WE With Everyone Charitable Trust

WE With Everyone Charitable Trust "WE With Everyone" is a social welfare organisation & charitable trust(Govt Registered ).Kalyani,Nadia. Regd No: IV-130300238/2022

Social Welfare Organisation & Charitable Trust (Govt Registered).Working for backward class children since December 2018.

Shout out to our newest followers! Excited to have you onboard! Indra Acharyya, Udita Saha, অভিজিৎ মন্ডল, অর্পিতা রায়, ...
15/04/2026

Shout out to our newest followers! Excited to have you onboard! Indra Acharyya, Udita Saha, অভিজিৎ মন্ডল, অর্পিতা রায়, Sutapa Seth, Sumita Karmakar, Santosh Mahato, Himadri Dhar, Bappa Karmakar

14/04/2026

নতুন বছরকে বরণ করতে, "কল্যাণী সংস্কৃতি সমন্বয় মঞ্চ" এর উদ্যোগে কৃষ্টি সৃষ্টি সবুজায়ন ও মানবতার পক্ষে আয়োজিত হতে চলেছে সুর ছন্দের ক্যানভাসে বৈশাখী।

১লা বৈশাখ ১৪৩৩ (১৫ই এপ্রিল ২০২৬)বুধবার সন্ধ্যে ৬টা।
স্থান: পাবলিক লাইব্রেরি সংলগ্ন মাঠ,সেন্ট্রাল পার্ক,কল্যাণী।

সাংস্কৃতিক অনুষ্ঠান সহ এই দিন World Art Day উপলক্ষে "বিবর্তক" এর সহযোগিতায় Live Art অনুষ্ঠিত হবে।

আমাদের সকল শুভানুধ্যায়ীদের এই বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমরা আমন্ত্রন জানাচ্ছি 🙏


#বর্ষবরন_১৪৩৩
#শুভ_নববর্ষ

কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের আত্মার চির শান্তি কামনা করি 🙏
12/04/2026

কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের আত্মার চির শান্তি কামনা করি 🙏

ঋতু স্রাব নারী শরীরের স্বাভাবিক শারীর বৃত্তীয় প্রক্রিয়া।এই নিয়ে লজ্জা নয়, সচেতনতা প্রয়োজন।এখন আর স্যানিটারি ন্যাপকিন...
07/03/2026

ঋতু স্রাব নারী শরীরের স্বাভাবিক শারীর বৃত্তীয় প্রক্রিয়া।এই নিয়ে লজ্জা নয়, সচেতনতা প্রয়োজন।

এখন আর স্যানিটারি ন্যাপকিন /প্যাড ব্যবহার বিলাসিতা নয়, এটি জীবনের অত্যন্ত প্রয়োজনীয় স্বাস্থ্য দ্রব্য।

নারীর সুস্থতাই সমাজের সুস্থতা।সেই জন্য পুরোনো কাপড় নয়।
প্যাড/ন্যাপকিন ব্যবহার এর মাধ্যমে আত্মবিশ্বাসের সাথে নারীদের বাঁচতে দিতে হবে।
দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী নারীদের হাতেও স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া প্রয়োজন।এটা সাহায্য নয়, এটা তাঁদের অধিকার।

যাঁরা এখনও পুরনো কাপড় অথবা অস্বাস্থ্যকর জিনিস ব্যবহার করেন তাঁদের সঠিক পথ দেখানোর উদ্দেশ্যে, আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে, নারীদের স্বাস্থ্য পরিচ্ছন্নতা ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন WE With Everyone এর পক্ষ থেকে Autism কিশোরীদের অতি প্রয়োজনীয় জিনিস (স্যানিটারি ন্যাপকিন)উপহার দেওয়া হলো।

ওদের সুস্থ রাখতে,আমাদের ক্ষুদ্র প্রয়াস...



#নারীরঅধিকার

আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন WE With Everyone এর আঁকিবুকি ক্লাসের নৃত্য বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য আজ ছিলো বিশেষ একটা দিন...
04/03/2026

আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন
WE With Everyone এর আঁকিবুকি ক্লাসের নৃত্য বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য আজ ছিলো বিশেষ একটা দিন।

কল্যাণী পৌরসভার ২০ নং ওয়ার্ড এর পৌরসদস্য মাননীয় শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয়ের আমন্ত্রনে আজ ওরা আঁকিবুকির ছাত্রীরা, কল্যাণী রথতলা ২০ নং ওয়ার্ড এর উদ্যোগে আয়োজিত দোল উৎসবে নৃত্য পরিবেশন করার সুযোগ পেয়েছে।

আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতি ভরসা রেখে, কল্যাণী চর যদুবাটি গ্রামের পিছিয়ে থাকা শ্রেণির শিশুদের নৃত্য পরিবেশনের সুযোগ দেওয়ার জন্য পৌর সদস্য মাননীয় শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয় সহ কল্যাণী রথতলা ২০ নং ওয়ার্ড কমিটির সকল সদস্য-সদস্যাদের প্রতি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাই।

যাদের সহযোগিতায় আমরা নিয়মিত ভাবে আঁকিবুকি ক্লাস পরিচালনা করতে পারছি সেই সব শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদেরকেও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

বিশেষ ভাবে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় মিঠু দিদি এবং চর যদুবাটি শান্তিক্লাবের সদস্যদের।

আজকের নৃত্যানুষ্ঠানে অংশ গ্রহন কারী ছাত্রীদের নাম

১. সুহানা মাহাতো
২. লছমী মাহাতো
৩. সুনীতা মাহাতো
৪. খুশি মাহাতো
৫. মনীষা মাহাতো
৬. সনিয়া মাহাতো
৭. তানিয়া মাহাতো
৮. প্রিয়া মাহাতো
৯. মনীষা মাহাতো
১০. পূজা মাহাতো
১১. মাধুরী মাহাতো
১২. সুষ্মিতা মাহাতো
১৩. সিমরান সাহানী
১৪. নিশা মাহাতো
১৫. অনিমা মাহাতো

নৃত্য পরিচালনায়
WE With Everyone সদস্যা মৌসুমি ব্যানার্জি।

#আঁকিবুকি
#দোল_উৎসব_২০২৬

Special Child/Autism Childসমাজে ওরা বিশেষ চাহিদা সম্পন্ন হিসেবে পরিচিত।কিন্তু আমরা মনে করি ওরা বিশেষ প্রতিভা সম্পন্ন। স্...
14/02/2026

Special Child/Autism Child

সমাজে ওরা বিশেষ চাহিদা সম্পন্ন হিসেবে পরিচিত।কিন্তু আমরা মনে করি ওরা বিশেষ প্রতিভা সম্পন্ন।
স্বাভাবিক শিশুরা যেভাবে বেড়ে ওঠে তার থেকে অনেকটাই আলাদা ওদের বেড়ে ওঠা।
জন্মানোর পর থেকেই ওদের এবং ওদের অভিভাবকদের প্রতি মূহুর্তে সমাজে লড়াই করে চলতে হয়।কারন, সমাজ ওদের অন্য দৃষ্টিতে দেখে।ওদের ও ভালো লাগা,খারাপ লাগা,ইচ্ছা অনিচ্ছা সবই আছে।কিন্তু ওদের এই ভালো লাগা খারাপ লাগা ইচ্ছা অনিচ্ছার মূল্য খুব একটা কেউ দেয়না,শুধু ওদের অভিভাবক আর আপনজন ব্যতীত।

কিছুদিন আগে জুহি চক্রবর্তীর কাছে জানতে পারি ওনার সংগঠন ভ্যালি অফ স্মাইলস এর মাধ্যমে ওনারা বিশেষ প্রতিভা সম্পন্ন শিশুদের সুন্দর ভাবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহন করেছেন।
আজ অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারী জুহি ম্যাডাম ১৫০ জন বিশেষ প্রতিভা সম্পন্ন শিশুদের নিয়ে একটি ফ্যাশন শো(Pankh) এর আয়োজন করেন এবং উক্ত অনুষ্ঠানে আমাদের সংগঠন কে জুহি ম্যাডাম আমন্ত্রণ জানান।
আজ ভালোবাসার দিনে আমাদের সদস্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলো।
প্রকৃতই ওরা বিশেষ প্রতিভা সম্পন্ন। ওদের প্রদর্শন দেখে আমরা মোহিত হয়েছি।
এই অনুষ্ঠানে বেশ কিছু পরিচিত মুখের দেখা পেলাম যাদের সাথে গত বছর অন্য একটি সংগঠনের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছিলো।
এতদিন পরে দেখা হয়েও বাচ্চারা আমাদের চিনতে পারলো।আমরা এগিয়ে গিয়ে ওদের সাথে কথা বললাম। ভাঙা ভাঙা উচ্চারণে ওরা জানতে চাইলো আমরা কেমন আছি।বেশ কিছুটা সময় ওদের সাথে আমরা কাটালাম।নতুন আরও কিছু মুখের সাথেও পরিচয় হলো।

খুব সুন্দর এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রন জানানোর জন্য "Valley Of Smile" এর সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই।
আজকের মতো আগামীতেও Vally of Smiles এর উদ্যোগে এবং আয়োজনে আমরা WE With Everyone Charitable Trust আমাদের ক্ষুদ্র সাধ্য অনুযায়ী সাথে থাকছি।

ফুলের মতো সুন্দর, বিশেষ প্রতিভা সম্পন্ন এই শিশুরা ডানা মেলে উড়ে বেড়াক জীবনের পথে।

সংকল্প আমাদের,গড়বো সুন্দর একটা পৃথিবী...




উই উইথ এভরিওয়ান

পুলওয়ামা ঘটনায় শহীদ বীর জওয়ানদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই...🫡🇮🇳
14/02/2026

পুলওয়ামা ঘটনায় শহীদ বীর জওয়ানদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই...🫡🇮🇳

31/01/2026

Santa Claus & A Baby Girl Dancing with a Bengali Song of Sankalpa Amader Gorbo Sundor Ekta Prithibi


ANKIBUKI Drawing Competition 2025 এ চার গ্রুপের প্রথম তিন  স্থানাধিকারীর অঙ্কন...   #আঁকিবুকি
03/01/2026

ANKIBUKI Drawing Competition 2025 এ চার গ্রুপের প্রথম তিন স্থানাধিকারীর অঙ্কন...

#আঁকিবুকি

18/12/2025







উই উইথ এভরিওয়ান

Address

B-14/305
Kalyani
741235

Telephone

9674048980

Website

Alerts

Be the first to know and let us send you an email when WE With Everyone Charitable Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to WE With Everyone Charitable Trust:

Share