি কখনো নিজেদের জন্য একটু 'নির্জনতা' খুঁজে পাই?

যাঁরা লোকচক্ষুর আড়ালে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করতে ভালোবাসেন, যাঁদের কাছে ভ্রমণের অর্থ কেবল ঘোরা নয় বরং এক টুকরো 'অজ্ঞাতবাস'— তাঁদের জন্য তিলোত্তমায় এই প্রথমবার বসছে এক বিশেষ আড্ডার আসর।

📅 দিনক্ষণ: ১লা বৈশাখ, ১৪৩৩ (পয়লা বৈশাখ)
⏰ সময়: বিকেলের স্নিগ্ধ আলোয়
📍 স্থান: কলকাতা (নন্দন চত্বর অথবা রাধু বাবুর চায়ের দোকানের আসে পাশে )

✨ এই আড্ডায় কী থাকবে?
✅ গল্পের ঝুলি: আমাদের নির্জনবাস বা অজ্ঞাতবাসের বিচিত্র অভিজ্ঞতার কথা।

✅ চেনা শহর, নতুন চোখে: কলকাতার ভিড়কে সাক্ষী রেখে নির্জনতাকে উদযাপনের এক অনন্য প্রচেষ্টা।

✅ নতুন বন্ধুত্ব: সমমনস্ক মানুষের সাথে আড্ডা আর চা।

আপনি কি আপনার অজ্ঞাতবাসের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিতে চান? কিংবা শুনতে চান অন্যদের অদেখা জীবনের গল্প?

"নতুন বছরের শুরুতে আসুন, কলকাতার ভিড়কে সাক্ষী রেখে আমরা মেতে উঠি নির্জনতার উদযাপনে। নিজের অভিজ্ঞতা ভাগ করুন, অন্যদের কথা শুনুন, আর তৈরি করুন এক নতুন বন্ধন।"

📩 কীভাবে যোগ দেবেন?
লোক সংখ্যা অনুযায়ী জায়গা ঠিক হবে, তাই আপনার উপস্থিতি আগেভাগেই নিশ্চিত করুন।

📞 যোগাযোগ: 094330 70850
💬 অথবা সরাসরি আমাদের Message করুন।

শুভ নববর্ষের এই বিকেলটা না হয় একটু অন্যরকম কাটুক! 🌸

12/04/2026

আমরা এপ্রিলের প্রথম সপ্তাহের শেষ থেকে কিছুদিনের জন্যে অতিথি আপ্যায়ন বন্ধ রেখছি। কিন্তু এর মধ্যেই এক ভদ্রমহিলার ফোন। ওনার দাবি বন্ধ ফন্দ জানি না, আমার মেয়ে আর পর কয়েকজন বন্ধু যাবে, আপনাদের ওদের থাকতে দিতেই হবে। আমাদের টেন্ট খোলা হয়ে গিয়েছিল, ঝরে আমাদের বসার জায়গার খড় ও উড়ে গিয়েছিল। সব বলার আর সোনার পর ওনার ওই একই বক্তব্য আপনাদের ডরমিটরি টা দিলেও চলবে। ওদের কে এইরকম ভাবে থাকতে হবে, এক্সপেরিয়েন্স করতে হবে। আমরা প্রথম কারোর মুখ থেকে এইরকম কথা শুনলাম, আর এই কথা শোনার পর তাদের কে না বলা যায় না। আমরাও আমাদের আতিথেয়তার দু হাত বাড়িয়ে দিয়েছিলাম ওই সদ্য তারুণ্যে পা দেওয়া বন্ধুদের জন্যে। আর তাদের একটু অভিজ্ঞতা আমরা সকলের সাথে ভাগ করে নিলাম।

10/04/2026

আজ সকালটা এক অপরূপ রূপে সেজে উঠেছিল। তার কিছুটা সবার সাথে ভাগ করে নিলাম। আজ ছিল এক দারুণ মন ভালো করা সকাল।

04/04/2026

পুরো ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রইলো। কেনো পুরোটা দেখতে বললাম সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন।
এইবারে আমাদের অজ্ঞাতবাস যাপন করতে এসেছিলেন একজন সত্যিকারের ভ্রমণ পিপাসু, প্রকৃতি প্রেমিক খুব সুন্দর মনের মানুষ। উনি যেখানেই বেড়াতে যান চেষ্টা করেন কিছু গাছ সেখানে লাগিয়ে আসার। এখনো পর্যন্ত সারা ভারতবর্ষে উনি 1233 টি গাছ ভালোবেসে লাগিয়ে এসেছেন। উনি এইবারও অজ্ঞাতবাসের জন্যে এক ব্যাগ ভালবাসা গাছের মধ্যে দিয়ে নিয়ে এসেছেন।
আসার আগে এখানকার "সেফটি এবং সিকিউরিটি" নিয়ে উনি একটু চিন্তায় ছিলেন, কিন্তু ফিরে যাবার আগে ওনার অভিজ্ঞতা অবশ্যই শুনতে হবে এই ভিডিওতে। এক মা এবং তার দুই মেয়েকে নিয়ে অজ্ঞাতবাস যাপনের অভিজ্ঞতা আমরা ভাগ করে নিলাম এই বারের এপিসোডে।

আমাদের রান্নাঘরের সামনের পুরো পলাশ গাছের একটি মাত্র ডালে পলাশ এসেছে এখন।
03/04/2026

আমাদের রান্নাঘরের সামনের পুরো পলাশ গাছের একটি মাত্র ডালে পলাশ এসেছে এখন।

01/04/2026

দুই সদ্য বিবাহিত দম্পতি এবং তাদের এক ভাইয়ের অজ্ঞাতবাস যাপনের অভিজ্ঞতা আমরা সকলের সাথে ভাগ করে নিলাম। তাদের কথার সারমর্ম যে তাদের অজ্ঞাতবাস যাপনের সময়টা কম হয়েছে, মন চাইছিল আরো বেশ কয়েকদিন অজ্ঞাতবাস যাপন করার। তাদের বক্তব্য অনুযায়ী তারা হয়তো আবার আসবে তাদের "মন" যখন বিশ্রাম চাইবে।

30/03/2026

আমাদের এখানে রুটি অথবা লুচি আমরা আটা দিয়েই বানাই। আর আটাটাও আমরা গম নিয়ে গিয়ে, দাঁড়িয়ে থেকে গম ভাঙিয়ে আটা বানিয়ে নিয়ে আসি। আপনারা যারা আমাদের এখানে অতিথি হয়ে এসেছিলেন তারা জানাতে পারেন আপনাদের আমাদের এখানকার রুটি এবং লুচির স্বাদ কেমন ছিল। আর যারা আসবেন তারা জানবেন আমাদের এখানে খাওয়া মানে নিজের বাড়িতে খবর বিশুদ্ধতা। আসুন আমাদের এখানে প্রকৃতির সাথে প্রাকৃতিক আনপ্রোসেড খাবারেরও অভিজ্ঞতা নিয়ে যান।
অপেক্ষায় রইলাম। 094330 70850 নম্বরে ফোন করুন, মন খুলে কথা বলে জেনে নিন, বুকিং কনফার্ম করুন, চলে আসুন :-)

25/11/2025

আমাদের অতিথিদের কিছু অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নিলাম।

শীতের সকালের রোদ মাখা আমাদের কান্দ্রা স্টেশন।
08/11/2025

শীতের সকালের রোদ মাখা আমাদের কান্দ্রা স্টেশন।

Address

Kandra

Telephone

+919433070850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oggyatobas - অজ্ঞাতবাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share