02/09/2023
তুমি অনন্যা
শম্ভুনাথ বসু
তুমি কৃষ্ণা তুমি দ্রুপদ কন্যা দ্রৌপদী
তুমি অযোনি সম্ভবা হোমাগ্নি থেকে উৎপন্না
অপূর্ব সুন্দরী নারী তোমার রূপের খ্যাতি শুধু
মনুষ্য নয় দেবতাদের মধ্যেও চর্চার বিষয় ছিল |
তুমি ছিলে অহংকারী তাই স্বয়ম্ভর সভায় মহাবীর
কর্ণের অসাধারণ বীরত্বের কথা অবগত হয়েও
তার জন্ম কুল নিয়ে প্রকাশ্যে অপমানিত করেছিলে
অক্লেশে তাকে পরীক্ষাস্থল থেকে বঞ্চিত করে |
তুমি কৃষ্ণের সখী ছিলে পঞ্চ পাণ্ডবের স্ত্রী ছিলে
ধৃষ্টদুম্যের ভগিনী ছিলে তুমি তবুও অহংকার ও
রূপের আকর্ষনীয়তার জন্য ভরা রাজসভায় বিবস্ত্রা
হতে চলেছিলে অদৃষ্টের পরিহাসে দুঃশাসনের হস্তে |
যুগে যুগে কোনো না কোনো রমণীর জন্য এক
ভয়ঙ্কর যুদ্ধের পরিস্থিতি তৈরী হয়েছে তুমিও তার
ব্যতিক্রম হতে পারো নি কৃষ্ণা মহাভারতকাব্য যতদিন
থাকবে ততদিন কুরুক্ষেত্রের যুদ্ধের ভয়াবহতা
আলোচিত হবে কণ্ঠ থেকে কন্ঠান্তরে |
ভারতবর্ষের এক বিরাট যোদ্ধার নাম ছিল কিচক
যার পরাক্রমে বিরাট সাম্রাজ্য নিরাপদ ছিল তাকেও
প্রাণ দিতে হলো তোমার রূপের হোমানলে দগ্ধ হয়ে
ভীমের বলিষ্ঠ হস্তে অত্যন্ত নিষ্ঠুরতার সাথে ছলনায়
তোমার জন্য হাজারে হাজারে বধূ স্বামী হারা
হয়েছে সন্তান হারিয়েছে অনেক মা তাদের
ক্রোধানলে তুমিও তো হলে পাঁচ পুত্রহীনা মা তুমি
হারিয়েছো তোমার ভাই তোমার পিতাকেও
কৃষ্ণের শিশুপালের বধের সময়ে চক্রর আঘাতে
অঙ্গুলীর ক্ষততে তোমার পরিধেয়র কর্তিত অংশ
দিয়ে বন্ধনী তোমাকে রাজসভার চরম অবমাননার
হাত থেকে রক্ষা করেছিল কাপড়ের অফুরন্ত জোগানে
আর প্রবর্তন করেছিল রাখী বন্ধনের প্রেরণা দেশজুড়ে
তুমি আমাদের প্রচলিত পঞ্চ সতীর একজন
পঞ্চ স্বামীর পত্নী হওয়া সত্ত্বেও কারণ যে কঠোর
নিয়ম নীতির শৃঙ্খলায় তোমাকে বাধা হয়েছিল তুমি
সেই শৃঙ্খলার শৃঙ্খলে আবদ্ধ ছিলে আমরণ |
মহাভারতের সবচেয়ে বিতর্কিত রূপসী গর্বিতা
কৃষ্ণ সখী রন্ধন পটিয়সী যৌনতার চুম্বকীয়
আকর্ষণীয় শক্তির মহিলা চরিত্র হিসাবে তুমি
অবিস্বরণীয় হয়ে থাকবে কৃষ্ণা চিরকাল হৃদয়ে |
বিলম্বিত সুপ্রভাত বন্ধুরা