10/08/2025
*আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ।*
আমাদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করা এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির জন্য একটি ছোট পরিসরের বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তাব করছি।
🔸 খেলাটি হবে শুধুমাত্র সদস্যদের নিয়ে — ২টি দল, প্রতিটিতে ১১ জন করে খেলোয়াড়।
🔸 ইসলামী দৃষ্টিকোণ থেকে শালীনতা বজায় রাখতে খেলোয়াড়দের জন্য হাটুর নিচ পর্যন্ত পোশাক পরিধান বাধ্যতামূলক থাকবে।
🔸 খেলাটি হবে সিংজোর ফুটবল মাঠে।
🔸 খেলাটির জন্য ফান্ড থেকে কোনো রকম টাকা পয়সার প্রয়োজন হবে না।
🎯 *উদ্দেশ্য:*
এই ধরনের একটি বন্ধুত্বপূর্ণ ইভেন্ট আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও টিম স্পিরিট তৈরি করতে সহায়ক হবে। বাস্তব জীবনের বিভিন্ন কাজেও এই বোঝাপড়া আমাদের "একটি শক্তিশালী দল" হিসেবে কাজ করতে উৎসাহ দেবে, ইনশাআল্লাহ।