18/04/2026
#বন্যার_মহড়া 🚣♀️🏊♀️🌊
#শিক্ষা_দপ্তরের আদেশ অনুসারে #কল্যাণপুর_দ্বাদশ_শ্রেণী_বিদ্যালয়ের উদ্যোগে এবং #কল্যাণপুর_স্কাউটস_এন্ড_গাইডসের যৌথ সহযোগিতায় দুইদিন ব্যাপী বন্যার মহড়া অনুষ্ঠিত হয়।
শুক্রবার অর্থাৎ প্রথম দিনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বন্যার আগে, বন্যার সময় এবং বন্যার পরে কি কি করনীয় তার তাছাড়া প্রাথমিক চিকিৎসা, বন্যায় কেউ আটকে থাকলে তাদের কিভাবে উদ্ধার করবে তার পাশাপাশি বাড়ি ঘরের ব্যবহৃত জিনিসপত্র দিয়ে জলে ভাসমান সরঞ্জাম, যে গুলি দিয়ে আমরা আমাদের এবং অন্যদের প্রাণ বাঁচাতে পারি, যেমন লাইফ জ্যাকেট, লাইফ বয় ও অন্যান্য সরঞ্জাম কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং শনিবার ছিল তার #দ্বিতীয়_দিন এই দিন ছাত্র-ছাত্রীদের নিজ হাতে তৈরি সরঞ্জাম গুলি দিয়ে #খোয়াই_নদীতে_মহড়া অনুষ্ঠিত হয়।
⚜️⚜️⚜️⚜️⚜️
Bdo Kalyanpur Rdblock