Manab Dharma Pracharak Sangha o Sahajashram

Manab Dharma Pracharak Sangha o Sahajashram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Manab Dharma Pracharak Sangha o Sahajashram, Community Organization, Berhampore bus stand rampurhat bus root via gantla ghat, murshidabad, Kandi.

ওঁ তৎ সৎ জয় গুরু শ্রী শ্রীমৎ ক্ষ্যেপা জীবানন্দ পরমহংস দেব ও ক্ষ্যেপীমাতা নন্দঠাকুরাণীর জয়আগামী ১ লা ও ২ রা বৈশাখ ১৪৩৩ ...
17/03/2026

ওঁ তৎ সৎ
জয় গুরু শ্রী শ্রীমৎ ক্ষ্যেপা জীবানন্দ পরমহংস দেব ও ক্ষ্যেপীমাতা নন্দঠাকুরাণীর জয়

আগামী ১ লা ও ২ রা বৈশাখ ১৪৩৩ বুধবার ও বৃহস্পতিবার (ইং -১৫ ও ১৬ এপ্রিল ২০২৬) ভারতের কেন্দ্রীয় আশ্রম গাঁতলা মানব ধর্ম প্রচারক সংঘ ও সহজাশ্রমে অনুষ্ঠিত হতে চলেছে ক্ষ্যেপা বাবার ৭৪ তম তিরোধান দিবস। দ্বারকা নদির তীরে বাবার পবিত্র সাধনপীঠ মহানির্বাণক্ষেত্র কুশডোবায় আপনার কর্মযোগ সাধনের দ্বারা নিজেকে শুদ্ধ,পবিত্র ও যোগী করে তুলতে সকলকে উপস্থিত হতে সনির্বন্ধ অনুরোধ জানাই -

গাঁতলা আশ্রমের পক্ষ্যে,শ্রী অনাথ বন্ধু দেবনাথ

ওঁ তৎ সৎ জয় মহাযোগী পরম গুরু প্রাণাচার্য্য শ্রী শ্রীমৎ ক্ষ্যেপা জীবানন্দ মহারাজের ও ক্ষ্যেপী মাতা নন্দঠাকুরাণীর জয়মাঘী...
01/02/2026

ওঁ তৎ সৎ

জয় মহাযোগী পরম গুরু প্রাণাচার্য্য শ্রী শ্রীমৎ ক্ষ্যেপা জীবানন্দ মহারাজের ও ক্ষ্যেপী মাতা নন্দঠাকুরাণীর জয়

মাঘী পূর্ণিমা ও ক্ষ্যেপী মাতার যোগ সমাধি দিবস পালন --

এই দিনে বাংলাদেশের বাবার শিষ্যা টুলি মাতার বাড়ীতে ক্ষ্যেপা বাবা ও ক্ষ্যেপী মা যোগে বসলে ধীরে ধীরে ক্ষ্যেপী মায়ের গভির ভাবে যোগ সমাধি হয়।কিন্তু গৃহীর বাড়ীতে এমন যোগ সমাধি ভালো নয় তাই বাবা মায়ের যোগ সমাধি ভঙ্গ করেন।বাবা জানতেন মায়ের ওমন হলে মা অনেক দিন ও ভাবেই থেকে যান,গৃহীর অসুবিধা হতে পারে জেনে যোগ ভংগ করেন।তাই ভারত ও বাংলাদেশের কর্মীরা এই দিনটা ভক্তি ভরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকেন।

আজ অনেক আশ্রমে ক্ষ্যেপীমাতার ও ক্ষ্যেপাবাবার স্মরণে মানব কল্যাণে বাবার প্রবর্তিত গীতোক্ত কর্মযোগ অবলম্বনে সনাতন ধর্ম সম্মেলনের(মানবধর্ম সম্মেলনের)ও আয়োজন করে থাকেন।

তাই কেন্দ্রীয় আশ্রম গাঁতলা মানবধর্ম প্রচারক সংঘ ও সহজাশ্রমেও আনন্দের এই মাঘী পূর্ণিমা পালন করা হল।

ওঁ তৎ সৎ ঁ প্রাণ কর্মী বাদল সরকারের আত্মার শান্তি কামনায়-- --ওঁ কৃত্বা তু দুষ্কৃতং কর্মজানতা বাপ্যজানতা।মৃত্যুকালবশম্ প...
25/09/2025

ওঁ তৎ সৎ

ঁ প্রাণ কর্মী বাদল সরকারের আত্মার শান্তি কামনায়-- --

ওঁ কৃত্বা তু দুষ্কৃতং কর্মজানতা বাপ্যজানতা।

মৃত্যুকালবশম্ প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম।।

ধর্মাধর্মসমাযুক্তং লোভমোহসমাযুক্তম।

দহেয়ং সর্বগাত্রাণি দিব্যান্ লোকান্ স গচ্ছতু।।

হে পরমেশ্বর,মানবদেহ ধারণ করে তিনি হয়ত জেনে নয়ত বা না জেনে অনেক দুষ্কর্ম করেছেন, কখনো ধর্মভাবে আবার কখনো অধর্মে পর্যবসিত হয়ে লোভ,মোহ ও মায়াগ্রস্ত ছিলেন।কিন্তু এখন কালের চক্রে মৃত্যু এসে সেই নরদেহের পঞ্চত্বপ্রাপ্তি হয়েছে।তাই অগ্নির দ্বারা তাঁর সারা শরীর ও কর্মজাত পাপকে দহন করে তাঁকে দিব্যলোকে অর্থাৎ সাধনোচিত ধামে প্রেরণ করুন।

শ্রদ্ধেয় প্রাণকর্মী বাদল সরকার আজ ২৫-৯-২০২৫,গুরু বারের দ্বিপ্রহর প্রায় ১-০৫ ঘটিকায় চারদিনের জ্বরে আক্রান্ত হয়ে গঙ্গারামপুর হসপিটালে ইহজগতের মায়া ত্যাগ করে পরজগতে গমন করেন।তিনি মনে-প্রাণে ক্ষ্যেপাবাবার একনিষ্ঠ কর্মী ছিলেন।বাবার প্রাণ কর্মের প্রচারের জন্য দেশের বিভিন্ন আশ্রমে গমনাগমন করতেন।শারিরীক অসুস্থতা থাকলেও গ্রামের অন্যান্য কর্মীদের নিয়ে দূর দুরান্তের ভাতৃসম্মেলনে আসতেন।এমন ই এক কর্মী সম্মেলন ছিল নদিয়া জেলার পাটাকা বাড়ির মানবধর্ম প্রচারক সংঘে,সেখানেই তাঁর সাথে আমার প্রথম সাক্ষাত হয়।উনি নিজ জামাতা সুভাষ ভৌমিক কে সাথী করে সেখানে এসেছিলেন।আলাপ পরিচয় হয়,কর্ম সংক্রান্ত অনেক আলোচনা হয়।তখনি তাঁর আধ্যাত্মিক জ্ঞানের গভিরতার পরিচয় পাই।উনি নিষ্ঠাবান প্রাণ কর্মী ছিলেন।পরে আমার আহ্বানে উনি বাবার পূণ্যভুমি মহা নির্বাণ ক্ষেত্র কেন্দ্রীয় আশ্রম গাঁতলা সহজাশ্রমেও আসেন ও মহাশ্মশান ভূমি কুশডেবায় কর্মযোগ করে মানব জীবনে কৃপা ধন্য হন ও একজন প্রাণ কর্মীর জীবনের মূলসাধ পূরণ করেন।তাই উনি একজন সার্থক প্রাণ কর্মী।আজ তিনি সকলের মায়া ত্যাগ করে দিব্য ধামে পাড়ি দিলেন।

তাঁর আত্মার শান্তি কামনায় সকল আশ্রমে কর্মযোগ ও গীতা পাঠ করার আবেদন জানাই --

কেন্দ্রীয় আশ্রম - গাঁতলা মানবধর্ম প্রচারক সংঘ ও সহজাশ্রম,

পক্ষ্যে, অনাথ বন্ধু ,

ওঁ শান্তি: শান্তি: শান্তি:।।

07/09/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Nirmol Babu, Sagor Mahato Sumon, Susanta Sarkar, Gobindo Mahato, Bishwajit Sardar, Ramesh Mallik, Bãdhøñ Røy, Ridoy Dash, Pollad Tirki, Akashaykumar Sing, Aslam Sheikh

ওঁ তৎ সৎ মনের শুদ্ধতা --*স্বচ্ছ জ্ঞানের অধিকারীরাই সত্যপথ ধরে বিচরণ করে থাকেন।*জগতের যা কিছু ভালো ও সমাজের সকল মানুষের ম...
06/09/2025

ওঁ তৎ সৎ

মনের শুদ্ধতা --

*স্বচ্ছ জ্ঞানের অধিকারীরাই সত্যপথ ধরে বিচরণ করে থাকেন।

*জগতের যা কিছু ভালো ও সমাজের সকল মানুষের মঙ্গলকর তা দেশের হিতার্থে তুলে ধরা সকলের কর্তব্য।

*অপর কোন সংগঠনের বিতর্কিত ঘটনা এই গ্রুপে তুলে না ধরায় শ্রেয়।

*কোন ধর্মীয় ব্যক্তির বা মতাবলম্বীর বিতর্কিত তথ্য শেয়ার পোষ্ট করা অনুচিত।

*মনে রাখবেন "উদোর পিন্ডি ভুদোর ঘাড়ে"বলে একটা প্রবাদ বাক্য আছে,এটা বুঝে চললে নিশ্চিন্তায় ও মনের শান্তিতে থাকা যায়।তাই যে কোন বিড়ম্বনা এড়িয়ে চলুন।

*নিজ সংগঠনের উন্নতি ও শ্রী বৃদ্ধির কথা ভাবুন ও মতামত তুলে ধরতে থাকুন।

*এ জগতের ভালো-মন্দ,সুখ-দু:খ,আনন্দ-বিষাদ এগুলো আপেক্ষিক বিষয়।সকলের কাছে এক ও সমানভাবে প্রতিক্রিয়াশীল ও উপযোগী হয় না।কেন না আমার কাছে যা দরকারী সাধকের কাছে তা অনুপযোগী।যেমন টাকা মাটি মাটি টাকা। অর্থাৎ টাকা,সোনা-দানা অপ্রতুল কিন্তু মাটি সর্বত্রই তাই কারো কাছে যা মুল্যবান তা আবার আর একজনের কাছে মাটি তুল্য মুল্যহীন।

*সৃজনশীল তথ্য,ভারতীয় ধর্ম ও সংষ্কৃতি যা মানবের কল্যাণকর তা অন্তর হতে ভাষায়,গানে প্রকাশ করুন।কেন না দেশের ও সমাজের হিতার্থে তা হল মহৎ ধর্ম।

*মুনি-ঋষির জন্য দেশের ধন-দৌলতের প্রয়োজন নেই,কিন্তু দেশ ও দেশের মানুষের প্রয়োজনেই সম্পদ। সুতরাং মানুষের দেশের ও সাংসারের কর্ম পালন অবশ্য কর্তব্য।

*হৃদয়ে ত্যাগ রেখে সাংসার পালন করলে সংসারে থেকেও বন্ধনমুক্ত হওয়া যায়।

*বস্তুর বিশ্লষণগত বিজ্ঞান ও আধ্যাত্মিক বিজ্ঞানের তত্ত্ব উভয় ই কল্যাণকর।অতএব ঢেকে না রেখে স্বতস্ফুর্ত মনে প্রকাশ করলে জগতের মঙ্গল হয়।

*দেহ ধারণ বিনা ধর্মাচারণ হয় না।তেমনি রাজ্য চালাতে রাজার সুশাসণের প্রয়োজন হয়।অতএব দেহ ও দেশ রক্ষা হলে সংসার ও ধর্ম পালন উভয়ই হয়।

-- গুরুজ্ঞান

27/12/2024
ওঁ তৎ সৎ শ্রী শ্রীমৎ ক্ষ্যেপা জীবানন্দ পরমহংস দেবের স্মরণে প্রাণকর্মী সম্মেলন বা ভাতৃ সম্মেলন --স্থান--ঘুগোমালী,ভক্তি নগ...
27/12/2024

ওঁ তৎ সৎ
শ্রী শ্রীমৎ ক্ষ্যেপা জীবানন্দ পরমহংস দেবের স্মরণে প্রাণকর্মী সম্মেলন বা ভাতৃ সম্মেলন --

স্থান--ঘুগোমালী,ভক্তি নগর,শিলীগুড়ি,পশ্চিমবাংলা।

ওঁ তৎ সৎ মানব ধর্ম সম্মেলন,নদীয়া জেলার পাটিকাবাড়ী সহজযোগাশ্রম।
26/12/2024

ওঁ তৎ সৎ

মানব ধর্ম সম্মেলন,নদীয়া জেলার পাটিকাবাড়ী সহজযোগাশ্রম।

ওঁ তৎ-সৎ।  জয় গুরু। 🙏 ২রা বৈশাখ, ১৪৩১ সন, কেন্দ্রীয় আশ্রম গাঁতলা মানবধর্ম প্রচারক সংঘ ও সহজাশ্রমে   (মুর্শিদাবাদ) ক্ষ্যা...
16/04/2024

ওঁ তৎ-সৎ। জয় গুরু। 🙏 ২রা বৈশাখ, ১৪৩১ সন, কেন্দ্রীয় আশ্রম গাঁতলা মানবধর্ম প্রচারক সংঘ ও সহজাশ্রমে (মুর্শিদাবাদ) ক্ষ্যাপাবাবার ৭২তম তিরোধান দিবস পালনের কিছু ছবি, ভিডিও এবং মহাতীর্থস্থান কুশডোবা ভ্রমণের কিছু দৃশ্য তুলে ধরা হল।🙏🏻
-কবিতা দেবনাথ

10/03/2024

ওঁ তৎ সৎ

*শ্রী শ্রীমৎ ক্ষ্যেপা জীবানন্দ পরমহংস দেব ও ক্ষ্যেপীমাতা নন্দরাণীর স্মরণে-

৭২তম সর্বভারতীয় মানবধর্ম সম্মেলন*

স্থান:-কেন্দ্রীয় আশ্রম,গাঁতলা সহজাশ্রম,

গ্রা+পো:-গাঁতলা,থানা-কান্দী,জে:-মূর্শিদাবাদ,

প:ব:,ভারত।

তাং-১২-৩-২০২৪

সুধী আর্য্য সম্তানগণ,

উপনিষদের ঋষিগণ বলেছেন-"আত্মানং বিদ্ধি,নিজেকে জানো"।আসলে মনুষ্যরূপী আমিটা যে কে,দৃশ্যমান বিশ্ব-ব্রহ্মান্ড কি,স্রষ্টা ও তাঁর সৃষ্টির মাঝে পরমাত্মা কে বা কি,ব্রহ্মই বা কি, মানব মনের গভীরতা হতে উৎসারিত এই প্রশ্ন।তাই শাশ্বত সনাতনকে জানতে আত্মকর্ম অবলম্বন করে নিজ ইন্দ্রিয় সমুহকে মায়ামোহময় বাহ্যজগত হতে ফিরিয়ে নিয়ে গভীর ভক্তি সহযোগে চঞ্চল মনকে অন্তরমুখী করে স্থির চিত্তে ধ্যানে মগ্ন হয়ে কর্মাতীত অর্থাৎ সমাধিস্থ হলে পরমাত্মা ও আত্মার(পরব্রহ্ম ও ব্রহ্মের) জ্ঞান হয়।তখন যোগী ও ভক্তদের বোধ হয় এক প্রান অর্থাৎ এক ঈশ্বরই সর্বত্র চৈতন্যভাবে,প্রাণগোবিন্দ রূপে ও জগতাকারে প্রকাশিত আছেন।জন্ম-মৃত্যু ও দু:খ-কষ্টের নিষ্পেষন হতে মোক্ষ পেতে হলে কালজয়ী মহাযোগী ক্ষ্যেপা জীবানন্দের মানব কল্যানে প্রবর্তিত প্রাণরুপে আগম-নিগম কর্ম পালনই হল তারকব্রহ্ম নামজপ।এই কর্মই হল সনাতন ধর্ম তথা মানবধর্ম।

অতএব, আগামী ১লা ও ২রা বৈশাখ রবি ও সোমবার ১৪৩১(ইং-১৪ই ও ১৫ই এপ্রিল ২০২৪) কেন্দ্রীয় কার্যালয়,গাঁতলা সহজাশ্রমে অনুষ্ঠিত হতে চলেছে শ্রীমৎ ক্ষ্যেপা জীবানন্দ মহারাজের স্মরণে ৭২ তম সর্বভারতীয় মানবধর্ম সম্মেলন।তাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সাধু-সন্ত,ফকির-দরবেশ ও গৃহস্ত নরনারীদের উপস্থিত হতে আন্তরীক ভাবে আমন্ত্রন জানাই --

নিবেদন ইতি --

গাঁতলা মানবধর্ম প্রচারক সংঘ ও সহজাশ্রম,

যুগ্ম সম্পাদক, শ্রী অনাথবন্ধু দেবনাথ,ও শ্রী পরীক্ষীত ঘোষ সভাপতি শ্রী রাজেন্দ্র মূর্ম্মু ও সহ সভাপতি শ্রী গোপাল মন্ডল।।

Bank A/c- 31067043924,Ifsc 008854

মো: নং- 9775687102,7602421705

*মুক্তহস্তে দান করুন,আপনার দানই আশ্রমের সম্বল*

ওঁ তৎ সৎ                                       জয় শ্রী শ্রীমৎ ক্ষেপা জীবানন্দ পরমহংস দেবের জয় 🙏🙏🙏 :: গাঁতলা সহজাশ্রমে ...
24/02/2024

ওঁ তৎ সৎ

জয় শ্রী শ্রীমৎ ক্ষেপা জীবানন্দ পরমহংস দেবের জয় 🙏🙏🙏

:: গাঁতলা সহজাশ্রমে ক্ষ্যেপীমাতার স্মরণে মাঘী পূর্ণিমা পালন ::

এই দিনে বাংলাদেশের চাকমহলে বাবার শিষ্যা টুলি মাতার বাড়ীতে ক্ষ্যেপী মায়ের যোগে বসে গভির ভাবসমাধী হয়।তাই ভারত ও বাংলাদেশের কর্মীরা এই দিনটা ভক্তি ভরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকেন।

আজ অনেক আশ্রমে ক্ষ্যেপীমাতার ও ক্ষ্যেপাবাবার স্মরণে মানব কল্যাণে বাবার প্রবর্তিত গীতোক্ত কর্মযোগ অবলম্বনে সনাতন ধর্ম সম্মেলনের(মানবধর্ম সম্মেলনের)ও আয়োজন করে থাকেন।

Address

Berhampore Bus Stand Rampurhat Bus Root Via Gantla Ghat, Murshidabad
Kandi

Telephone

+919775687102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manab Dharma Pracharak Sangha o Sahajashram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Manab Dharma Pracharak Sangha o Sahajashram:

Share